ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

রোমাঞ্চকর জয়ে মৌসুম শুরু সিটির

Daily Inqilab ইনকিলাব

২৪ আগস্ট ২০২৬, ১২:০২ এএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০২:৪৬ এএম

মৌসুমের প্রথম ম্যাচে শুরুতেই গোল হজম করে হার চোখ রাখা ছিল ম্যানচেস্টার সিটিকে ।৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা স্কাই ব্লুজদেরকে ম্যাচে ফেরান মার্ক গেয়ি।এরপর অতিরিক্ত সময়ে পেয়ে যায় ব্যবধান গড়ে দেওয়া গোলের দেখাও। 

ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়েছে এনজো মারেস্কার দল। ম্যাচের শেষ মুহূর্তে জসকো জিভার্দিওলের গোলে জয় নিশ্চিত করে সিটি।

এ জয়ের মাধ্যমে কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা পরবর্তী যুগ দারুণ এক জয় দিয়ে শুরু করল সিটি।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে সিটি। তবে গোলের দেখা পেতে সময় লাগে বোর্নমাউথের। প্রথমার্ধে মার্কাস টাভার্নিয়েরের গোলে এগিয়ে যায় সফরকারীরা। সিটির আক্রমণভাগকে বেশ কিছুক্ষণ কার্যত আটকে রাখতে সক্ষম হয় বোর্নমাউথের রক্ষণ।

পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। একের পর এক আক্রমণ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না তারা। এর মধ্যে আরলিং হালান্ডও সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি। নতুন মৌসুমে নতুন লুক নিয়ে মাঠে নামা নরওয়েজিয়ান ফরোয়ার্ডের মাথায় ছিল ছোট করে কাটা চুল।

ম্যাচ যত শেষের দিকে এগোতে থাকে, ততই বাড়তে থাকে সিটির চাপ। অবশেষে ৮৪ মিনিটে সেই চাপের ফল পায় স্বাগতিকরা। মার্ক গুয়েহি হেড করে বল জালে পাঠিয়ে সিটিকে সমতায় ফেরান। ম্যাচ তখন ১-১।

সমতায় ফেরার পরও থামেনি সিটি। জয় তুলে নিতে মরিয়া হয়ে আক্রমণ চালিয়ে যেতে থাকে মারেস্কার দল। বোর্নমাউথও শেষ পর্যন্ত ম্যাচ ধরে রাখার চেষ্টা করছিল। মনে হচ্ছিল, নতুন কোচ মারেস্কার ঘরের মাঠের অভিষেক হয়তো ড্র দিয়েই শেষ হবে।

কিন্তু নাটকের তখনও বাকি। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ে জসকো জিভার্দিওল সিটির হয়ে জয়সূচক গোল করেন। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে যায় এবং গোলটি বৈধ ঘোষণা করা হয়।

এরপরই ইত্তিহাদ স্টেডিয়ামে শুরু হয় উচ্ছ্বাস। সিটির খেলোয়াড় ও কোচিং স্টাফরা আনন্দে মেতে ওঠেন। আর শেষ মুহূর্তের এই গোলে হৃদয় ভেঙে যায় বোর্নমাউথের।

 ম্যাচের পুরোটা সময়েই সিটির আক্রমণ ছিল তুলনামূলক বেশি কার্যকর। একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল তারা। তবে বোর্নমাউথের গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় দীর্ঘ সময় আটকে ছিল স্বাগতিকরা। হালান্ডের পাশাপাশি গুয়েহিও একটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন।

অন্যদিকে, বোর্নমাউথের নতুন কোচ মার্কো রোজের জন্য ম্যাচটি শেষ পর্যন্ত হতাশার হয়ে ওঠে। বেশির ভাগ সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে জয় হাতছাড়া করতে হলো তাদের।

মারেস্কার জন্য অবশ্য জয়টি স্বস্তির। পেপ গার্দিওলার দীর্ঘ অধ্যায়ের পর নতুন কোচের অধীনে সিটির শুরুটা কেমন হবে, তা নিয়ে ছিল নানা আলোচনা। প্রথম ম্যাচেই পিছিয়ে পড়েও দলকে ঘুরে দাঁড় করিয়ে জয় এনে দিয়ে সেই যাত্রার শুরুটা স্মরণীয় করে রাখলেন তিনি।

শেষ পর্যন্ত টাভার্নিয়েরের গোলে এগিয়ে যাওয়া বোর্নমাউথকে গেহির গোলে সমতায় ফেরায় সিটি, আর যোগ করা সময়ে গভার্দিওলের নাটকীয় গোলে জয় নিশ্চিত হয়। ২-১ গোলের এই জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, নতুন কোচ মারেস্কার অধীনে সিটির লড়াকু মানসিকতারও প্রথম বড় বার্তা দিয়ে গেল

বিভাগ : খেলাধুলা

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের

পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের

পাঁচবিবি ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত

পাঁচবিবি ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

শিবালয়ে হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

শিবালয়ে হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

আ,লীগ ঠিকাদারের দখলে বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং:সেবা না দিয়ে অর্থ আদায়

আ,লীগ ঠিকাদারের দখলে বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং:সেবা না দিয়ে অর্থ আদায়

দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরে মিরাজের গায়ানার বিদায়

দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরে মিরাজের গায়ানার বিদায়

পরীক্ষায় চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা: আইআইটি বোম্বের ছাত্রের রহস্যমৃত্যু

পরীক্ষায় চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা: আইআইটি বোম্বের ছাত্রের রহস্যমৃত্যু

শেরপুরে পক্ষাঘাতগ্রস্তে পঙ্গু অবস্থায় অন্ধকার ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার করুন কাহিনী, দেখার নেই কেউ

শেরপুরে পক্ষাঘাতগ্রস্তে পঙ্গু অবস্থায় অন্ধকার ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার করুন কাহিনী, দেখার নেই কেউ

শ্যামনগরে প্রতিবন্ধী সন্তান রেখে পরস্ত্রী'কে নিয়ে উধাও বাবা! মায়ের আত্মহত্যা

শ্যামনগরে প্রতিবন্ধী সন্তান রেখে পরস্ত্রী'কে নিয়ে উধাও বাবা! মায়ের আত্মহত্যা

রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

মাছ বাংলাদেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস  :মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু

মাছ বাংলাদেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস :মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু

চকরিয়ার চুনতি রেঞ্জের সেই মুরগির খামার গুঁড়িয়ে দিল বন বিভাগ, উদ্ধার ২ একর বনভূমি

চকরিয়ার চুনতি রেঞ্জের সেই মুরগির খামার গুঁড়িয়ে দিল বন বিভাগ, উদ্ধার ২ একর বনভূমি

গত ১৭ বছরে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতীর মেরুদন্ডকে দুর্বল করা হয়েছিল: রিজভী

গত ১৭ বছরে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতীর মেরুদন্ডকে দুর্বল করা হয়েছিল: রিজভী

বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ-মিছিল সমাবেশ শহর যেন মিছিলের নগরী

ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ-মিছিল সমাবেশ শহর যেন মিছিলের নগরী

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

পদ্মার এক বাঘাইড় মাছ ৭৯ হাজার টাকায় বি‌ক্রি

পদ্মার এক বাঘাইড় মাছ ৭৯ হাজার টাকায় বি‌ক্রি

বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ হুতিদের হাতে, নীরব দর্শক যুক্তরাষ্ট্র

বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ হুতিদের হাতে, নীরব দর্শক যুক্তরাষ্ট্র

চরম ঝুঁকির মুখে বিশ্ব প্রবৃদ্ধি: বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা

চরম ঝুঁকির মুখে বিশ্ব প্রবৃদ্ধি: বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা

ভারতে গাজার শিশুদের সমর্থনে ঘুড়ি ওড়ানোয় আটক তিন ফিলিস্তিনপন্থী

ভারতে গাজার শিশুদের সমর্থনে ঘুড়ি ওড়ানোয় আটক তিন ফিলিস্তিনপন্থী