আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পিএম
বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার( ১৮ সেপ্টেম্বর) চার সদস্যের আন্তর্জাতিক প্রতিনিধি দলটি রূপায়ণ সিটি উত্তরা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকারী প্রতিনিধি দলে ছিলেন থাইল্যান্ডের এফ.আই.এ.বি.সি.আই এর প্রেসিডেন্ট ড. সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আর.ই. কোং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ক্লেটন ওয়েড, এফ.আই.এ.বি.সি.আই (থাইল্যান্ড, ফুকেট) এর প্রেসিডেন্ট সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রপার্টি কোং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ।
রূপায়ণ সিটি উত্তরায় প্রতিনিধি দলকে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.)।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, বিস্তৃত সবুজ ও উন্মুক্ত পরিসর এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। তারা প্রকল্পটির পরিবেশবান্ধব পরিকল্পনা, সমন্বিত কমিউনিটি জীবনধারা এবং আধুনিক আবাসন ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।
প্রতিনিধি দলের সদস্যরা তাদের প্রতিক্রিয়ায় রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও উন্মুক্ত পরিবেশের প্রশংসা করেন। তাদের মতে, পরিকল্পিত সবুজ পরিসর ও উন্মুক্ত স্থান শিশুদের স্বাভাবিক বিকাশের পাশাপাশি বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, আন্তর্জাতিক মানের একটি বৃহৎ গেইটেড কমিউনিটি গড়ে তোলার উদ্যোগ হিসেবে রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের আবাসন খাতের একটি উল্লেখযোগ্য প্রকল্প। প্রতিনিধি দলটি প্রকল্পটির আতিথেয়তা ও পরিদর্শন-আয়োজনের জন্য রূপায়ণ সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
রূপায়ণ সিটি উত্তরা আধুনিক আবাসন, নিরাপত্তা, সবুজ পরিবেশ এবং সমন্বিত নাগরিক সুবিধাকে একসঙ্গে বিবেচনা করে একটি পরিকল্পিত কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশে আধুনিক ও পরিবেশবান্ধব প্রিমিয়াম জীবনযাপনের একটি সমন্বিত ধারণা তুলে ধরা হয়েছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: ত্রাণমন্ত্রী
বিরোধী দল প্রতি মুহূর্তে সরকারকে সব রকম অসহযোগিতা করছে: পানিসম্পদ মন্ত্রী
জারা লারসনের গানের সঙ্গে ‘নির্বাসন’ হোয়াইট হাউসের ভিডিওতে ক্ষুব্ধ গায়িকা
সীতাকুণ্ডে নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক
বগুড়া পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা
প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা: হাফেজদের হাতে সমকামিতার বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের
লন্ডনে বাড়ির দামে ধস! চার প্রশাসনিক এলাকায় দাম কমেছে ১০ শতাংশের বেশি
ফেলে দেওয়া কলাগাছ এখন আয়ের উৎস
পদ্মা সেতুর টোলপ্লাজার সংযোগ থেকে ব্যক্তিমালিকানাধীন রেস্টুরেন্টে বিদ্যুৎ
ফরিদপুরে একদিনে আরো ১০ জন হামে আক্রান্ত
চতুর্থবার শাহজালাল মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু
পাইকগাছায় ভয়াবহ ভাঙনে বহু ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন
রাজধানীতে বোমাবাজি ও বাসে অগ্নি সংযোগকারিদের শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ
চেলসি গোলপোস্টের সামনে ধারবাহিক বিবর্ণতা,ক্ষমা চাইলেন মার্তিনেজ
হাফেজে কুরআনদের উপহার হিসেবে ‘নেক্সাস’ বই প্রদান: তাহাফফুজে খতমে নবুওয়তের তীব্র ক্ষোভ ও নিন্দা
ঈশ্বরদীতে পদ্মায় পানি কমছে, তবে চরাঞ্চলের ফসলি মাঠ এখনও পানির নিচে
ট্রাম্প-শি শীর্ষ বৈঠক: নজর বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তিতে
জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খান
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের আধিপত্যের যুগ শেষ: গালিবাফ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত