ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী হামেসের আন্তর্জাতিক ফুটবলকে বিদায়

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

সংগৃহীত

৩৫ বছর বয়সে কলম্বিয়া জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হামেস রদ্রিগেস; ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩১ ম্যাচে ৩১ গোল ও ৪৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন হামেস রদ্রিগেস। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে কলম্বিয়া জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা। দেশের জার্সিতে ১৩১ ম্যাচে ৩১ গোল ও ৪৩টি অ্যাসিস্ট করে বিদায় নিলেন তিনি।

২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কলম্বিয়ার জাতীয় দলে অভিষেক হয় হামেসের। অভিষেক ম্যাচেই জয়সূচক গোল করেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

২০১৪ বিশ্বকাপ ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি। ব্রাজিল বিশ্বকাপে পাঁচ ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুট জেতেন হামেস। উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোতে তাঁর করা দুর্দান্ত ভলি সেই আসরের অন্যতম স্মরণীয় গোল হয়ে আছে। বিশ্বকাপের পরই তাঁকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ।

কলম্বিয়ার হয়ে তিনটি বিশ্বকাপেও খেলেছেন হামেস—২০১৪, ২০১৮ ও ২০২৬ সালে। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি কলম্বিয়া।

২০২৬ বিশ্বকাপেই জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামেন হামেস। ৭ জুলাই শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। সেই ম্যাচটিই হয়ে থাকে জাতীয় দলের জার্সিতে হামেসের শেষ উপস্থিতি।

কলম্বিয়ার হয়ে হামেসের আন্তর্জাতিক পরিসংখ্যানও তাঁর দীর্ঘ পথচলার সাক্ষ্য দেয়। ১৩১ ম্যাচে ৩১ গোলের পাশাপাশি ৪৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলের হয়ে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেও কার্লোস ভালদেরামা ও ফ্রেদি রিঙ্কনের সঙ্গে যৌথভাবে তাঁর নাম রয়েছে।

২০২৪ কোপা আমেরিকায় হামেসের নেতৃত্বেই ফাইনালে উঠেছিল কলম্বিয়া। ২৩ বছর পর প্রথমবারের মতো শিরোপার ম্যাচে উঠলেও আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

বিদায়ী বার্তায় কলম্বিয়ার জার্সিকে নিজের স্বপ্ন ও একই সঙ্গে বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন হামেস। পরিবার, সতীর্থ এবং দেশের লাখো মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব করার অনুভূতির কথাও জানিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড পরার সুযোগকে নিজের জন্য বিশেষ সম্মান হিসেবে বর্ণনা করেছেন।

‘ভালো দিন যেমন ছিল, কঠিন সময়ও ছিল। কিন্তু দেশের এই রঙের জন্য গর্ববোধ করা কখনো বন্ধ করিনি’—বিদায়ী বার্তায় বলেন হামেস।

জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে এখনই থামছেন না তিনি। সম্প্রতি কলম্বিয়ার ক্লাব আতলেতিকো নাসিওনালে যোগ দিয়েছেন হামেস। অর্থাৎ দেশের জার্সির অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে তাঁর পথচলা আপাতত চলছেই।

‘আমি শান্তভাবেই বিদায় নিচ্ছি, কারণ আমি সবকিছু দিয়ে দিয়েছি। প্রতিটি মুহূর্তের জন্য ধন্যবাদ, কলম্বিয়া’—এই কথাতেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন দেশটির অন্যতম সেরা ফুটবলার।

বিভাগ : খেলাধুলা

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের

ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বরখাস্ত

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বরখাস্ত

তরুণদের বিকাশে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সূচনা

তরুণদের বিকাশে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সূচনা

বিদ্যুৎ নেই তবু থামেনি গল্প, লোডশেডিং নিয়ে তৈরি যত জনপ্রিয় সিনেমা

বিদ্যুৎ নেই তবু থামেনি গল্প, লোডশেডিং নিয়ে তৈরি যত জনপ্রিয় সিনেমা

এক বছরেই ২০০ কোটির ৩ সিনেমা, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মামিতার নতুন রেকর্ড

এক বছরেই ২০০ কোটির ৩ সিনেমা, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মামিতার নতুন রেকর্ড

ছাদের সোলার বিদ্যুৎ গ্রিডে দিলেই মিলবে ১০.৫০ টাকা

ছাদের সোলার বিদ্যুৎ গ্রিডে দিলেই মিলবে ১০.৫০ টাকা

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

মহাসড়ক যেন হোটেলের পার্কিং, যানজটে নাকাল রায়গঞ্জবাসী

হরমুজ প্রণালি সংকটে জ্বালানি বাজারে আগুন: যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় ৩৮ বিলিয়ন ডলার

হরমুজ প্রণালি সংকটে জ্বালানি বাজারে আগুন: যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় ৩৮ বিলিয়ন ডলার

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর ওসি ক্লোজড

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর ওসি ক্লোজড

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

পঞ্চগড়ে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক

পঞ্চগড়ে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক

ইসলামী ব্যাংক ঘিরে উত্তেজনা অব্যাহত, সতর্ক অবস্থানে পুলিশ

ইসলামী ব্যাংক ঘিরে উত্তেজনা অব্যাহত, সতর্ক অবস্থানে পুলিশ

এআই নিয়ন্ত্রণের জোরালো দাবি: টেক 'অলিগার্কদের' বিরুদ্ধে একমঞ্চে স্যান্ডার্স ও ব্যানন

এআই নিয়ন্ত্রণের জোরালো দাবি: টেক 'অলিগার্কদের' বিরুদ্ধে একমঞ্চে স্যান্ডার্স ও ব্যানন

একনেকে ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন

একনেকে ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন

চাপের মুখে নিউইয়র্ক সফর বাতিল করলেন জার্মান চ্যান্সেলর

চাপের মুখে নিউইয়র্ক সফর বাতিল করলেন জার্মান চ্যান্সেলর

বগুড়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কয়েক মাসের মধ্যে বদলে যাবে যুদ্ধের সমীকরণ: জেডি ভ্যান্স

কয়েক মাসের মধ্যে বদলে যাবে যুদ্ধের সমীকরণ: জেডি ভ্যান্স

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সল আমীন

মার্কিন ড্রোন ছিনতাইয়ের চেষ্টা: ইরানের দুটি স্পিডবোট ধ্বংস করল যুক্তরাষ্ট্র

মার্কিন ড্রোন ছিনতাইয়ের চেষ্টা: ইরানের দুটি স্পিডবোট ধ্বংস করল যুক্তরাষ্ট্র