সিরাতচর্চা : পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম
একটি জীবন কতদূর বিস্তৃত হতে পারে, কতটুকু দীপ্তি ছড়াতে পারে, সমাজ সংস্কারে কতখানি প্রভাব বিস্তার করতে পারে যা শতাব্দীর পর শতাব্দী পেরোলেও অদ্যাবধি গতিশীল, যাপিত জীবনের প্রতিটি পর্যায় কতটুকু পরিশীলিত হতে পারে, কতখানি আদর্শিক হতে পারে? এমন জীবনের অনুকরণ করা কি আমাদের জন্য অত্যাবশ্যক নয় যে, জীবনের প্রতিটি ধাপে আছে মহান রবের আনুগত্য আর পরম দয়া? সেই জীবন আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর। জীবনের প্রতিটি অঙ্গনে অনুসরণের জন্য সর্বোত্তম আদর্শ তাঁর জীবনী তথা সীরাত। পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার হিসেবে সীরাতচর্চা এক অদ্বিতীয় মাধ্যম।
পরিশীলিত জীবন বলতে কী বোঝায়, সীরাত কী, সীরাতচর্চার উদ্দেশ্য কী, কেন সীরাতচর্চা অপরিহার্য, জীবনের প্রতিটি স্তরে সীরাত কেন প্রাসঙ্গিক এবং সীরাত অনুসরণ কেন গুরুত্বপূর্ণÑএসব বিষয়ে আমরা জানার চেষ্টা করবো, বি-ঈযনিল্লাহ। সময়ের সদ্ব্যবহার, কথাবার্তায় সংযম, আচার-আচরণে সৌন্দর্য, দায়িত্ববোধ, নৈতিকতা, পরিচ্ছন্নতা ও মানুষের প্রতি উত্তম ব্যবহারের সমন্বয়ে গড়ে ওঠা মার্জিত ও আদর্শিক জীবনই পরিশীলিত জীবন।
সীরাত আরবি ‘সীরাহ’ শব্দ থেকে এসেছে। আভিধানিক অর্থ জীবনচরিত, জীবনপদ্ধতি বা জীবনবৃত্তান্ত। ইসলামী পরিভাষায় রাসূলুল্লাহ (সা.)-এর জন্ম থেকে ওফাত পর্যন্ত তাঁর সামগ্রিক জীবন, কর্ম, চরিত্র, আচরণ, দাওয়াত, সংগ্রাম ও নেতৃত্বের ধারাবাহিক বিবরণকে সীরাতুন্নবী বলা হয়। অর্থাৎ মহানবী (সা.)-এর সার্বিক জীবনচরিতকে বোঝানো হয়েছে। যা মহান রব মানবজাতির শ্রেষ্ঠতম আদর্শ হিসেবে মনোনীত করেছেন। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হচ্ছে, ‘তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আল-আহজাব : ২১)।
নবীজির জীবনী আমাদের চলার পথকে মহান রবের সন্তুষ্টির সেই সরল পথে পরিচালিত করে যার চূড়ান্ত গন্তব্য জান্নাত। সীরাতচর্চা কেবল সাহিত্যের আকারে রাসূলের জীবনী পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করাই এর মূল উদ্দেশ্য। নবীজির বাণীর মশাল আবারও সমগ্র বিশ্ববাসীকে আলোকিত করা। মানবসমাজ এই যুগের অন্ধকারের মধ্যে সেই মুক্তির পথের সন্ধান পায়, যেমন পেয়েছিল খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীর সংকট উত্তরণের সময়ে। সুতরাং সীরাতচর্চার উদ্দেশ্য শুধু রাসূলের জীবনেতিহাস জানা নয়; বরং তাঁর জীবনী থেকে পরিশীলিত জীবনযাপনের আদর্শ গ্রহণ করে তদনুসারে নিজেদের জীবনকে গড়ে তোলা।
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয়Ñপ্রতিটি ক্ষেত্রেই রাসূলুল্লাহ (সা.)-এর জীবন এক অনন্য আদর্শ ও বাস্তব দৃষ্টান্ত উপস্থাপন করে। সীরাতের চর্চা আমাদের সেই আদর্শের বাস্তব রূপ তুলে ধরে। তিনি কীভাবে তাঁর ব্যক্তিগত জীবন পরিচালনা করতেন, তাঁর সময় ব্যবস্থাপনা ও সদ্ব্যবহার করতেন, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও আত্মসংযমে কেমন ছিলেন, ইবাদত, পোশাক-পরিচ্ছদ ও খাদ্যাভ্যাস কেমন ছিলÑ এসবের পাশাপাশি সামাজিক জীবনে আচরণ কিংবা নেতৃত্বের ক্ষেত্রে তাঁর গৃহীত পদক্ষেপেরও বাস্তব প্রতিফলন সীরাতে পাওয়া যায়। ফলে জীবনের প্রতিটি ক্ষেত্র পরিশীলিত ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে রাসূলের সীরাতচর্চার অপরিহার্যতা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে।
মহান আল্লাহ তায়ালার ভালোবাসা পেতে হলে রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণ অত্যন্ত জরুরি। এ সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, ‘(হে নবী!) আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আর আল্লাহ তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা আলে ইমরান : ৩১)। ইবাদত কবুলের জন্য ইখলাসের পাশাপাশি রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণও অপরিহার্য। অর্থাৎ নিয়তের একনিষ্ঠতা ও রাসূল (সা.)-এর নির্দেশিত পদ্ধতি। মহানবী (সা.) ছিলেন পবিত্র কুরআনের বাস্তব ও জীবন্ত রূপ। রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্র সম্পর্কে হযরত আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তাঁর চরিত্র ছিল আল-কুরআন।’ এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলছেন, ‘আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত।’ (সূরা আল-কলম : ৪)। পবিত্র কুরআনকে নিখুঁতভাবে ধারণ ও হৃদয়ঙ্গম করতে হলে রাসূলের সীরাতচর্চার পাশাপাশি সেটির অনুসরণের বিকল্প নেই।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
বট বাহিনীর গুজব রুখতে ভুমিকা রাখবে বগুড়া জিয়া সাইবার ফোর্স : বাদশা
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চীনের
লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় কিলোমিটার পাইপ বিনষ্ট, ড্রেজার বিকল
ধানমন্ডিতে শিশুদের খেলাধুলায় বাড়ল নতুন সুযোগ, চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড
ইরান যুদ্ধে ট্রাম্পের কোনো স্পষ্ট কৌশল নেই, মনে করেন ৭১% মার্কিন ভোটার
তেজগাঁওয়ে সন্দেহজনক ২৩ জন আটক
লালমাইয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষায় জেদ্দায় ৪১ দেশের সামরিক শীর্ষ নেতাদের বৈঠক
দৈনন্দিন জীবনে ইসলাম
সউদী ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান
মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
সউদীর প্রতিরক্ষায় ‘যে কোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান: সামরিক বাহিনী
সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নবী জীবনের শিক্ষা
নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল: হান্টার বাইডেন
মজলুমের পাশে দাঁড়ানো নববী আদর্শ