ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসিকে ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’

Daily Inqilab রাজশাহী ব্যুরো

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম

সকাল সাড়ে ৭টা। রাজশাহী নগরের নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাটের দরজায় এক নারী অনবরত কড়া নাড়ছেন। ভেতরে তার স্বামী রয়েছেন- এমন দাবি তার। কিন্তু দুই ঘণ্টা ধরে ডাকাডাকি করেও দরজা খুলছিলেন না কেউ। একপর্যায়ে ৯৯৯ নম্বরে ফোন করেন তিনি। পুলিশ এলেও দরজা খোলেনি। পরে ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে। ভেতর থেকে বের করে আনা হয় এক পুলিশ কর্মকর্তা ও এক নারীকে। পরে দুজনকেই নেয়া হয় থানায়।

গতকাল শুক্রবার সকালে চন্দ্রিমা থানার নাদের হাজির মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফ্ল্যাট থেকে থানায় নেওয়া পুলিশ কর্মকর্তা মাহবুব আলম। তিনি ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি ছিলেন। ওই সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়।

পরে মাহবুব আলম নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। তবে প্রশিক্ষণকেন্দ্র থেকে কোনো ছুটি বা অনুমতি না নিয়েই তিনি রাজশাহীতে এসেছিলেন বলে জানিয়েছেন কেন্দ্রটির কমান্ড্যান্ট।
মাহবুব আলমের কথিত পালিত মেয়ের নামে নাদের হাজির মোড়ের ওই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া। সেখানে তার মেয়ে ও জামাই থাকেন। তবে গত বৃহস্পতিবার রাত থেকে ওই ফ্ল্যাটে মাহবুব আলম ও সানজিদা মৌ নামে এক নারী অবস্থান করছিলেন।

সানজিদা মৌ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে মাহবুব আলম দাবি করেন, সানজিদা তার স্ত্রী। এ দাবির পক্ষে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি। অন্যদিকে ফ্ল্যাটের দরজার বাইরে অবস্থান নেয়া আন্নি আক্তার নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন। মাহবুবের দাবি, আন্নিকে চারদিন আগে তিনি তালাক দিয়েছেন।

নওগাঁর বাসিন্দা আন্নি আক্তার একজন নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা। তার অভিযোগ, চলতি বছরের শুরুতে মাহবুব আলম তাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন, মাহবুব যে জেলায় যান, সেখানেই বিয়ে করেন এবং একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
আন্নি বলেন, রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় মাহবুবের নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে। এর আগেও সেখানে সানজিদা মৌকে মাহবুবের সঙ্গে দুই দিন পেয়েছিলেন তিনি। তখন সামাজিক ও পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে বিষয়টি প্রকাশ করেননি।

আন্নির ভাষ্য, গত বৃহস্পতিবার রাতে তিনি জানতে পারেন, মাহবুব তার কথিত পালিত মেয়ের ভাড়া নেওয়া ফ্ল্যাটে গেছেন। সেখানে সানজিদা মৌও রয়েছেন। খবর পেয়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার মধ্যে তিনি ওই ফ্ল্যাটে যান। দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।
পরে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ভেতরে মাহবুব আলম রয়েছেন জানতে পেরে পুলিশ দরজা ভাঙেনি বলে দাবি করেন আন্নি। পরে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে দেন। আন্নির দাবি, এর মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় মাহবুব ও সানজিদা ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে ছিলেন। পুলিশ ফোন করে দরজা খুলতে বললেও মাহবুব দরজা খোলেননি। দরজা খোলার পর মাহবুব আলম সানজিদাকে তার স্ত্রী বলে পরিচয় দেন। পরে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়।

থানায় নেয়ার সময় সাংবাদিকেরা মাহবুব আলমের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তিনি বলেন, আন্নিকে তিনি তালাক দিয়েছেন। পুলিশের কাছে তালাকের একটি কাগজও জমা দিয়েছেন। তবে সানজিদার সঙ্গে বিয়ের কাবিননামা তিনি দেখাতে পারেননি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, চারদিন আগে আন্নিকে তালাক দেওয়ার একটি কাগজ মাহবুব আলম দিয়েছেন। তবে আন্নি জানিয়েছেন, তিনি তালাকের কোনো কাগজ হাতে পাননি।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন আন্নি। গতকাল দুপুরে অভিযোগ লেখার কাজ শুরু হয়। তখন মাহবুব আলম ও সানজিদা মৌকে থানার পৃথক দুটি কক্ষে রাখা হয়। মাহবুবের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানান আন্নি।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম ছুটিতে থাকায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, মাহবুব আলম ও সানজিদা মৌয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা থানায় আসবেন। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ বলেন, তিনি কিছুক্ষণ আগে ঘটনাটি জেনেছেন। মাহবুব আলমের কোনো ছুটি নেই এবং কাউকে জানিয়েও তিনি রাজশাহীতে যাননি। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাও অপরাধ। তিনি বলেন, মাহবুব আলম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকলেও নওগাঁ জেলা পুলিশে কর্মরত। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা বিভাগীয় ব্যবস্থা নেবে।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলার দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলার দাবি হুথিদের

রাউলিং বিতর্কের মধ্যেই ‘হ্যারি পটার’ সিরিজে কিট হ্যারিংটন

রাউলিং বিতর্কের মধ্যেই ‘হ্যারি পটার’ সিরিজে কিট হ্যারিংটন

পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতে ইতিহাস গড়লেন দৃষ্টিপ্রতিবন্ধী ফাওয়াদ

পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতে ইতিহাস গড়লেন দৃষ্টিপ্রতিবন্ধী ফাওয়াদ

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’-এর শ্রদ্ধা?

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’-এর শ্রদ্ধা?

নীলফামারীতে ভোর-সন্ধ্যায় কুয়াশার চাদর, আগাম শীতের অনুভূতি

নীলফামারীতে ভোর-সন্ধ্যায় কুয়াশার চাদর, আগাম শীতের অনুভূতি

আট দফা যেকােনো সময় এক দফা হতে পারে: শফিকুর রহমান

আট দফা যেকােনো সময় এক দফা হতে পারে: শফিকুর রহমান

রোদে সানগ্লাস শুধু স্টাইল নয়, চোখের ‘সানস্ক্রিন’ও! (পর্ব ১)

রোদে সানগ্লাস শুধু স্টাইল নয়, চোখের ‘সানস্ক্রিন’ও! (পর্ব ১)

রংপুর অভিমুখে জামায়াত জোটের লংমার্চ শুরু

রংপুর অভিমুখে জামায়াত জোটের লংমার্চ শুরু

রিয়াল মাদ্রিদেই "নতুন থিবো কর্তোয়া" তৈরী করতে চান কর্তোয়া

রিয়াল মাদ্রিদেই "নতুন থিবো কর্তোয়া" তৈরী করতে চান কর্তোয়া

"মৌমাছি"দের ডেরায় হুল খেয়ে নাস্তানাবুদ চেলসির

"মৌমাছি"দের ডেরায় হুল খেয়ে নাস্তানাবুদ চেলসির

অলিসের হ্যাট্রিক, কেইনের ব্রেসে বায়ার্নের ৭-০ তে জয়

অলিসের হ্যাট্রিক, কেইনের ব্রেসে বায়ার্নের ৭-০ তে জয়

কান্তেকে বাদ দিয়ে তরুণদের নিয়ে ফ্রান্সে নতুন যুগের শুরু জিদানের

কান্তেকে বাদ দিয়ে তরুণদের নিয়ে ফ্রান্সে নতুন যুগের শুরু জিদানের

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১