ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় গত এক সপ্তাহে প্রায় ৩ হাজার মানুষ দেশ ছেড়ে জিবুতিতে আশ্রয় নিয়েছে। পালিয়ে আসা মানুষের অর্ধেকের বেশি নারী ও শিশু। আরও কয়েক হাজার মানুষ বাব আল-মান্দেব প্রণালি পেরিয়ে জিবুতিতে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ভাষ্য, ইয়েমেনে বোমাবর্ষণ, গোলাবর্ষণ ও গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে মানুষ উপকূলের দিকে ছুটছে। পরে ছোট নৌকায় করে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে তারা জিবুতিতে পৌঁছাচ্ছে।

এদিকে সংঘাতের কারণে ইয়েমেনের ভেতরেই এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে প্রায় ১০ হাজার মানুষ জিবুতিতে পালিয়ে যেতে পারে বলে প্রস্তুতি নিচ্ছে ইউএনএইচসিআর।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথি ও সরকারপন্থি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়েছে। কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির কাছে সংঘাত বাড়ায় লোহিত সাগরের নৌপথ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে সহিংসতা কিছুটা কমলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে সংঘাত শুরু হওয়ায় দেশটির দীর্ঘস্থায়ী মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিভাগ : আন্তর্জাতিক

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বগুড়া পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

বগুড়া পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা: হাফেজদের হাতে সমকামিতার বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা: হাফেজদের হাতে সমকামিতার বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

লন্ডনে বাড়ির দামে ধস! চার প্রশাসনিক এলাকায় দাম কমেছে ১০ শতাংশের বেশি

লন্ডনে বাড়ির দামে ধস! চার প্রশাসনিক এলাকায় দাম কমেছে ১০ শতাংশের বেশি

ফেলে দেওয়া কলাগাছ এখন আয়ের উৎস

ফেলে দেওয়া কলাগাছ এখন আয়ের উৎস

পদ্মা সেতুর টোলপ্লাজার সংযোগ থেকে ব্যক্তিমালিকানাধীন রেস্টুরেন্টে বিদ্যুৎ

পদ্মা সেতুর টোলপ্লাজার সংযোগ থেকে ব্যক্তিমালিকানাধীন রেস্টুরেন্টে বিদ্যুৎ

ফরিদপুরে একদিনে আরো ১০ জন হামে আক্রান্ত

ফরিদপুরে একদিনে আরো ১০ জন হামে আক্রান্ত

চতুর্থবার শাহজালাল মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু

চতুর্থবার শাহজালাল মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু

পাইকগাছায় ভয়াবহ ভাঙনে বহু ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন

পাইকগাছায় ভয়াবহ ভাঙনে বহু ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন

রাজধানীতে বোমাবাজি ও বাসে অগ্নি সংযোগকারিদের শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ

রাজধানীতে বোমাবাজি ও বাসে অগ্নি সংযোগকারিদের শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ

চেলসি গোলপোস্টের সামনে ধারবাহিক বিবর্ণতা,ক্ষমা চাইলেন মার্তিনেজ

চেলসি গোলপোস্টের সামনে ধারবাহিক বিবর্ণতা,ক্ষমা চাইলেন মার্তিনেজ

হাফেজে কুরআনদের উপহার হিসেবে ‘নেক্সাস’ বই প্রদান: তাহাফফুজে খতমে নবুওয়তের তীব্র ক্ষোভ ও নিন্দা

হাফেজে কুরআনদের উপহার হিসেবে ‘নেক্সাস’ বই প্রদান: তাহাফফুজে খতমে নবুওয়তের তীব্র ক্ষোভ ও নিন্দা

ঈশ্বরদীতে পদ্মায় পানি কমছে, তবে চরাঞ্চলের ফসলি মাঠ এখনও পানির নিচে

ঈশ্বরদীতে পদ্মায় পানি কমছে, তবে চরাঞ্চলের ফসলি মাঠ এখনও পানির নিচে

ট্রাম্প-শি শীর্ষ বৈঠক: নজর বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তিতে

ট্রাম্প-শি শীর্ষ বৈঠক: নজর বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তিতে

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খান

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের আধিপত্যের যুগ শেষ: গালিবাফ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের আধিপত্যের যুগ শেষ: গালিবাফ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

পাইকগাছায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত বেড়ে ৩১

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত বেড়ে ৩১