ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ে সব জেলা পরিষদকে সরকারের জরুরি নির্দেশনা

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

টেকসই জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত দেশে সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়।

বিদ্যুৎ বিভাগের ১ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে জারি করা ওই চিঠি দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

এর মধ্যে জেলা পরিষদ ভবন, অডিটরিয়াম, ডাকবাংলো, হাট-বাজারসহ অন্যান্য ভবন রয়েছে।

প্রতিটি স্থাপনায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

এ জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অথবা রাজস্ব তহবিলের অর্থ ব্যয় করা যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়, সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট স্থাপনার নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে।

নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্য হবে। এর ফলে জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

নির্দেশনায় স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোকে নিজস্ব রাজস্ব ও এডিপির অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিকভাবে এর সম্প্রসারণের উদ্যোগ নিতে বলা হয়েছে।

অন্যদিকে, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, এমন জেলা পরিষদগুলো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কম্পানির আর্থিক ও কারিগরি সহায়তায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন গাইডলাইন অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করবে।

সৌর প্যানেল স্থাপনকারী কম্পানির সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ সম্পন্ন করতে জেলা পরিষদগুলোকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিভাগ : জাতীয়

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোনালদোকে নিয়েই পর্তুগাল দল ঘোষণা নতুন কোচের

রোনালদোকে নিয়েই পর্তুগাল দল ঘোষণা নতুন কোচের

বিদ্যুৎ বিপর্যয়: লন্ডনের কিংস ক্রস স্টেশনে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে যাত্রীরা

বিদ্যুৎ বিপর্যয়: লন্ডনের কিংস ক্রস স্টেশনে ট্রেন চলাচলে চরম বিশৃঙ্খলা, ভোগান্তিতে যাত্রীরা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো: ল্যাভরভ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো: ল্যাভরভ

পাটের পাশাপাশি পাটকাঠির চাহিদাও প্রচুর গ্রাম পল্লীতে

পাটের পাশাপাশি পাটকাঠির চাহিদাও প্রচুর গ্রাম পল্লীতে

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত, এবছরও বসছে না মেলা

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত, এবছরও বসছে না মেলা

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে সে বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো  :  এটিএম আজহারুল ইসলাম

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে সে বাধা উপেক্ষা করেই রংপুরের দিকে অগ্রসর হবো : এটিএম আজহারুল ইসলাম

গবাদিপশু পালনে বদলে যেতে পারে বরগুনার গ্রামীণ অর্থনীতি

গবাদিপশু পালনে বদলে যেতে পারে বরগুনার গ্রামীণ অর্থনীতি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রাশেদ খান

‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান

‘ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব : পর্যটনমন্ত্রী

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল

টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মনিরুল

লং মার্চের নামে আওয়ামীলীগকে মাঠে নামার সুযোগ করে দিলে সেটি ভালো হবে না   :   রাশেদ খান

লং মার্চের নামে আওয়ামীলীগকে মাঠে নামার সুযোগ করে দিলে সেটি ভালো হবে না : রাশেদ খান

বিরল সম্মান : হোয়াইট হাউসে নয়, অ্যান্ড্রুজ ঘাঁটিতেই শি’কে স্বাগত জানাবেন ট্রাম্প

বিরল সম্মান : হোয়াইট হাউসে নয়, অ্যান্ড্রুজ ঘাঁটিতেই শি’কে স্বাগত জানাবেন ট্রাম্প

দক্ষিণ কোরিয়া-বাংলাদেশ ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত

দক্ষিণ কোরিয়া-বাংলাদেশ ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত