ছোটদের কোচ হয়ে আসছেন ক্রুইফ!
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম
লাল-সবুজের ফুটবলে আবারও ফিরতে পারেন নেদারল্যান্ডসের লোডভিক ডি ক্রুইফ। তবে এবার জাতীয় দলের দায়িত্বে নয়, ছোটদের নিয়ে নতুন মিশনে দেখা যেতে পারে অভিজ্ঞ এই ডাচ কোচকে। ২০২৭ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে ডি ক্রুইফকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ করার আলোচনা চলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভেলপমেন্ট কমিটির এক সদস্যের ভাষ্য অনুযায়ী, ডি ক্রুইফের সঙ্গে আলোচনা চলছে। আপাতত দুই মাসের জন্য তাকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বাফুফের। তবে চুক্তির মেয়াদ ও অন্যান্য বিষয় এখনো চূড়ান্ত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
বাংলাদেশের ফুটবলে ডি ক্রুইফ অবশ্য পরিচিত মুখ। ২০১৩ সালে প্রথমবার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। এরপর বিভিন্ন সময়ে স্বল্পমেয়াদি চুক্তিতে ফের জাতীয় দলের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তার অধীনে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালেও খেলেছিল বাংলাদেশ। বাফুফের সঙ্গে তার কাজের ধরণ ছিল মূলত অ্যাসাইনমেন্টভিত্তিক স্বল্পমেয়াদি চুক্তি। এবার তার সামনে বয়সভিত্তিক ফুটবলের নতুন চ্যালেঞ্জ। ২০২৭ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি রয়েছে সিরিয়া, ভুটান ও ম্যাকাও। গ্রুপে বাংলাদেশের পথ যে সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। আরব আমিরাত ও সিরিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে লাল-সবুজের কিশোরদের। তবে ভুটান ও ম্যাকাওয়ের বিপক্ষে পয়েন্ট আদায়ের সুযোগ রয়েছে। ফলে শুরু থেকেই প্রতিটি ম্যাচে পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানের দিকেও রাখতে হবে বিশেষ নজর।
স্বল্পমেয়াদি দায়িত্ব হলেও বাংলাদেশের ফুটবল সম্পর্কে ডি ক্রুইফের পূর্বঅভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা অনূর্ধ্ব-১৭ দলের জন্য হতে পারে বাড়তি সুবিধা। এখন অপেক্ষা বাফুফের আনুষ্ঠানিক সিদ্ধান্তের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মোরেলগঞ্জে প্রাথমিকে শিক্ষকদের ১০ কোটি টাকা আত্মসাৎ, বরখাস্ত ৬
সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে: অ্যাটর্নি জেনারেল
অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারব: পানিসম্পদমন্ত্রী
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্রসচিব
হুতি সংকট সমাধানে বলপ্রয়োগের চেয়ে কূটনীতিকেই প্রাধান্য দিচ্ছে পাকিস্তান
স্যাটেলাইট চিত্রে তোলপাড়: বিশ্বের প্রথম ড্রোন 'মাদারশিপ' বানাচ্ছে চীন
কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
৪৫ সেকেন্ডের পর এবার পাঁচ মিনিটের ভিডিও, আলোচনার কেন্দ্রে পাভেল
জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ইউক্রেনীয় বাহিনীর ক্ষয়ক্ষতি রেকর্ড মাত্রায়: পোলিশ প্রধানমন্ত্রী
ময়মনসিংহ সুইমিং পুলে ডেঙ্গুর ‘আস্তানা’!
ম্যাকলমোর বিতর্কে এবার আইরিশ রেডিওতে বন্ধ এড শিরানের গান
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, আয়োজনে পবিপ্রবি
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মানিকগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি
মক্কায় হামলা চালায়নি হুথিরা, মুসলিম বিশ্বের সহানুভূতি পেতে মিথ্যাচার সউদীর!
কক্সবাজার ঘিরে সরকারের মহাপরিকল্পনা
ইনকিলাবের সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর ইন্তেকাল
উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম ইয়ো-জং
জাতিসংঘ অধিবেশনে পেজেশকিয়ানসহ ইরানি শীর্ষ নেতাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র
ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস