ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা অভিনেত্রীর

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবার। দেশে ফেরার পর তাদের খোঁজখবর নিতে বাঁধনের বাসায় গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান অভিনেত্রী নিজেই।
 
বাঁধন জানান, তার ও তার পরিবারের খোঁজ নিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাসায় এসেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়ায় তিনি সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
 
তিনি আরও বলেন, কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে। একই সঙ্গে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থাও আরও দৃঢ় হয়েছে। নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
 
ভেনিসে ঘটে যাওয়া ঘটনার পর যারা তার ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাঁধন। বাংলাদেশ সরকার, বাংলাদেশ দূতাবাস, ইতালির সরকার ও পুলিশসহ দেশে-বিদেশে সহযোগিতা করা সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।
 
বাঁধনের ভাষ্য, অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে মানুষের ঐক্য, সাহস এবং পারস্পরিক দায়িত্ববোধই সবচেয়ে বড় শক্তি। মতের ভিন্নতা থাকলেও একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
 
বিভাগ : বিনোদন

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মহেশপুরে পেঁয়াজক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

মহেশপুরে পেঁয়াজক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরের মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার, হাজারো যুবকের কর্মসংস্থানের সম্ভাবনা

কালিয়াকৈরের মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার, হাজারো যুবকের কর্মসংস্থানের সম্ভাবনা

মক্কা-মদিনায় হুথিদের হামলার তীব্র নিন্দা ওআইসির

মক্কা-মদিনায় হুথিদের হামলার তীব্র নিন্দা ওআইসির

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

নেটফ্লিক্সে এই সপ্তাহে টানা দেখার মতো ৩ সিরিজ

নেটফ্লিক্সে এই সপ্তাহে টানা দেখার মতো ৩ সিরিজ

দুই যুগের ক্যারিয়ারে নতুন চমক, এবার ছোট পর্দায় কোয়েল মল্লিক

দুই যুগের ক্যারিয়ারে নতুন চমক, এবার ছোট পর্দায় কোয়েল মল্লিক

রাশিয়ার ওপর চাপ বাড়াতে মার্কিন পরিষদে নতুন নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার ওপর চাপ বাড়াতে মার্কিন পরিষদে নতুন নিষেধাজ্ঞা বিল

বরগুনায় ১১ কোটি টাকার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

বরগুনায় ১১ কোটি টাকার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

রাজধানীতে ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

রাজধানীতে ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

ঢাবি এলাকায় পরপর তিন ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি এলাকায় পরপর তিন ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

রাউজানে ৯০ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাউজানে ৯০ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মক্কার কাছে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সউদী

মক্কার কাছে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সউদী

আদর করে শিশুকে সাজাচ্ছেন, জানেন কী কী ক্ষতি হচ্ছে?

আদর করে শিশুকে সাজাচ্ছেন, জানেন কী কী ক্ষতি হচ্ছে?

আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি

আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

ব্রুকের বিস্ফোরক সেঞ্চুরি, রান পাহাড়ে চাপা শ্রীলংকা হারল রেকর্ড ব্যবধানে

ব্রুকের বিস্ফোরক সেঞ্চুরি, রান পাহাড়ে চাপা শ্রীলংকা হারল রেকর্ড ব্যবধানে

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