ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’এর নামে সড়কে চাঁদাবাজি

Daily Inqilab আনোয়ার জাহিদ, ফরিদপুর

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম

ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’এর নামে সড়কে চাঁদাবাজি দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ফরিদপুরে শ্রমিক কল্যাণের নামে পরিবহনে চাঁদাবাজী শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দক্ষিণ বঙ্গের অন্যতম প্রবেশদ্বার ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় পরিবহন খাতের ‘শ্রমিক কল্যাণ’ ও ‘পরিচালন ব্যয়’ এর নামে দূরপাল্লার গণপরিবহন থেকে টাকা আদায় শুরু করেছে শ্রমিকদের দুটি সংগঠন।

টাকা আদায়কারীরা জনিয়েছেন, বিআরটিএ কর্মকর্তার মৌখিক নির্দেশে এই চাঁদা তোলা হচ্ছে। যদিও এই অনুমতি দেবার বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বিকার করেছেন বিআরটিএ কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানাগেছে, গত ৯ সেপ্টেম্বর দুটি প্রথক শ্রমিক সংগঠনের ব্যানারে দূরপাল্লার প্রতিটি যাত্রীবাহী বাস থেকে ৩০ টাকা করে মোট ৬০ টাকা আদায় করা হচ্ছে। বাসগুলো রাজবাড়ী রাস্তার মোড় এলাকা অতিক্রম করার সময় দুটি স্থানে কতিপর শ্রমিক লাল পতাকা উচিয়ে পরিবহণ থামিয়ে ৬০ টাকা আদায় করে রসিদ ধরিয়ে দিচ্ছেন। এই টাকা তোলার দৃশ্য শুক্রবার ও সড়কের উপর দৃশ্যমান ছিল।

আকষ্মিকভাবে সড়কে প্রকাশ্যে টাকা নেবার বিষয়টি সরাসরি চাঁদাবাজি আখ্যা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। তারা জানান, টাকা না দিলে হেনস্থার শিকার হতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, তারা দীর্ঘদিন ধরে পরিবহণ শ্রমিক হিসাবে কর্মরত রয়েছেন।

বিগত দিনে আওয়ামীলীগ আমলে যারা সড়কে চাঁদা উঠাতো সেই টাকা শ্রমিক নেতাদের পকেটে চলে যেতো। এখন যারা চাঁদা তুলছেন, তাদের অবস্থাও একই রকম। চাঁদা তোলা হলেও কোন শ্রমিকের কল্যাণে কোন টাকা ব্যয় করা হয়না।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিন রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে দেখা গেছে, দুটি স্থানে কয়েকজন শ্রমিক লাল পতাকা উচিয়ে দুরপাল্লার বাস থামিয়ে চাঁদা নিচ্ছে। টাকা উত্তোলনকারীরা বলছেন, ফরিদপুর মোটর ওয়ার্কাস শ্রমিক ইউনিয়ন (১০৫৫) এবং ফরিদপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয় এর নেতাদের নির্দেশে টাকা তোলা হচ্ছে।

তারা জানান, বিগত দিনে টাকা তোলা হলেও ২০২৪ সালের ৫ আগষ্টের পর চাঁদা তোলা বন্ধ ছিল। বর্তমানে শ্রমিকদের কল্যানে এ টাকা উঠানো হচ্ছে। তারা দাবি করেন, দেশের বিভিন্ন জেলায় শ্রমিকদের কল্যানে টাকা উঠানো হয়।

এদিকে, শ্রমিকদের কল্যানে টাকা উঠানো হলেও তা কোন শ্রমিকের কল্যানে ব্যয় হয়না এমন অভিযোগ করেছেন কয়েকজন শ্রমিক। তারা জানান, বেশকিছু শ্রমিক অসুস্থ্য হয়ে বাসায় রয়েছে। কেউ আবার স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে অথচ তাদের কোন টাকা দেওয়া হয়না শ্রমিক সংগঠন থেকে।

তারা ক্ষোভপ্রকাশ করে বলেন, শ্রমিক নেতারা এসব টাকা উঠিয়ে নানা খরচের কথা বলে নিজেরাই টাকা গুলো মেরে খান। প্রতিদিন সড়ক থেকে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ করেন শ্রমিকেরা।

ফরিদপুর মোটর ওয়ার্কাস শ্রমিক ইউনিয়ন (১০৫৫) এর সভাপতি ইয়াসিন মোল্লা জানান, বিআরটিএ কর্মকর্তার অনুমতি নিয়েই টাকা তোলা হচ্ছে। তিনি আরো জানান, এই টাকা শ্রমিকদের কল্যানেই ব্যয় করা হবে।

সড়কে টাকা তোলার অনুমতি প্রদানের বিষয়টি অস্বীকার করেছেন বিআরটিএ ফরিদপুরের সহকারী পরিচালক পলাশ খীসা। তিনি বলেন, সড়কে চাঁদা তোলার অনুমতি দেয়ার প্রশ্নই ওঠেনা। কেউ যদি নাম ভাঙ্গিয়ে থাকে, সেটা তার ব্যাক্তিগত ব্যপার।

ফরিদপুর জেলা বাস মালিক সমিতির প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন বলেছেন, এমন কোন নির্দেশনা জেলা প্রশাসনের তরফ থেকে দেয়া হয়নি। সড়কে চাঁদা তোলার সুযোগ নেই। চাঁদা তোলার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেছেন, সড়কে চাঁদাবাজি করার সুযোগ নেই। এ বিষয়ে শ্রমিক নেতাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। কেউ যদি সড়কে চাঁদাবাজী করে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিদেশী বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন দ্রুত করা সম্ভব না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বিদেশী বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন দ্রুত করা সম্ভব না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সিলেটে ডিজিটাল ডাকঘর সমূহের ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন" কোর্সের পরীক্ষা সম্পন্ন

সিলেটে ডিজিটাল ডাকঘর সমূহের ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন" কোর্সের পরীক্ষা সম্পন্ন

‘কোনো যদি-কিন্তু নয়, ইনফান্তিনোকে বিদায় নিতেই হবে’

‘কোনো যদি-কিন্তু নয়, ইনফান্তিনোকে বিদায় নিতেই হবে’

কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, সময়সূচি পুনর্নির্ধারণ

কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, সময়সূচি পুনর্নির্ধারণ

গড়াইয়ে ৪ বছর পর নৌকাবাইচ, নদীর দুই তীরে হাজারো মানুষের ঢল

গড়াইয়ে ৪ বছর পর নৌকাবাইচ, নদীর দুই তীরে হাজারো মানুষের ঢল

দলীয় কোন্দল: বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম ও প্রতীক

দলীয় কোন্দল: বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম ও প্রতীক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত