আলভারেজের একাকী প্রস্থান, রাফিনহার 'স্পাইডারম্যান' উদযাপন
২৪ আগস্ট ২০২৬, ০৯:০০ এএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০৯:০০ এএম
একই দিনে ফুটবল দুনিয়ায় দেখা গেল দুটি একেবারেই আলাদা দৃশ্য, যা পরবর্তীতে এক সূতোয় বোনা হয়ে উসকে দিয়েছে দলবদলের নতুন গুঞ্জন। একদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ম্যাচ শেষে ক্ষোভ নিয়ে একা মাঠ ছেড়েছেন জুলিয়ান আলভারেজ, অন্যদিকে বার্সেলোনার জার্সিতে গোল এনে রাফিনহা মেতেছেন ‘স্পাইডারম্যান’ উদযাপনে।
ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে সমর্থকদের চরম অসন্তোষের মুখে পড়েন আলভারেজ। মাঠে নামার সময় থেকে শুরু করে ম্যাচ চলাকালীন এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে টানা দুয়োধ্বনি শুনতে হয়। ম্যাচশেষে সতীর্থরা যখন সমর্থকদের অভিবাদন জানাতে গ্যালারির দিকে এগিয়ে যান, আলভারেজ তখন একাকী সরাসরি হাঁটা দেন ড্রেসিংরুমের দিকে। তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের আগুনে এটি যেন আরও ঘি ঢেলে দিল।
আলভারেজকে দলে ভেড়াতে দীর্ঘদিন ধরেই উন্মুখ হয়ে আছে বার্সেলোনা। অ্যাটলেটিকো তাকে সহজে হাতছাড়া করতে না চাইলেও স্প্যানিশ মিডিয়ায় জোর আলোচনা-তিনি ন্যু ক্যাম্পে পাড়ি জমাতে চান। আর সেই গুঞ্জনই মূলত তাতিয়ে দিয়েছে অ্যাটলেটিকো সমর্থকদের। তবে বিতর্ক কমাতে কোচ দিয়েগো সিমিওনে দাবি করেছেন, আলভারেজের একা ড্রেসিংরুমে চলে যাওয়াটি ছিল ক্লাবের পূর্বপরিকল্পিত সিদ্ধান্তের অংশ।
ঠিক একই দিনে অন্য ম্যাচে ঘটনার মোড় নেয় অন্যদিকে। এলচের বিপক্ষে বার্সেলোনার ৫-০ ব্যবধানে জয়ের রাতে প্রথম গোলটি করেন রাফিনহা। আর গোল পেয়েই দুই হাত দিয়ে বিখ্যাত ‘স্পাইডারম্যান’ ভঙ্গিমায় উদযাপন করেন এই ব্রাজিলিয়ান তারকা। বিষয়টি চোখ এড়ায়নি সমর্থকদের, কারণ স্প্যানিশ ভাষায় আলভারেজের বহুল পরিচিত ডাকনাম ‘লা আরানিয়া’-যার অর্থ ‘মাকড়সা’!
সামাজিক যোগাযোগমাধ্যমে সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে নতুন তত্ত্ব-তবে কি রাফিনহা ইঙ্গিত দিলেন আলভারেজ বার্সায় আসছেন?
যদিও বাস্তবের চিত্রটা কিছুটা ভিন্ন। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্যমতে, রাফিনহার ছেলে গায়েল নাকি বাবার কাছে আবদার করেছিল স্পাইডারম্যান উদযাপনের। ফলে আলভারেজের প্রতি কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্য রাফিনহার ছিল না বললেই চলে। তবে একই দিনে আলভারেজের একাকী প্রস্থান আর রাফিনহার স্পাইডারম্যান ভঙ্গি-সব মিলিয়ে ফুটবল রোমান্টিকদের জন্য দারুণ এক কাকতালীয় ড্রামা তৈরি করেছে বটে!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র
এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন
সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা
ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু
তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ
সন্তানদের নিয়ে বাবার ‘বিষপান’, ৩ শিশুর মৃত্যু
আগামী মাসে ইউরোপকে অপরিশোধিত তেল দেবে না সউদী
ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলার দাবি হুথিদের
রাউলিং বিতর্কের মধ্যেই ‘হ্যারি পটার’ সিরিজে কিট হ্যারিংটন
পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতে ইতিহাস গড়লেন দৃষ্টিপ্রতিবন্ধী ফাওয়াদ
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’-এর শ্রদ্ধা?
নীলফামারীতে ভোর-সন্ধ্যায় কুয়াশার চাদর, আগাম শীতের অনুভূতি
আট দফা যেকােনো সময় এক দফা হতে পারে: শফিকুর রহমান
রোদে সানগ্লাস শুধু স্টাইল নয়, চোখের ‘সানস্ক্রিন’ও! (পর্ব ১)
রংপুর অভিমুখে জামায়াত জোটের লংমার্চ শুরু
রিয়াল মাদ্রিদেই "নতুন থিবো কর্তোয়া" তৈরী করতে চান কর্তোয়া
"মৌমাছি"দের ডেরায় হুল খেয়ে নাস্তানাবুদ চেলসির