বার্সেলোনার গুঞ্জন উড়িয়ে চেলসিতে ২০৩৪ পর্যন্ত জোয়াও পেদ্রো
২২ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম
বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের মধ্যেই চেলসির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন জোয়াও পেদ্রো। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩৪ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গত বছর ব্রাইটন থেকে প্রায় ৫৫ মিলিয়ন পাউন্ড, সঙ্গে আরও ৫ মিলিয়ন পাউন্ড সম্ভাব্য বোনাসে চেলসিতে যোগ দেন জোয়াও পেদ্রো। অভিষেক মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্সে নিজের জায়গা শক্ত করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৫-২৬ মৌসুমে তাঁর গোল ২৩টি, সঙ্গে ছিল ৬টি অ্যাসিস্ট।
চেলসির হয়ে গত মৌসুমে ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি দলের সর্বোচ্চ গোলদাতা হন জোয়াও পেদ্রো। সমর্থকদের ভোটে জেতেন চেলসি প্লেয়ার অব দ্য সিজন পুরস্কারও। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর চেয়ে বেশি গোল করেছিলেন শুধু আর্লিং হলান্ড ও ইগর থিয়াগো।
এই পারফরম্যান্সের পরই জোয়াও পেদ্রোকে নিয়ে বার্সেলোনার আগ্রহের খবর সামনে আসে। তবে সেই গুঞ্জনের ইতি টেনে চেলসিতেই নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করলেন তিনি। চুক্তির কাঠামো অনুযায়ী মূল মেয়াদ ২০৩২ পর্যন্ত হলেও দুই বছরের অতিরিক্ত মেয়াদের অপশন থাকায় চেলসি এটিকে ২০৩৪ পর্যন্ত আট বছরের চুক্তি হিসেবে ঘোষণা করেছে।
“চেলসির সঙ্গে নতুন চুক্তি করতে পেরে আমি খুব খুশি। বড় একটি ক্লাবের হয়ে খেলার স্বপ্ন সবসময়ই ছিল। এই ক্লাবের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকার করতে পারাটা আমার কাছে অনেক অর্থবহ,” বলেছেন জোয়াও পেদ্রো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কক্সবাজারে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৪৫ আসামি গ্রেফতার
আমাদের আট দফা ১৮ কোটি মানুষের দাবি: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু করতে যে ৩ শর্ত দিল ইরান
অপ্রতিমকে শেষ বিদায় জানাবে কুবি, প্রথম জানাজা কাল সকাল ১০টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কুমিল্লার গ্রামগঞ্জের শান্ত-স্নিগ্ধ পরিবেশে ইউপি নির্বাচনের হাওয়া
গোপীনাথপুরে তালতলা জোলায় উৎসব মূখর পরিবেশে চলছে নৌকা বাইচ
‘যুদ্ধবিরতি’র মধ্যেও গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজারের কাছাকাছি
পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
কক্সবাজার জামায়াতের সভায় উদ্বেগ প্রকাশ
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ
সংস্কারের অভাবে ছেংগারচর পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা
ইরাকের শ্রমবাজার সাময়িক বন্ধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন