ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩
নিবন্ধনের আর মাত্র ৫ কর্মদিবস বাকি : এজেন্সির মাথায় হাত!

হজ কোটা পূরণ না হওয়ার শঙ্কা

Daily Inqilab শামসুল ইসলাম

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম

১৪৪৮ হিজরীর (২০২৭ সাল) হজের টাকা জমা দেয়ার আর মাত্র ৫ কর্মদিবস বাকি। প্রাক-নিবন্ধিত হজযাত্রীরা ৫ কর্মদিবসের মধ্যে প্যাকেজের সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে না পারলে হজে যাওয়া অনিশ্চিত হবে। বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সউদী আরব। গতকাল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৫শ’হজযাত্রী এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ৭০ হাজার হজযাত্রী প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন।

গতকাল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩শ’ হজযাত্রী এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ৫শ’ হজযাত্রী ফাইনাল নিবন্ধন সম্পন্ন করেছেন। গতকাল রাজধানীর পল্টন, নয়া পল্টন এলাকায় সরেজমিনে কয়েকটি হজ এজেন্সিতে যোগাযোগ করে জানা গেছে, অধিকাংশ হজ এজেন্সিতে ২০ থেকে ৩০ জন হজযাত্রীর ফাইনাল নিবন্ধন সম্পন্ন করেছে। এতে আগামী হজের কোটা সম্পন্ন না হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে হজের সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে ফাইনাল নিবন্ধন সম্পন্ন করা সম্ভব না হলে হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারীদের মতে হজযাত্রীরা হজের টাকা এতো আগে জমা দিতে অনীহা প্রকাশ করছে। ফলে হজযাত্রীদের ফাইনাল নিবন্ধনে বাড়ছে না গতি।

ধর্ম মন্ত্রণালয় জানায়, ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর নিবন্ধন শেষ হবে। এরপর আর কোনো সময় বৃদ্ধির সুযোগ নেই। এদিকে, গত বছরের ন্যায় স্বাস্থ্য পরীক্ষার চরম বিড়ম্বনা থেকে মুক্তি পেতে চান হজযাত্রীরা। ২০২৬ সনের হজের প্রাক্কালে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুধুমাত্র সরকারি হাসপাতালেই সম্পন্ন করতে হয়েছে। এতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হজযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে জনবলসহ প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে নানামুখী হয়রানি ও চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। চলতি বছর হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নির্বিঘœ ও সহজলভ্য করতে সরকারি হাসপাতালসহ সকল বেসরকারি হাসপাতাল, ডায়াগনিস্ট সেন্টারগুলোতে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ। অন্যথায় আল্লাহর মেহমান হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে দৌড়াতে দৌড়াতে চরম বিড়ম্বনার শিকার হতে হবে। আবু ইউসুফ বলেন, হজযাত্রীদের বিমানের টিকিটের টাকা ১ লাখ ৩০ হাজার টাকা আগামী রমজান মাসে লাগবে সেক্ষেত্রে হজ নিবন্ধনে সহজিকরণ এবং টিকিটের টাকা পড়ে নেয়ার সুযোগ দিলে হজ কোটা পূরণ হবার সম্ভাবনা রয়েছে। তিনি এ ব্যাপারে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।
রাজকীয় সউদী সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সউদী কর্তৃপক্ষকে জানানো হবে। চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সউদী পর্বের অর্থ প্রেরণ, মেডিক্যাল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। সউদী সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের হজে গমন নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ২৪ সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার জন্য হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। হাবের ইসির অন্যতম সদস্য মুফতি জুনায়েদ গুলজার ইনকিলাবকে বলেন, হজযাত্রীদের ফাইনাল নিবন্ধনের আর মাত্র ৫ কর্মদিবস বাকি। ফাইনাল নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা নেই। আগামী ২৪ সেপ্টেম্বরের সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে ফাইনাল নিবন্ধন সম্পন্ন করা না হলে আগামী হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। তিনি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং প্রতারণা হাত থেকে রেহাই পেতে কোনো গ্রুপ লিডারের কাছে হজের টাকা না দিয়ে সরাসরি হজ এজেন্সির ব্যাংক একাউন্টে হজের টাকা জমা দেয়ার অনুরোধ জানান।

ব্যাংকগুলোকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন শেষের তাগিদ
নির্ধারিত সময়সীমার মধ্যে ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের মেয়াদ আর কোনোভাবেই বাড়ানো হবে না জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সউদী সরকারের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গত ২৭ জুলাই থেকে চলতি বছরের হজ নিবন্ধন শুরু হয়েছে। ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের অনুকূলে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ থাকলেও গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩ হাজার ৭৪১ জন যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৬৭৬ জন।

নিবন্ধন প্রক্রিয়া দ্রুত, নিরবচ্ছিন্ন করতে গমনেচ্ছু যাত্রী ও অনুমোদনপ্রাপ্ত হজ এজেন্সিগুলোকে নির্ধারিত সময়সীমা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। ২৪ সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরপরই চূড়ান্ত হজযাত্রীর তালিকা সউদী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সউদী কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সউদী পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান, হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোনালদোকে নিয়েই পর্তুগাল দল ঘোষণা নতুন কোচের

রোনালদোকে নিয়েই পর্তুগাল দল ঘোষণা নতুন কোচের

বিদ্যুৎ বিপর্যয়: লন্ডনের কিংস ক্রস স্টেশনে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে যাত্রীরা

বিদ্যুৎ বিপর্যয়: লন্ডনের কিংস ক্রস স্টেশনে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে যাত্রীরা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো: ল্যাভরভ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো: ল্যাভরভ

পাটের পাশাপাশি পাটকাঠির চাহিদাও প্রচুর গ্রাম পল্লীতে

পাটের পাশাপাশি পাটকাঠির চাহিদাও প্রচুর গ্রাম পল্লীতে

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

বিদ্যুৎ সাশ্রয়ে সব জেলা পরিষদকে সরকারের জরুরি নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে সব জেলা পরিষদকে সরকারের জরুরি নির্দেশনা

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত, এবছরও বসছে না মেলা

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত, এবছরও বসছে না মেলা

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে সে বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো  :  এটিএম আজহারুল ইসলাম

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে সে বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো : এটিএম আজহারুল ইসলাম

গবাদিপশু পালনে বদলে যেতে পারে বরগুনার গ্রামীণ অর্থনীতি

গবাদিপশু পালনে বদলে যেতে পারে বরগুনার গ্রামীণ অর্থনীতি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান

‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান

‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল

লং মার্চের নামে আওয়ামীলীগকে মাঠে নামার সুযোগ করে দিলে সেটি ভালো হবে না   :   রাশেদ খান

লং মার্চের নামে আওয়ামীলীগকে মাঠে নামার সুযোগ করে দিলে সেটি ভালো হবে না : রাশেদ খান

বিরল সম্মান : হোয়াইট হাউসে নয়, অ্যান্ড্রুজ ঘাঁটিতেই শি’কে স্বাগত জানাবেন ট্রাম্প

বিরল সম্মান : হোয়াইট হাউসে নয়, অ্যান্ড্রুজ ঘাঁটিতেই শি’কে স্বাগত জানাবেন ট্রাম্প