খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচি শুরু হয়েছে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে ‘গিভ এন্ড টেক সেশন-৪’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ইতোমধ্যে অনেক বৃক্ষরোপণ করা হয়েছে। ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ- শিক্ষার্থীদের একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচি পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা নিয়মিতভাবে পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ ধরনের উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে চালু করা গেলে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
পরে উপাচার্য শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা তুলে দেন। এ সময় ক্লাবের পক্ষ থেকে উপাচার্যকে গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, পরিবহন পুলের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক, ক্লাবের সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক হৃদয় দেবনাথসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।
বিভাগ : ক্যাম্পাস
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
যুক্তরাষ্ট্রে ডিজেলের দামে রেকর্ড: গ্যালন ছুঁলো ৬.৪৪ ডলার
স্পেনের স্কোয়াডে ডাক পেয়েছেন হুইসেন - ফারমিন
ইন্দোনেশিয়ার বহরে যুক্ত হলো প্রথম বিমানবাহী রণতরি
রাজধানীতে এক দিনে ৮ ককটেল বিস্ফোরণ
সরকারকে এতো বেশি চাপে রাখছে, সরকার যে স্বাভাবিক কাজ করবে সে সুযোগটাও পাচ্ছে না
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস
রূপায়ণ সিটিতে দুইদিন ব্যাপী ফুড ফেস্টিভাল শুরু
নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন
সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী
মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান
আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক
লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক
ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার
ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড
লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের