১০ ম্যাচ নিষিদ্ধ প্যারেদেস, আর্জেন্টিনার মোট চারজন শাস্তিপ্রাপ্ত
২২ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৬, ১০:০০ এএম
আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর মাঠে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে জড়ানোর দায়ে আর্জেন্টিনার চার ফুটবলারকে নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ শেষে হওয়া চরম বিশৃঙ্খলার তদন্ত শেষে শুক্রবার এই শাস্তির কথা ঘোষণা করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
মেটলাইফ স্টেডিয়ামের উত্তেজনাপূর্ণ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে শিরোপা উঁচিয়ে ধরে স্পেন। ম্যাচজুড়েই দু দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, যা দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড পেলে আরও চরম আকার ধারণ করে। বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই অনাকাঙ্ক্ষিত হাতাহাতিতে জড়িয়ে পড়েন উভয় দলের খেলোয়াড়েরা।
ফিফার সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে কঠোর শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস। মাঠে সংঘর্ষ চলাকালে স্পেনের এরিক গার্সিয়ার গলা ধরে ফেলার অপরাধে তাঁকে ১০ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে, পাশাপাশি ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। একই ঘটনায় সংঘাতের সূচনা করার অভিযোগে সতীর্থ নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা এবং সমান অঙ্কের জরিমানা করা হয়েছে।
এ ছাড়া এই বিশৃঙ্খলায় জড়িত থাকার অপরাধে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনার মিডফিল্ডার গাভিকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। দলের পাশাপাশি আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। আলমাদা, গাভি ও আয়ালা-এই তিনজনের প্রত্যেককে ৩০ হাজার ডলার করে জরিমানা গুণতে হচ্ছে।
খেলোয়াড়দের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) মোট ৩ লাখ ২১ হাজার ডলারের বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। ফিফা জানিয়েছে-দলীয় অসংলগ্ন আচরণ, নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন, বৈষম্যমূলক আচরণ এবং ম্যাচকে অখেলোয়াড়সুলভ কর্মকাণ্ডে ব্যবহারের দায়েই এই জরিমানা।
জরিমানার অংকের একটি উল্লেখযোগ্য অংশ এসেছে মূলত সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা খেলোয়াড়দের একটি রাজনৈতিক ব্যানার প্রদর্শনের কারণে। “Las Malvinas son Argentinas” (ফকল্যান্ড আর্জেন্টিনার) লেখা সেই ব্যানারটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে প্রদর্শন করে রাজনৈতিক বার্তা না ছড়ানোর ফিফা নীতি লঙ্ঘন করেছিল বলে জানিয়েছে সংস্থাটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কক্সবাজারে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৪৫ আসামি গ্রেফতার
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন