বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই প্রদান ও সংবিধান বিষয়ে আইনমন্ত্রীর মন্তব্যের নিন্দা হেফাজতে ইসলামের
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
বিশ্বজয়ী হাফেজে কুরআনদের সম্মাননা অনুষ্ঠানে বিতর্কিত ও ইসলামবিরোধী লেখক ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ (Nexus) বইটি উপহার হিসেবে প্রদান এবং সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
১৯ সেপ্টেম্বর শনিবার গণমাধ্যমে প্রেরিত যৌথ বিবৃতিতে শীর্ষ দুই হেফাজত নেতা বলেন, “৯৫ শতাংশ মুসলমানের দেশে বিশ্বজয়ী কুরআনের হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু এমন একটি পবিত্র ও গৌরবোজ্জ্বল অনুষ্ঠানে ইসলামি আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাবিরোধী মানসিকতার লেখক ইউভাল নোয়াহ হারারির বই উপহার হিসেবে প্রদান অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও মুসলমানদের ঈমানী অনুভূতিতে চরম আঘাত।”
নেতৃদ্বয় উল্লেখ করেন, “পবিত্র কুরআনে সমকামিতাকে ঘোরতর অপরাধ ও সীমালঙ্ঘন হিসেবে ঘোষণা করা হয়েছে। অথচ উক্ত লেখকের চিন্তাধারা ও বইয়ের বিষয়বস্তু ইসলামি আকাইদ ও আখলাকের পুরোপুরি সাংঘর্ষিক।
প্রধানমন্ত্রীর অগোচরে দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলা বা কোন ষড়যন্ত্রের কারণে এটি ঘটেছে কি না, তা অবিলম্বে তদন্ত করে দেখা প্রয়োজন। আমরা দাবি জানাচ্ছি, হাফেজদের হাত থেকে উক্ত বই অবিলম্বে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত ইসলামি ঐতিহ্যবাহী গ্রন্থ প্রদান করা হোক এবং ভবিষ্যতে সরকারি ও ইসলামিক অনুষ্ঠানে বই বা উপহার নির্বাচনের জন্য একটি দায়িত্বশীল স্ক্রিনিং কমিটি গঠন করা হোক।”
বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য—‘কোরআনের আলোকে সংবিধান রচনা করা যেতে পারে, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না’—এর কঠোর সমালোচনা করে বলেন, “আইনমন্ত্রীর এই বক্তব্য মুসলমানদের ঈমান-আকিদার ওপর মারাত্মক আঘাতস্বরূপ। পবিত্র কুরআন কোনো মানুষের রচিত সাময়িক আইনপত্র নয়; এটি বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর নাজিলকৃত অনাদি ও চূড়ান্ত সংবিধান। মানুষের রচিত সংবিধান পরিবর্তনশীল ও সংশোধনযোগ্য হলেও আল্লাহর কালাম অপরিবর্তনীয় ও চিরন্তন সত্য।”
তারা আরও বলেন, “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তির অবস্থান থেকে পবিত্র কুরআনের মর্যাদা ও বিধান নিয়ে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা আইনমন্ত্রীকে অবিলম্বে এ বিষয়ে জাতির সামনে নিজ অবস্থান স্পষ্ট করে বক্তব্য প্রত্যাহার এবং তওবা করার আহ্বান জানাচ্ছি। ঈমান, ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত হানে এমন যেকোনো আচরণের বিরুদ্ধে দেশের তাওহিদী জনতা সর্বদা সোচ্চার থাকবে।”
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা
প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি
হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি
ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’
রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ
১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে
শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা
স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন
গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে
এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান
ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক