ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩
আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে

হাফেজদের বিজয় বাংলাদেশের সকল মুসলমানের অর্জন : তারেক রহমান

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এতে দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে। মেধাবীদের উৎসাহিত করা ও সঠিক মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে, সরকার সেই অর্জনের স্বীকৃতি দেয়ার চেষ্টা করবে। সউদী আরবে গত আগস্টে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা শুধু আপনাদেরই অর্জন না। আমি মনে করি, এটা বাংলাদেশের সকল মুসলমানের অর্জন। হাফেজদের উৎসাহিত ও সম্মান জানানোর প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আপনারা প্রায় সবাই উল্লেখ করেছেন যে দীর্ঘদিন পর হাফেজদের উৎসাহিত করা হয়েছে, সম্মান জানানো হয়েছে। এটা বর্তমান সরকারের একটি নীতি যে দেশের সন্তান যারা আছে, যারা দেশের ভবিষ্যৎ, তারা তাদের যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে যা কিছু ভালো অর্জন করবে, সেটাকে সরকার চেষ্টা করবে রাষ্ট্রের অবস্থান থেকে স্বীকৃতি দেয়ার জন্য। সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী মাদরাসার শিক্ষকরা তাঁদের কিছু সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি বলেন, আপনারা কিছু সমস্যার কথা বলেছেন। এটা সমাধানের কোনো পথ আমাদের কাছে আছে কি না বা থাকলে সেটা কী, যদি সম্ভব হয়, ইনশাআল্লাহ আমরা সেটা দেখব। আমাদের পক্ষে যতটুকু সম্ভব, আমরা সেটা দেখার অবশ্যই চেষ্টা করব। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সামনে হয়তো এ ধরনের আরো প্রতিযোগিতা আসবে। ভবিষ্যতে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা নিয়মমতো আমাদের জানাবেন। আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, সে ব্যবস্থা করব। প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এরকম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক এবং অংশগ্রহণ করার মাধ্যমে তাদের নিজেদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য সম্মান এবং গৌরব নিয়ে আসুক। দেশে শান্তি প্রতিষ্ঠা ও পরিবর্তন আনার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমাদের হয়তো কাজের ধরনটা কিছুটা ভিন্ন হতে পারে। কিন্তু লক্ষ্য একই। সেটা হচ্ছে দেশের মধ্যে শান্তি স্থাপন করা, যাতে সকলে মিলে আমরা ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। মানুষ যাতে মানুষের মতো করে বেঁচে থাকতে পারে। সেটাই আমাদের চেষ্টা, সেটাই আমাদের উদ্যোগ। সরকারের জন্য সবার সহযোগিতা ও দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সকলকে নিয়ে আমরা একসঙ্গে চলতে চাই। সকলকে নিয়ে আমরা দেশের জন্য ভালো কিছু পরিবর্তন আনতে চাই। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের বই উপহার দেন। এর আগে তিনি হাফেজরা প্রতিযোগিতায় যে সূরা তিলাওয়াত করে পুরস্কার জিতেছেন, সেই সূরার আয়াত তাদের কণ্ঠে শোনেন। সউদী আরবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় হন। এ ছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় পুরস্কার বিজয়ী হাফেজদের শিক্ষক কাইয়ুম মোল্ল্যা, মুঈনুদ্দীন মজুমদার, আবু বকর, সাজেদা খাতুনও উপস্থিত ছিলেন।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোনালদোকে নিয়েই পর্তুগাল দল ঘোষণা নতুন কোচের

রোনালদোকে নিয়েই পর্তুগাল দল ঘোষণা নতুন কোচের

বিদ্যুৎ বিপর্যয়: লন্ডনের কিংস ক্রস স্টেশনে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে যাত্রীরা

বিদ্যুৎ বিপর্যয়: লন্ডনের কিংস ক্রস স্টেশনে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে যাত্রীরা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো: ল্যাভরভ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো: ল্যাভরভ

পাটের পাশাপাশি পাটকাঠির চাহিদাও প্রচুর গ্রাম পল্লীতে

পাটের পাশাপাশি পাটকাঠির চাহিদাও প্রচুর গ্রাম পল্লীতে

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

বিদ্যুৎ সাশ্রয়ে সব জেলা পরিষদকে সরকারের জরুরি নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে সব জেলা পরিষদকে সরকারের জরুরি নির্দেশনা

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত, এবছরও বসছে না মেলা

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত, এবছরও বসছে না মেলা

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে সে বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো  :  এটিএম আজহারুল ইসলাম

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে সে বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো : এটিএম আজহারুল ইসলাম

গবাদিপশু পালনে বদলে যেতে পারে বরগুনার গ্রামীণ অর্থনীতি

গবাদিপশু পালনে বদলে যেতে পারে বরগুনার গ্রামীণ অর্থনীতি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান

‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান

‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল

লং মার্চের নামে আওয়ামীলীগকে মাঠে নামার সুযোগ করে দিলে সেটি ভালো হবে না   :   রাশেদ খান

লং মার্চের নামে আওয়ামীলীগকে মাঠে নামার সুযোগ করে দিলে সেটি ভালো হবে না : রাশেদ খান

বিরল সম্মান : হোয়াইট হাউসে নয়, অ্যান্ড্রুজ ঘাঁটিতেই শি’কে স্বাগত জানাবেন ট্রাম্প

বিরল সম্মান : হোয়াইট হাউসে নয়, অ্যান্ড্রুজ ঘাঁটিতেই শি’কে স্বাগত জানাবেন ট্রাম্প