ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ১২ নম্বরে ঢাকা

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত শহরটির বায়ুমান স্কোর ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে ১১৯ স্কোর নিয়ে তালিকার ১২ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে কলকাতার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে মালয়েশিয়ার কুচিং, ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং ১৬০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের মধ্যে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক (একিউআই) নির্ধারণে বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)—এই পাঁচ ধরনের দূষণকারী বিবেচনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে বায়ুদূষণের কারণে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

বিভাগ : মহানগর

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বেডের সংকটে গাছতলায় চিকিৎসা, নীলফামারী হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ

বেডের সংকটে গাছতলায় চিকিৎসা, নীলফামারী হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ

রবি মৌসুমে ৭০ ভাগ উৎপাদনকারী বরিশালে বর্ষাকালীন তরমুজের প্রসার

রবি মৌসুমে ৭০ ভাগ উৎপাদনকারী বরিশালে বর্ষাকালীন তরমুজের প্রসার

কুতুবদিয়ায় নির্মিত হচ্ছে টেকসই বেড়িবাঁধ

কুতুবদিয়ায় নির্মিত হচ্ছে টেকসই বেড়িবাঁধ

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ

মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫

মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত, আহত ১৫

ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়

ভারতীয় ইলিশে সয়লাব যশোরাঞ্চল, ক্রেতারা পড়ছেন প্রতারণায়

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প-রদ্রিগেজ: এপি

মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস:  হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার

মেঘনার গ্রাসে ব্লক বাঁধ, ১১ স্থানে ধস: হুমকিতে নৌ-পুলিশ ফাঁড়ি ও রামগতি বাজার

নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ

নিউইয়র্কে লাভরভ-রুবিও বৈঠকের প্রস্তুতি চলছে: রুশ কূটনীতিবিদ

সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সুইডেনের নির্বাচনে বিরোধীদের জয়, সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার

হেডের রেকর্ড, সিরিজ অস্ট্রেলিয়ার

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ

জ্বালানি সংকটে পাকিস্তানে রাত ৯টায় বাজার বন্ধ

ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ

ইয়েমেনে সংঘাত তীব্র, এক সপ্তাহে জিবুতিতে ৩ হাজার মানুষ

গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা চুক্তির ঘোষণা দিল ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন

এশিয়ান গেমসে এবার হানা দিতে পারে টাইফুন

সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ

সন্তানদের নিয়ে বাবার ‘বিষপান’, ৩ শিশুর মৃত্যু

সন্তানদের নিয়ে বাবার ‘বিষপান’, ৩ শিশুর মৃত্যু