হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষার প্রায় সাড়ে নয় কোটি টাকা নিয়ে ক্ষোভ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
ভর্তি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া প্রায় সাড়ে নয় কোটি টাকা নিয়ে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিধি ও প্রথা মোতাবেক শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বিপুল অংকের টাকার ৪০ শতাংশ টাকা সরকারী কোষাগারে এবং পরীক্ষার কাজে আনুসাঙ্গিক ব্যায় ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি হিসাবে দেয়ার কথা। কিন্তু ২০২৬ সালের ভর্তি শেষে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হলেও উক্ত টাকার সুষ্ঠ বন্টন না হওয়ায় এই ক্ষোভের কারন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কাছে একটি পক্ষ সাক্ষাৎ করেছেন। এদিকে ফ্যাসিষ্ট সরকারের সময় বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়েরকারীসহ ফ্যাসিষ্ট দোসরদের ঢালাও পদোন্নতির বিষয়টি এখন সর্বত্রই আলোচিত হচ্ছে। ইতিপূর্বে ২০০৬ সালের আগে নিয়োগ পাওয়া বিএনপি কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে ফ্যাসিষ্ট আমলের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ও পদায়ন নিয়ে দৈনিক ইনকিলাবে একাধিক সংবাদ প্রকাশের পর সম্প্রতি ঢালাও পদোন্নতি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক ঠিকাদারের কাছে ঘুষ নেয়ার অডিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া, গণমাধ্যমে প্রকাশ হওয়া চেকের ছবি’র ঘটনা স্যোসাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের শিক্ষার্থী ভর্তি কার্য্ক্রম ফেব্রুয়ারী থেকে মে মাস পর্য্ন্ত মোট ৬টি ধাপে সমাপ্ত হয়। ৯৪৩৭৫ শিক্ষার্থীর কাছ থেকে একহাজার টাকা মোট নয় কোটি ৪৩ লক্ষ ৭৫ হাজার টাকা আদায় হয়েছে। বিধি মোতাবেক আদায়কৃত টাকা’র ৪০ শতাংশ অর্থাৎ তিন কোটি ৭৭ লক্ষ ৫০ হাজার টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কথা। বাকি পাঁচ কোটি ৬৬ লক্ষ ২৫ হাজার টাকা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যায় এবং পরীক্ষায় দায়িত্ব পালন করা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সম্মানি হিসাবে বন্টন করার কথা। কিন্তু এখন পর্য্ন্ত অনেকেই তাদের প্রাপ্প টাকা পাননি বলে জানিয়েছেন।
এছাড়া সম্মানি দেয়ার ক্ষেত্রেও পক্ষপাতিত্যের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ভর্তি পরীক্ষা গ্রহনের লক্ষ্যে গঠিত কমিটির আহবায়ক ড. প্রফেসর মোশাররফ হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার নেতৃত্তাধীন কমিটির দায়িত্ব সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহন করার আর টাকা খরচ বা সম্মানী নির্ধারনের দায়িত্ব সংশ্লিষ্ট অর্থ কমিটির। তবে সম্মানীর পরিমান নির্ধারন ও বন্টনে সর্বশেষ অনুমোদনকারী হলেন ভিসি। তিনি জানান, শারিরিক অসুস্থতার কারনে তিনি পরীক্ষা গ্রহনের দায়িত্ব পালন করলেও সম্মানি নির্ধারনের দায়িত্বটি পালন করেন সদস্য সচিব প্রফেসর সিদ্দিকুর রহমান। তাই কাকে কত সম্মানি দেয়া হয়েছে তা তিনি জানেন না। ম্যাসেজের মাধ্যমে তার নিজের সম্মানি ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। অবশ্য তিনি পরীক্ষায় দায়িত্ব পালনকারীদের সম্মানি দেয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
পরীক্ষা গ্রহণের পর ভর্তি কার্য্ক্রমে অংশগ্রহনকারীদের সম্মানি এখনও (১৭-০৯-২৬ পর্য্ন্ত ) বাকি রয়েছে। । যা দ্রুত দেয়া হবে। এ ব্যাপারে অর্থ বিভাগের পরিচালক প্রফেসর এরফান আলী যোগাযোগ করা হলে তিনি বলেন সম্মানি ভাতা নির্ধারনের দায়িত্ব হিসাব বিভাগের নয়। পরীক্ষা গ্রহনে গঠিত আহবায়ক কমিটি এটি নির্ধারন করে থাকেন। হিসাব বিভাগ ভিসি অনুমোদন সাপেক্ষে অর্থ প্রদান করে থাকেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুঞ্জন রয়েছে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত টাকা ছয় নয় হয়েছে এবং একটি পক্ষকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে। গত ২০২৬ সালের ১৯ মে ভর্তি কার্য্ক্রম শেষ হলেও এতদিন এই টাকা বিতরণ করা হলো না কেন। তদন্ত হলে এ বিষয়ে আরো অনেক গুরুতর তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টমহল মত প্রকাশ করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পদোন্নতি গত ১৭ বছরে একপ্রকার আটকে রাখা হয়েছিল। বিগত ৫ আগষ্ট পরবর্তী উপচার্য্ হিসাবে যোগদান করেন অধ্যাপক ড. মো. এ্যানামুল্লাহ। ভিসি হিসাবে যোগদানের পর থেকেই তার কর্মকান্ডে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি এনসিপি ও জামায়াত সমর্থিত হিসাবে পরিচিতি লাভ করেন। এনসিপি নেতা সার্জিস আলমের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন এবং ভিসির আথিথেয়তা ছিল লক্ষনীয়। পরবর্তীতে জনগনের বিপুল ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান সরকার গঠন করলে তিনি হয়ে যান জাতীয়তাবাদী শক্তির পক্ষের লোক। ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার বিষয়টি তিনি গর্বের সাথে উচ্চারণ করতে থাকেন। পত্রিকায় বিএনপি সরকারের শাসনামলে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের বিমাতাসূলভ আচরনের বিষয়টি উঠে আসে।
সম্প্রতি রিজেন বোর্ডে ঢালাও পদোন্নতি অনুমোদন দেয়া হয়েছে। রিজেন্ড বোর্ড বিশ্ববিদ্যালয়ের সবের্বাচ্চ ফোরাম। বোর্ডে সকল ধরনের প্রস্তাবনা উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। এই বোর্ডেই পদোন্নতির তালিকায় রয়েছে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের সময়ে দিনাজপুরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা আওয়ামী নেতার স্ত্রী (বিশ্ববিদ্যালয়ের মহিলা লীগ নেত্রী) কে পদোন্নতি দেয়া হয়েছে। আদালত কর্র্তক গ্রেফতারি পরোয়ানা জারী থাকা মামলাটি ৫ আগষ্টের পর স্থানীয় গুটিকয়েক বিএনপি পন্থী আইনজীবির মধ্যস্থতায় প্রত্যাহার করে নেয়া হয়।
বিভাগ : ক্যাম্পাস
মন্তব্য করুন
আরও পড়ুন
কালিয়াকৈরে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়
কারিগরি দক্ষতা ও বিদেশি ভাষা না জানায় প্রবাসে পিছিয়ে বাংলাদেশিরা
৩০ বলে সেঞ্চুরিতে অভিষেকের রেকর্ড
হাসান নয়, অগাস্টের সেরা দিনুশা
চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ সিইউএফএল
পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি
খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ
‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি’: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ইসরায়েলের উপস্থিতির প্রতিবাদে আবারও ইউরোভিশন বয়কটের ঘোষণা আয়ারল্যান্ডের
প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পিতভাবে আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
উইলিয়াম-কেটের স্কটল্যান্ড সফর, এআই নিয়ে সতর্কবার্তা রাজা চার্লসের
ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ
"প্রাইড অব বাংলাদেশ"-ঢাকার রিংয়ে বাংলাদেশ বনাম বিশ্ব
কুমিল্লার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন, তিন ঘণ্টা পর গ্রেফতার
অবসর ঘনিয়ে এলেও থামেনি ঘুষবাণিজ্য: নলডাঙ্গা ভূমি অফিসে পিতা-পুত্রের ‘সিন্ডিকেট’
রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানি নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশব্যাপী বারভিডার কর্মবিরতি
২০২৮ সালের নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন এরদোগান
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত অবস্থায় বৃদ্ধাকে নৃশংভাবে হত্যা, গ্রেপ্তার ৩
জার্মানির কোচ হিসেবে ক্লপের প্রথম দল ঘোষণা: ৪৪ জনের দুই স্কোয়াড