ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

নলছিটিতে অবৈধ দোকানঘর উচ্ছেদ

Daily Inqilab ঝালকাঠি জেলা সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম

ঝালকাঠির নলছিটি লঞ্চঘাট ও খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর তীর দখল করে নির্মাণ করা চারটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে নলছিটি পৌর কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছিল। এতে ঘাট এলাকায় যাত্রীদের চলাচল ও অপেক্ষার জায়গা সংকুচিত হয়ে পড়েছিল। উচ্ছেদ অভিযানের ফলে নদীর তীরের জায়গাটি দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পৌরবাসী।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদ করা জায়গায় যাত্রীদের সুবিধার্থে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। এতে লঞ্চ ও খেয়াঘাটে আসা-যাওয়া করা যাত্রীরা অপেক্ষা করার জন্য একটি সুবিধাজনক স্থান পাবেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, নদীর তীর বা সরকারি জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। ভবিষ্যতেও সরকারি জায়গা দখলের চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগ : অভ্যন্তরীণ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ময়মনসিংহ সুইমিং পুলে ডেঙ্গুর ‘আস্তানা’!

ময়মনসিংহ সুইমিং পুলে ডেঙ্গুর ‘আস্তানা’!

ম্যাকলমোর বিতর্কে এবার আইরিশ রেডিওতে বন্ধ এড শিরানের গান

ম্যাকলমোর বিতর্কে এবার আইরিশ রেডিওতে বন্ধ এড শিরানের গান

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মানিকগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মানিকগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

মক্কায় হামলা চালায়নি হুথিরা, মুসলিম বিশ্বের সহানুভূতি পেতে মিথ্যাচার সউদীর!

মক্কায় হামলা চালায়নি হুথিরা, মুসলিম বিশ্বের সহানুভূতি পেতে মিথ্যাচার সউদীর!

কক্সবাজার ঘিরে সরকারের মহাপরিকল্পনা

কক্সবাজার ঘিরে সরকারের মহাপরিকল্পনা

ইনকিলাবের সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর ইন্তেকাল

ইনকিলাবের সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর ইন্তেকাল

উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম ইয়ো-জং

উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম ইয়ো-জং

জাতিসংঘ অধিবেশনে পেজেশকিয়ানসহ ইরানি শীর্ষ নেতাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

জাতিসংঘ অধিবেশনে পেজেশকিয়ানসহ ইরানি শীর্ষ নেতাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ইরান নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের

ইরান নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের

ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’এর নামে সড়কে চাঁদাবাজি

ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’এর নামে সড়কে চাঁদাবাজি

আত্রাই বিলুপ্ত প্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত

আত্রাই বিলুপ্ত প্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত

সেনাবাহিনী-হুথি-সউদী সংঘাতে ইয়েমেনে ২৪ ঘণ্টায় নিহত ৬৩

সেনাবাহিনী-হুথি-সউদী সংঘাতে ইয়েমেনে ২৪ ঘণ্টায় নিহত ৬৩

মিশিগানে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মিশিগানে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

কক্সবাজারে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার

কক্সবাজারে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার

হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

ফরিদপুরে নিজ জমির গাছ কাটতেও লাগবে বন বিভাগের অনুমতি

ফরিদপুরে নিজ জমির গাছ কাটতেও লাগবে বন বিভাগের অনুমতি

ভূমি সেবায় ১ শতাংশ দুর্নীতিও বরদাশত নয়: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি সেবায় ১ শতাংশ দুর্নীতিও বরদাশত নয়: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ইউক্রেন যুদ্ধ শেষের আগেই রাশিয়ার সঙ্গে চুক্তির ভাবনা যুক্তরাষ্ট্রের

ইউক্রেন যুদ্ধ শেষের আগেই রাশিয়ার সঙ্গে চুক্তির ভাবনা যুক্তরাষ্ট্রের