ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩
গঙ্গাচড়ায় তিস্তার ব্যাপক ভাঙন

আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন এলাকার মানুষ

Daily Inqilab হালিম আনছারী/গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম

রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন স্থানে তিস্তা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে উপজেলার লক্ষিটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু ফসলি জমি ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে ভাঙন শুরু হওয়ায় লোকজন বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী এলাকার লোকজন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয়রা জানান, তিস্তা নদীর পানি প্রবাহের সঙ্গে তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙন থেকে বসতভিটা রক্ষায় নিজেদের উদ্যোগে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। ফসলি জমি হারিয়ে অনেকেই তাদের শেষ সম্বল ভিটে-বাড়ি নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন।
এলাকাবাসীর দাবি, ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে অল্প সময়ের মধ্যেই আরো বসতভিটা, ফসলি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা ও পাইলিংয়ের কাজ শুরু করে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এলাকাবাসী জানান, নদী যেভাবে ভাঙছে, তাতে কখন যে বাড়িঘর নদীতে চলে যায় বলা যায় না। বাধ্য হয়ে ঘরসহ জিনিসপত্র সরিয়ে নিচ্ছি। আমাদের ফসলি জমিও ভেঙে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরো অনেক বাড়িঘর ও জমি নদীগর্ভে চলে যাবে।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, জয়রাম ওঝা চল্লিশসাল এলাকায় তিস্তার ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। কয়েকটি পরিবার ইতোমধ্যে তাদের বাড়িঘর সরিয়ে নিচ্ছে। ভাঙন অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা ও পাইলিংয়ের কাজ শুরু করা প্রয়োজন।

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার জানিয়েছেন, তিস্তার ভাঙনের বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি। ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁদ সরকার বলেন, গঙ্গাচড়ার নদী তীরবর্তী মানুষের দুর্ভোগের শেষ নেই। বিভিন্ন এলাকায় গিয়ে নদী তীরবর্তী মানুষের দুরবস্থা দেখেছি। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল

বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল

ফিলিস্তিনি প্রতিনিধিদলের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইইউর আহ্বান

ফিলিস্তিনি প্রতিনিধিদলের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইইউর আহ্বান

কোন এলাকায় কত শতাংশ বাড়ি ভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা

কোন এলাকায় কত শতাংশ বাড়ি ভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা

প্রাথমিক শিক্ষার সাফল্য ভবন নির্মাণে নয়, শিক্ষার্থীর শেখায় : ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার সাফল্য ভবন নির্মাণে নয়, শিক্ষার্থীর শেখায় : ববি হাজ্জাজ

পঞ্চগড়ে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড়ে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

বুড়িগঙ্গা রক্ষায় চালু হলো বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার

বুড়িগঙ্গা রক্ষায় চালু হলো বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার

ইরানের ওপর ২০৩১ সাল পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প

ইরানের ওপর ২০৩১ সাল পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প

জনবল সংকটে কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ভোগান্তিতে এলাকাবাসী

জনবল সংকটে কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ভোগান্তিতে এলাকাবাসী

জীবনের গোনাহ মাফ করানোর জন্য আল্লাহর নিকট তাওবার কোন বিকল্প নেই; পীর ছাহেব ফান্দাউক দরবার শরীফ

জীবনের গোনাহ মাফ করানোর জন্য আল্লাহর নিকট তাওবার কোন বিকল্প নেই; পীর ছাহেব ফান্দাউক দরবার শরীফ

সকল দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে: জামায়াতে ইসলামীর আমীর

সকল দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে: জামায়াতে ইসলামীর আমীর

বিবাহবার্ষিকীতে অতীতের কষ্টের কথা জানালেন শবনম ফারিয়া

বিবাহবার্ষিকীতে অতীতের কষ্টের কথা জানালেন শবনম ফারিয়া

পবিত্র মক্কায় হামলার প্রচেষ্টাকে ‘গুরুতর অপরাধ’ বললেন দুই মসজিদের ইমাম

পবিত্র মক্কায় হামলার প্রচেষ্টাকে ‘গুরুতর অপরাধ’ বললেন দুই মসজিদের ইমাম

লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধের আহ্বান পাকিস্তানের, জাতিসংঘে উদ্বেগ

লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধের আহ্বান পাকিস্তানের, জাতিসংঘে উদ্বেগ

সালমান শাহর জন্মদিন আজ, স্মৃতিতে অমর মহাতারকা

সালমান শাহর জন্মদিন আজ, স্মৃতিতে অমর মহাতারকা

ইউক্রেনকে ২.৬৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে ২.৬৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

তিব্বতের গুরুত্বপূর্ণ খনিজ আহরণে জোরদার পদক্ষেপ চীনের

তিব্বতের গুরুত্বপূর্ণ খনিজ আহরণে জোরদার পদক্ষেপ চীনের

হাফেজদের হাতে সমকামী লেখকের বই তুলে দেওয়া গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: আকিদা খতমে নবুওয়াত

হাফেজদের হাতে সমকামী লেখকের বই তুলে দেওয়া গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: আকিদা খতমে নবুওয়াত

রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ ও তেল ক্রেতার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞায় অনুমোদন ট্রাম্পের

রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ ও তেল ক্রেতার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞায় অনুমোদন ট্রাম্পের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৫ বিলিয়ন ডলার ব্যয়, হিসাবের চেয়েও বাড়তে পারে সেনামৃত্যুর সংখ্যা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৫ বিলিয়ন ডলার ব্যয়, হিসাবের চেয়েও বাড়তে পারে সেনামৃত্যুর সংখ্যা

শ্রীমঙ্গলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রীমঙ্গলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা