ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩
ট্রাইব্যুনালে মেজর (অব.) সাব্বিরের রোমহর্ষক বর্ণনা

বিডিআর হত্যাকাণ্ডের সাক্ষীসহ ১৫ জনকে হত্যা করে পেট চিরে ফেলা হয় নদীতে

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম

২০১০ সালের মে মাস। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে গুলি করে হত্যার পর পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দিয়েছেন ‘হাসিনার কসাই’খ্যাত মেজর (অব.) জিয়াউল আহসান। শুধু এই চারজনই নয়। শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ও আ.লীগ সরকারের সমালোচক হিসেবে চিহ্নিত অন্তত ১৫ জনকে একই কায়দায় হত্যা করে ফেলে দেয়া হয় নদীতে। এমন রোমহর্ষক বর্ণনা দিয়েছেন জিয়াউল আহসানের সঙ্গে কয়েকটি অপারেশনে অংশ নেয়া সাবেক র‌্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ তার সাব্বির রহমান ওসমানির সাক্ষ্য রেকর্ড করেন। এই সাক্ষী বলেন, এসব হত্যাকা-কে জিয়াউল আহসান সাংকেতিক ভাষায় বলতেন ‘গল্ফ অপারেশন’। সাক্ষ্যগ্রহণ শেষে গুরুত্বপূর্ণ এই সাক্ষীর রোমহর্ষক বিবরণের কথা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এই মামলায় একমাত্র আসামি এনটিএমসি মহাপরিচালক ও র‌্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন পরিচালক জিয়াউল মেজর (অব.) জিয়াউল আহসান। তার বিরুদ্ধে সাক্ষ্য দেন বিভিন্ন ‘গল্ফ অপারেশন’-এ অংশ নেয়া মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। জিয়াউল আহসানের সঙ্গে এই সাক্ষীর ব্যক্তিগত কোনো বিরোধ নেই। বিবেকের তাড়নায় তিনি সজ্ঞানে তিনি এই সাক্ষ্য দেন। তার এই একটিমাত্র সাক্ষ্যের ভিত্তিতেই জিয়াউল আহসানের বর্বরতার অপরাধ প্রমাণ করা যথেষ্ট।

চিফ প্রসিকিউটর বলেন, বিডিআর পিলখানার প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চরজন এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও সরকারের সমালোচক হিসেবে চিহ্নিত অন্তত ১৫ জন ভিকটিমকে গুলি করেন জিয়াউল। হত্যার পর পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দেয়া হয়।

নজরুল ইসলাম হচ্ছেন বিডিআর সদস্য। তিনি বিদ্রোহের পর ঢাকা থেকে পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তার লাশ শনাক্ত করা হয় ডিএনএ টেস্টের মাধ্যমে। বিডিআর জওয়ান নজরুল ইসলামসহ চারজনকে বরগুনার পাথরঘাটার চরদুয়ানির কাছে একটি ফিশিং ট্রলারে করে মুখ ও শরীর ঢেকে বলেশ্বর নদীতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চোখ বেঁধে গুলি করা হয়।

আ.লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও বিচারবহিভূত হত্যাকা-ের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে এ মামলায় এর আগেও বিভিন্ন অপারেশনে অংশ নেয়া প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন। মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী।

মো: আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের দ্বারা সংঘটিত এসব হত্যাকা-ের ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন মেজর (অব.) সাব্বির। এ সময় চিফ প্রসিকিউটর সাক্ষীর দেয়া বিভিন্ন অপারেশনের বিবরণ তুলে ধরেন।
সাজানো ‘বন্দুকযুদ্ধ’ ও কতিপয় সাংবাদিকের সংশ্লিষ্টতায় বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান এসব হত্যাকা-কে আড়াল করতে তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ বা ক্রাফট করা নাটকের রূপ দিতেন। তৎকালীন র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলের মাধ্যমে পছন্দের নির্দিষ্ট কিছু সংবাদকর্মী ও সাংবাদিকদের ঢাকা থেকে লাইফ জ্যাকেট পরিয়ে অপারেশনস্থল চরদোয়ানীতে নিয়ে যাওয়া হতো। তাদের যেভাবে ব্রিফ করা হতো, গণমাধ্যমে সেভাবেই সাজানো বন্দুকযুদ্ধের নাটক প্রচার করা হতো।
সাংবাদিকদের বিরুদ্ধে চলমান তদন্তে এ তথ্যগুলো মানবতাবিরোধী অপরাধের সহযোগী বা ‘অ্যাবেটমেন্ট’ হিসেবে যুক্ত হবে-মর্মে ইঙ্গিত দেন চিফ প্রসিকিউটর।

তার মতে, নিখোঁজ থাকা শত শত গুমের শিকার ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে, মেজর সাব্বিরের এই প্রত্যক্ষ জবানবন্দি তা উন্মোচনে এক ঐতিহাসিক ও অকাট্য দলিল হিসেবে কাজ করবে। জিয়াউল আহসানের অপরাধ প্রমাণের জন্য এই একটি সাক্ষ্যই যথেষ্ট।

যেভাবে চলতো জিয়াউলের ‘গল্ফ অপারেশন’: ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে মেজর (অব.) সাব্বির উল্লেখ করেন, জিয়াউল আহসান ঢাকা থেকে তার নিজস্ব বিশ্বস্ত দল ও ভিকটিমদের সাথে নিয়ে বরগুনার পাথরঘাটার চরদোয়ানীতে যেতেন। সেখানে ভিকটিমদের এমনভাবে ঢেকে রাখা হতো যে, তারা পুরুষ নাকি নারী, বোঝার উপায় ছিল না। এরপর ট্রলারে তুলে মাথায় বা কানের পাশে বালিশ চেপে ধরে গুলি করা হতো। পরে লাশ যাতে ভেসে না ওঠে, সেজন্য পেট কেটে সিমেন্টভর্তি বস্তা বেঁধে ফেলে দেয়া হতো নদীতে।

গল্ফ খেলায় যেভাবে বল গর্তে ফেলা হয়, ঠিক তেমনি মানুষ হত্যা করে লাশ নদীতে ডুবিয়ে চিরতরে গুম করে দেয়ার এই প্রক্রিয়াকে জিয়াউল আহসান সামরিক সাংকেতিক ভাষা বা কোড নাম হিসেবে ‘গল্ফ’ বলে চিহ্নিত করতেন।

বিডিআর হত্যাকা-ের প্রত্যক্ষদর্র্শী নজরুলকে হত্যা : সাব্বির রহমান ওসমানী ও প্রসিকিউশনের বর্ণনা মতে, ২০১০ সালের মে মাসে বিডিআর বিদ্রোহের প্রত্যক্ষদর্শী নজরুলসহ চারজনকে একইভাবে হত্যা করে নদীতে ফেলা হয়। পরবর্তী সময়ে নদী থেকে যখন নজরুলের লাশ ভেসে ওঠে, তখন জিয়াউল আহসান বিষয়টি নিয়ে আর কোনো বাড়াবাড়ি বা তদন্ত না করে কেবল ‘ফলোআপ’ করার নির্দেশ দেন। এর মধ্য দিয়ে বিডিআর হত্যাকা-ের প্রত্যক্ষদর্শীদের মুখ বন্ধ করতেই তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বলে ট্রাইব্যুনালে তথ্য উঠে আসে।

আলকাস মাঝি হত্যা ও আলামত বিনাশ : হত্যা এবং পরবর্তীতে লাশ নদীতে ফেলে দেয়ার কাজে ব্যবহার করা হতো ট্রলার। ট্রলারটি চালাতেন আলকাস মাঝি। পরবর্তীতে আলকাস মাঝিকেও হত্যা করে আলামত বিনষ্ট করেন জিয়াউল। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানি। সাক্ষ্যে তিনি জানান, আলকাস মাঝি প্রায় প্রতিটি হত্যাকা-ের সময় ট্রলার চালাতেন। পরবর্তীতে তিনি স্থানীয় বাজারে বিষয়টি প্রকাশ করতে শুরু করলে তা জিয়াউল আহসানের নজরে আসে। এরপর সাব্বিরকে (অত্র মামলার সাক্ষী) দায়িত্ব দেয়া হয় আলকাসকে ‘এলিমিনেট’ (হত্যা) করতে। কিন্তু সাব্বির অপারগতা প্রকাশ করলে জিয়াউল নিজেই বিষয়টি দেখভাল করবেন বলে জানান। এর কিছুদিন পরই জিয়াউলের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান আলকাস মাঝি। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। পরিস্থিতিগত সাক্ষ্য অনুযায়ী তাকেও হত্যা করে লাশ গুম করা হয়েছে।

