পবিত্র মক্কানগরীর নিরাপত্তার প্রতি হুমকি কোনো ভাবেই গ্রহণযোগ্য নয় : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
পবিত্র মক্কা নগরী ও পবিত্র মসজিদুল হারামের নিরাপত্তা ও পবিত্রতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ বুধবার এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, পবিত্র মক্কা- মদিনা মুসলমানদের হৃদয়ের স্পন্দন এবং সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে অত্য সম্মানিত ও পবিত্র স্থান। মক্কানগরীর নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, পবিত্র ভূমিতে হামলা ও সহিংসতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা ইসলামের শান্তি ওনিরাপত্তার আদর্শের পরিপন্থী।
হুথিদের পক্ষ থেকে পবিত্র মক্কানগরীকে লক্ষ্য করে হামলার ঘটনা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকা- অবিলম্বে বন্ধ করতে হবে। জমিয়ত নেতৃবৃন্দ সউদী আরবের পবিত্র ভূমি, মক্কা- মদিনা ও মুসলমানদের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তারা মুসলিম বিশ্বের ঐক্য ও সংযম বজায় রেখে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সম্মিলিত ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের হুমকি বা আগ্রাসন মেনে নেওয়া যায় না। আল্লাহ তাআলা পবিত্র ভূমি ও সমগ্র মুসলিম উম্মাহকে সব ধরনের বিপদ-আপদ ও ফিতনা থেকে হেফাজত করুন এবং বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করুন ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরদের টিকা প্রদান কর্মসূচি শুরু
বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে জলাশয় দখলমুক্ত
মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির
ঘরোয়া খাবারেই কুষ্টিয়ায় মরুভূমির দুম্বা, লাখ টাকার সাফল্যে তাক লাগালেন খামারি রাকিবুল
আশুগঞ্জে রুমিন ফারহানার দুই সমর্থকের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা
মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার
শেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের বাম্পার ফলন
গোলাবারুদের মারাত্মক সংকেটে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি উড়িয়ে রিপোর্ট পেন্টাগনের
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্ক আরোপের বিল আনছে যুক্তরাষ্ট্র
বার্সায় চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত ‘নীলের হালান্ড’ আবদেলকারিম
ইবির ৪ বিভাগে সভাপতি পদে নতুন মুখ
ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক: হামলা না করার আশ্বাস হুথিদের
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ , তিন ব্যবসায়ীকে জরিমানা
স্থানীয় সরকার নির্বাচন, ১১৪ ভেন্যুতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবিতে ব্রিটেনের ট্রেড ইউনিয়নগুলোর আলটিমেটাম
প্রবাসীর বাড়ীতে স্বর্নালংকারসহ নগদ টাকা চুরি, আড়াই ভরি স্বর্ণ উদ্ধার
আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও নিয়োগের সুযোগ বাড়ানোর আলোচনা
সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির সামগ্রী জব্দ
ব্রাহ্মণপাড়ায় ২২ দিন ধরে সহকারী ভূমি কমিশনার পদ শূন্য, সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি