রক্ষণে শক্তি বাড়াল আর্সেনাল
২২ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম
অ্যাস্টন ভিলা থেকে ‘লম্বা সময়ের চুক্তিতে’ ইংলিশ ডিফেন্ডার এজরি কনসাকে দলে ভিড়িয়েছে আর্সেনালে।
এক বিবৃতিতে শুক্রবার বিষয়টি জানিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ট্রান্সফার ফি সম্পর্কে কিছু জানানো হয়নি।
ইএসপিএন সূত্র জানিয়েছে, আর্সেনাল ও অ্যাস্টন ভিলা প্রায় ৫১ মিলিয়ন পাউন্ড মূল্যে চুক্তি করেছে, শর্ত সাপেক্ষে এর সঙ্গে যুক্ত হতে পারে আরও ৪ মিলিয়ন পাউন্ড।
এর আগে ভিলা আর্সেনালের ৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
কনসা উত্তর লন্ডনে এসেছেন আর্সেনালের স্কোয়াড আরও শক্তিশালী করতে। প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার পাশাপাশি এবার চ্যাম্পিয়নস লিগে আরও এক ধাপ এগোতে চায় দলটি। গত মে মাসে তারা চ্যঅম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে হেরেছিল।
কোভেন্ট্রির বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আর্সেনাল। কনসার সম্ভাব্য অভিষেক হতে পারে আগামী সোমবার তার সাবেক ক্লাব ভিলার বিপক্ষে।
কনসা ক্লাব মিডিয়াকে বলেন, “আমার ও আমার পরিবারের জন্য এটি গর্বের মুহূর্ত যে আমি বিশ্বের অন্যতম সেরা দলের হয়ে খেলতে যাচ্ছি। অনেক আবেগ কাজ করছে, তবে আসল অনুভূতি আসবে প্রথম ম্যাচের দিন।”
স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বার্তা বলেন, “এজরিকে দলে নিতে পেরে আমরা আনন্দিত। তিনি উচ্চমানের ডিফেন্ডার, যার অ্যাথলেটিসিজম, ঠাণ্ডা মাথা ও ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা তাকে প্রিমিয়ার লিগের অন্যতম ধারাবাহিক পারফর্মার করেছে। সেন্টার-ব্যাক ও রাইট-ব্যাক দুই জায়গায় খেলতে পারায় তিনি আমাদের স্কোয়াডে বহুমুখিতা যোগ করবেন।”
কনসা সেন্টার-ব্যাক বা রাইট-ব্যাক হিসেবে খেলতে পারেন। উইলিয়াম সালিবা ও জুরিয়েন টিম্বার ইনজুরির কারণে মৌসুমের শুরুতে অনুপস্থিত থাকায় তিনি মিকেল আর্তেতার দলে গভীরতা যোগ করবেন।
২৮ বছর বয়সী এই ডিফেন্ডার ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যেখানে থমাস টুখেলের দল উত্তর আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করে।
তার বিদায় অ্যাস্টন ভিলার জন্য আরেকটি ধাক্কা, কারণ এর আগে মর্গান রজার্স ও ইউরি টিলেমানস যথাক্রমে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কক্সবাজারে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৪৫ আসামি গ্রেফতার
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন