ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর ওসি ক্লোজড

Daily Inqilab নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে।
 
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়।
 
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজ) করা হলো। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
 
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন।
 
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং পাঁচটি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
এর আগে মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে ওই সময় পুলিশ বিষয়টি আন্দাজ করতে পারেনি। তিনি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বিভাগ : মহানগর

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তরুণদের বিকাশে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সূচনা

তরুণদের বিকাশে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সূচনা

বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী হামেসের আন্তর্জাতিক ফুটবলকে বিদায়

বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী হামেসের আন্তর্জাতিক ফুটবলকে বিদায়

বিদ্যুৎ নেই তবু থামেনি গল্প, লোডশেডিং নিয়ে তৈরি যত জনপ্রিয় সিনেমা

বিদ্যুৎ নেই তবু থামেনি গল্প, লোডশেডিং নিয়ে তৈরি যত জনপ্রিয় সিনেমা

এক বছরেই ২০০ কোটির ৩ সিনেমা, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মামিতার নতুন রেকর্ড

এক বছরেই ২০০ কোটির ৩ সিনেমা, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মামিতার নতুন রেকর্ড

ছাদের সোলার বিদ্যুৎ গ্রিডে দিলেই মিলবে ১০.৫০ টাকা

ছাদের সোলার বিদ্যুৎ গ্রিডে দিলেই মিলবে ১০.৫০ টাকা

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

হরমুজ প্রণালি সংকটে জ্বালানি বাজারে আগুন: যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় ৩৮ বিলিয়ন ডলার

হরমুজ প্রণালি সংকটে জ্বালানি বাজারে আগুন: যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় ৩৮ বিলিয়ন ডলার

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

পঞ্চগড়ে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক

পঞ্চগড়ে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক

ইসলামী ব্যাংক ঘিরে উত্তেজনা অব্যাহত, সতর্ক অবস্থানে পুলিশ

ইসলামী ব্যাংক ঘিরে উত্তেজনা অব্যাহত, সতর্ক অবস্থানে পুলিশ

এআই নিয়ন্ত্রণের জোরালো দাবি: টেক 'অলিগার্কদের' বিরুদ্ধে একমঞ্চে স্যান্ডার্স ও ব্যানন

এআই নিয়ন্ত্রণের জোরালো দাবি: টেক 'অলিগার্কদের' বিরুদ্ধে একমঞ্চে স্যান্ডার্স ও ব্যানন

একনেকে ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন

একনেকে ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন

চাপের মুখে নিউইয়র্ক সফর বাতিল করলেন জার্মান চ্যান্সেলর

চাপের মুখে নিউইয়র্ক সফর বাতিল করলেন জার্মান চ্যান্সেলর

বগুড়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কয়েক মাসের মধ্যে বদলে যাবে যুদ্ধের সমীকরণ: জেডি ভ্যান্স

কয়েক মাসের মধ্যে বদলে যাবে যুদ্ধের সমীকরণ: জেডি ভ্যান্স

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সল আমীন

মার্কিন ড্রোন ছিনতাইয়ের চেষ্টা: ইরানের দুটি স্পিডবোট ধ্বংস করল যুক্তরাষ্ট্র

মার্কিন ড্রোন ছিনতাইয়ের চেষ্টা: ইরানের দুটি স্পিডবোট ধ্বংস করল যুক্তরাষ্ট্র

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড

দোহারে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

দোহারে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

বায়ার্ন মিউনিখের একাডেমিতে ভারতীয় কোচ ক্লাইড দিয়াস

বায়ার্ন মিউনিখের একাডেমিতে ভারতীয় কোচ ক্লাইড দিয়াস