‘রাষ্ট্রের সর্বোচ্চ মহলের নির্দেশ’ ও অন্য কর্মকর্তাদের অসহায়ত ¡: জবানবন্দিতে সাক্ষী জানান, এমন নৃশংস হত্যাকা-ের প্রতিবাদ করতে গিয়ে তিনি যখন তৎকালীন ব্যাটালিয়ন অধিনায়কের কাছে প্রতিকার চেয়েছিলেন, তখন অধিনায়ক স্পষ্ট জানিয়েছিলেন যে, তার কিছুই করার নেই। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে জিয়াউল আহসানের সরাসরি যোগসাজশ ও একক কর্তৃত্ব থাকায় র‌্যাব-৮ কিংবা র‌্যাব-৬ এর কোনো কর্মকর্তারই তার নির্দেশ অমান্য বা বিরোধিতা করার সাহস ছিল না। প্রথম অপারেশনের পর গাড়িতে যখন থমথমে পরিস্থিতি তৈরি হয়, তখন জিয়াউল সবাইকে স্বাভাবিক হতে বলে উদ্ধতভাবে মন্তব্য করেছিলেন, ‘এরা রাষ্ট্রের শত্রু, এদের এইভাবেই শেষ করে দিতে হয়।’
পরবর্তী সময়ে গভীর অনুশোচনা ও মানসিক যন্ত্রণা থেকে মেজর সাব্বির নিজেই চাকরিতে ইস্তফা দেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোনালদোকে নিয়েই পর্তুগাল দল ঘোষণা নতুন কোচের

রোনালদোকে নিয়েই পর্তুগাল দল ঘোষণা নতুন কোচের

বিদ্যুৎ বিপর্যয়: লন্ডনের কিংস ক্রস স্টেশনে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে যাত্রীরা

বিদ্যুৎ বিপর্যয়: লন্ডনের কিংস ক্রস স্টেশনে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে যাত্রীরা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো: ল্যাভরভ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো: ল্যাভরভ

পাটের পাশাপাশি পাটকাঠির চাহিদাও প্রচুর গ্রাম পল্লীতে

পাটের পাশাপাশি পাটকাঠির চাহিদাও প্রচুর গ্রাম পল্লীতে

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

বিদ্যুৎ সাশ্রয়ে সব জেলা পরিষদকে সরকারের জরুরি নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে সব জেলা পরিষদকে সরকারের জরুরি নির্দেশনা

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত, এবছরও বসছে না মেলা

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত, এবছরও বসছে না মেলা

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে সে বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো  :  এটিএম আজহারুল ইসলাম

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে সে বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো : এটিএম আজহারুল ইসলাম

গবাদিপশু পালনে বদলে যেতে পারে বরগুনার গ্রামীণ অর্থনীতি

গবাদিপশু পালনে বদলে যেতে পারে বরগুনার গ্রামীণ অর্থনীতি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান

‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান

‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল

লং মার্চের নামে আওয়ামীলীগকে মাঠে নামার সুযোগ করে দিলে সেটি ভালো হবে না   :   রাশেদ খান

লং মার্চের নামে আওয়ামীলীগকে মাঠে নামার সুযোগ করে দিলে সেটি ভালো হবে না : রাশেদ খান

বিরল সম্মান : হোয়াইট হাউসে নয়, অ্যান্ড্রুজ ঘাঁটিতেই শি’কে স্বাগত জানাবেন ট্রাম্প

বিরল সম্মান : হোয়াইট হাউসে নয়, অ্যান্ড্রুজ ঘাঁটিতেই শি’কে স্বাগত জানাবেন ট্রাম্প