বয়কট প্রত্যাহারের পরও ইনফান্তিনোকে অপসারণে চাপ দেবে উয়েফা
প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে অপসারণের প্রচেষ্টা চালিয়ে যাবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
বৃহস্পতিবার উয়েফার ৫৫ সদস্য দেশ এবং ফিফা কাউন্সিলে থাকা ইউরোপীয় প্রতিনিধিদের কাছে একটি চিঠি উপস্থাপন করা হবে, যেখানে নিশ্চিত করা হবে যে বিতর্কিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা আর কখনও নেওয়া হবে না।
মোনাকোতে উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে বয়কট প্রত্যাহারের ঘোষণা দেওয়া...