ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রা থেকে মসজিদ-মাদরাসায় পাথর
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
কর্নাটকের উত্তর কন্নড় জেলার ভাটকলে গণেশ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলাকালে একটি মসজিদ ও মাদ্রাসায় দুর্বৃত্তদের পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জোর উত্তেজনা তৈরি হয়।
তালান্দ থেকে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের গণেশ বিসর্জনের শোভাযাত্রাটি গুলমি রেলওয়ে স্টেশন রোড পার হওয়ার সময় এই ঘটনাটি ঘটে।
ভাটকল টাউন থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, শোভাযাত্রাটি গুলমি রেলসেতু পার হয়ে রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার সময় ইসমাইল সুন্নি জামিয়া মসজিদ এবং ওই ভবনের নিচতলায় অবস্থিত তাজুস-সুন্নাহ এরাবিক মাদ্রাসাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে ভবনটির দুটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা আবদুল আলিম ভাটকল টাউন থানায় গিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে একদল স্থানীয় মুসলিম বাসিন্দা থানার সামনে জড়ো হয়ে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কর্তারা ক্ষুব্ধ জনতার সঙ্গে আলোচনা করেন এবং জানান যে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তথ্যপ্রমাণের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে—পুলিশের এমন আশ্বাসের পর আন্দোলনকারীরা থানা প্রাঙ্গণ ত্যাগ করেন।
খবর পেয়ে উত্তর কন্নড়ের পুলিশ সুপার (এসপি) দীপন এমএন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভাটকলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বর্তমানে রাজ্যজুড়ে গণেশ উৎসবের বিসর্জন শোভাযাত্রা চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে।
উল্লেখ্য, এর কিছুদিন আগেই কর্নাটকের টি. নরসিপুরে গণেশ শোভাযাত্রার সময় মসজিদের সামনে বাজি পোড়াতে বারণ করায় এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে বিজেপি নেতারা প্রতিবাদ জানিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাটকলে নতুন করে এই উত্তেজনা দেখা দিল।
উত্তর কন্নড় জেলায় সাম্প্রদায়িক উত্তেজনার ইতিহাস নতুন নয়। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে কর্নাটক পুলিশ তৎকালীন বিজেপি সংসদ সদস্য অনন্তকুমার হেগড়ের বিরুদ্ধে মামলা করে; তিনি ভাটকলের 'ছিন্নদা পল্লি' মসজিদ বাবরি মসজিদের মতো ভেঙে ফেলার হুমকি দিয়েছিলেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের
লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল
ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড
ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার
তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক
লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক
দৈনন্দিন জীবনে ইসলাম
সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার
সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান
মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী
সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা
নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন