ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল

Daily Inqilab নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

ঢাকার শাহ আলীতে স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক স্বামী মো. মনিরুল ইসলাম ওরফে মিনারকে (৪৩) গ্রেপ্তার করেছে এসআরবি-৪। ঘটনার তিন দিনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক‌ উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এসআরবি জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে শাহ আলী থানাধীন চিলড্রেন পার্কের পানির পাম্পসংলগ্ন একটি টিনশেড বাসায় স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান মনিরুল। ঘটনার পর এসআরবি-৪-এর একটি দল ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। প্রায় ছয় মাস আগে মনিরুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা কিছুদিন বনানী এলাকায় বসবাস করেন। চলতি মাসের শুরুতে তারা শাহ আলীর চিলড্রেন পার্কসংলগ্ন ওই বাসায় ভাড়ায় ওঠেন।

নিহত নারী গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা আত্মসাতের জন্য মনিরুল তাকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে মনিরুল তার ওপর নির্যাতন চালাতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি, মারামারি ও হাতাহাতি হয়। একপর্যায়ে নিহত নারী মনিরুলের অণ্ডকোষ চেপে ধরলে তিনি হাতের কাছে থাকা চাকু দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন বলে জানিয়েছে এসআরবি।

পরে নিহতের ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেন।

বিভাগ : মহানগর

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ডিজেলের দামে রেকর্ড: গ্যালন ছুঁলো ৬.৪৪ ডলার

যুক্তরাষ্ট্রে ডিজেলের দামে রেকর্ড: গ্যালন ছুঁলো ৬.৪৪ ডলার

স্পেনের স্কোয়াডে ডাক পেয়েছেন হুইসেন - ফারমিন

স্পেনের স্কোয়াডে ডাক পেয়েছেন হুইসেন - ফারমিন

ইন্দোনেশিয়ার বহরে যুক্ত হলো প্রথম বিমানবাহী রণতরি

ইন্দোনেশিয়ার বহরে যুক্ত হলো প্রথম বিমানবাহী রণতরি

রাজধানীতে এক দিনে ৮ ককটেল বিস্ফোরণ

রাজধানীতে এক দিনে ৮ ককটেল বিস্ফোরণ

সরকারকে এতো বেশি চাপে রাখছে, সরকার যে স্বাভাবিক কাজ করবে সে সুযোগটাও পাচ্ছে না

সরকারকে এতো বেশি চাপে রাখছে, সরকার যে স্বাভাবিক কাজ করবে সে সুযোগটাও পাচ্ছে না

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস

রূপায়ণ সিটিতে দুইদিন ব্যাপী ফুড ফেস্টিভাল শুরু

রূপায়ণ সিটিতে দুইদিন ব্যাপী ফুড ফেস্টিভাল শুরু

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা

বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা