ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

৪৮২২০ দিন বিলম্বে বই ফেরত

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের কনকর্ড পাবলিক লাইব্রেরি থেকে ১৩২ বছর আগে ধার নেওয়া একটি ম্যাগাজিন অবশেষে ফেরত এসেছে। জন হ্যানসন নামের ৮৪ বছর বয়সী এক বৃদ্ধ সম্প্রতি বেশ ভালো অবস্থায় থাকা উনিশ শতকের এ পুরোনো সাময়িকীটি লাইব্রেরিতে এসে জমা দিয়ে যান। এটি ছিল ১৮৯৪ সালের সেপ্টেম্বর সংখ্যার ‘দ্য সেঞ্চুরি ইলাস্ট্রেটেড মান্থলি ম্যাগাজিন’। লাইব্রেরির হিসাব অনুযায়ী, ম্যাগাজিনটি নির্ধারিত সময়ের চেয়ে ৪৮,২২০ দিন দেরিতে ফেরত দেয়া হয়েছে। সাধারণ নিয়ম মেনে যদি এর বিলম্ব ফি বা জরিমানা হিসাব করা হতো, তবে ওই বৃদ্ধকে ১২ হাজার ৫৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা) জরিমানা দিতে হতো। তবে সৌভাগ্যবশত, গত ১ সেপ্টেম্বর থেকে লাইব্রেরি কর্তৃপক্ষ এক বছরের জন্য পুরোনো সমস্ত লেট ফি বা জরিমানা মওকুফের ঘোষণা দেয়। স্থানীয় সংবাদপত্রে জরিমানা মওকুফের সেই খবর পড়েই বৃদ্ধ হ্যানসন এটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। হ্যানসন জানান, ১৯৬৬ সালে বাড়ি পরিবর্তন করার সময় তিনি এই ম্যাগাজিনটি পেয়েছিলেন। গত কয়েক দশক ধরে এটি তাঁর বাড়িতেই পড়ে ছিল, তবে এটি কীভাবে তাঁর কাছে এসেছিল সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই। লাইব্রেরি কর্তৃপক্ষ ফেসবুকে অত্যন্ত আনন্দ প্রকাশ করে জানিয়েছে, দীর্ঘদিনের বকেয়া বই ফেরত আসার আশা থাকলেও, ১৯ শতকের কোনো সাময়িকী এভাবে ফিরে আসবে তা তাদের কল্পনাতীত ছিল। ম্যাগাজিনটিকে আর সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত না রেখে ঐতিহাসিক নথিপত্র হিসেবে লাইব্রেরির বিশেষ ‘কনকর্ড রুম’-এ সংরক্ষণ করা হবে। সূত্র : জে এন।

বিভাগ : আন্তর্জাতিক

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোনালদোকে নিয়েই পর্তুগাল দল ঘোষণা নতুন কোচের

রোনালদোকে নিয়েই পর্তুগাল দল ঘোষণা নতুন কোচের

বিদ্যুৎ বিপর্যয়: লন্ডনের কিংস ক্রস স্টেশনে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে যাত্রীরা

বিদ্যুৎ বিপর্যয়: লন্ডনের কিংস ক্রস স্টেশনে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে যাত্রীরা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো: ল্যাভরভ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো: ল্যাভরভ

পাটের পাশাপাশি পাটকাঠির চাহিদাও প্রচুর গ্রাম পল্লীতে

পাটের পাশাপাশি পাটকাঠির চাহিদাও প্রচুর গ্রাম পল্লীতে

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

বিদ্যুৎ সাশ্রয়ে সব জেলা পরিষদকে সরকারের জরুরি নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে সব জেলা পরিষদকে সরকারের জরুরি নির্দেশনা

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত, এবছরও বসছে না মেলা

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত, এবছরও বসছে না মেলা

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে সে বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো  :  এটিএম আজহারুল ইসলাম

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে সে বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো : এটিএম আজহারুল ইসলাম

গবাদিপশু পালনে বদলে যেতে পারে বরগুনার গ্রামীণ অর্থনীতি

গবাদিপশু পালনে বদলে যেতে পারে বরগুনার গ্রামীণ অর্থনীতি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান

‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান

‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল

লং মার্চের নামে আওয়ামীলীগকে মাঠে নামার সুযোগ করে দিলে সেটি ভালো হবে না   :   রাশেদ খান

লং মার্চের নামে আওয়ামীলীগকে মাঠে নামার সুযোগ করে দিলে সেটি ভালো হবে না : রাশেদ খান

বিরল সম্মান : হোয়াইট হাউসে নয়, অ্যান্ড্রুজ ঘাঁটিতেই শি’কে স্বাগত জানাবেন ট্রাম্প

বিরল সম্মান : হোয়াইট হাউসে নয়, অ্যান্ড্রুজ ঘাঁটিতেই শি’কে স্বাগত জানাবেন ট্রাম্প