ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

ব্রুকের বিস্ফোরক সেঞ্চুরি, রান পাহাড়ে চাপা শ্রীলংকা হারল রেকর্ড ব্যবধানে

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ এএম

টেস্ট থেকে ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টি জার্সিতে নামার মাঝে সময়ের ব্যবধান ছিল মাত্র দুই দিন।তাতে কোন সমস্যা হয়নি হ্যারি ব্রুকের। আন্তর্জাতিক ক্রিকেটের এই ইংলিশ তারকার সময়টা যে চলছে স্বপ্নের মত।শেষ টেস্ট ইনিংসে ছিলেন দলীয় সর্বোচ্চ রান স্কোরার, টি-টোয়েন্টিতে নেমেও দলের মূল নায়ক তিনি।তবে ছোট সংস্করণে যেন আরও বেশি খ্যাপাটে ব্রুক।চার-ছক্কার ফুলঝুরিতে করলেন বিধ্বংসী এক সেঞ্চুরি।তাতে রান পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ইংল্যান্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হার ১১৯ রানে।আগে ব্যাট করতে নেমে ব্রুক-বাটলারের ব্যটে চড়ে ২৫৪ রানের সংগ্রহ করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে সফরকারীদের ইনিংস থেমেছে ১৩৫ রানে।

টি-টোয়েন্টিতে চলতি দশকে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় পরাজয়। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ।

এদিন টস জিতে অভিষিক্ত  অ্যানাইরিন ডোনাল্ডের উইকে তুলে নেয় শ্রীলংকা। ম্যাচে সফরকারীদের আনন্দ ছিল এতোটুকুই।দ্বিতীয় উইকেট জুটিতে হ্যারি ব্রুক ও জস বাটলার রীতিমতো ঝড় তুলেছিলেন। 

প্রথম পাঁচ বলে ব্রুকের রান ছিল ৫। পরের ৬ বলে তিনি করেন ৩০ রান! পঞ্চম ওভারে বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগেকে তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি।

ব্রুকের পাশাপাশি অন্য প্রান্তে ঝড় তোলেন জস বাটলারও। ৪৪ বলে ৮০ রান করে বিদায় নেন তিনি। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটিতে অভিজ্ঞ এই ব্যাটসম্যান করেছিলেন ৬৪ বলে ১৩১।

ব্রুক পঞ্চাশ স্পর্শ করেন ২০ বলে। অষ্টাদশ ওভারে ৯৯ থেকে দুই রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ৪২ বলে।

ইংল্যান্ডের হয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি এটি। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন লিয়াম লিভিংস্টোনও। আর গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন ফিল সল্ট।

ইংল্যান্ডের হয়ে ব্রুকের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি এটি। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন প্রথমটি।বর্তমান ও সাবেক অধিনায়কের বিস্ফোরক ব্যাটিংয়ে ২০ ওভারে ইংল্যান্ড তোলে ৪ উইকেটে ২৫৪ রান।

বিশাল রানের জবাব দিতে নেমে এক মুহূর্তের জন্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি শ্রীলংকা। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে একশো রানের আগে অলআউট হওয়ার শঙ্কায় ছিল দলটি।তবে আট নম্বরে ব্যাট করতে নাম দিমুথ ওয়েলেলাগের ইনিংস সর্বোচ্চ ৩৩ রানে শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ১৩৫ রান করে শ্রীলঙ্কা। 

ইংল্যান্ডের হয়ে মাত্র ১২ রান দিয়ে তিন উইকেট নেন সনি বেকার।দুটি করে উইকেট পেয়েছেন জেমি ওভারটন ও আদিল রশিদ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ১৭ই সেপ্টেম্বর  কার্ডিফে অনুষ্ঠিত হবে। 

বিভাগ : খেলাধুলা

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি

আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে পরামর্শ করে দ্রুত সংশোধন করুন

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে পরামর্শ করে দ্রুত সংশোধন করুন

হাজিদের কোনো কষ্ট অবহেলা সহ্য করা হবে না : ধর্মমন্ত্রী

হাজিদের কোনো কষ্ট অবহেলা সহ্য করা হবে না : ধর্মমন্ত্রী

আটকে আছে নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

আটকে আছে নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

লাইনে কাপড় পড়ায় মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

লাইনে কাপড় পড়ায় মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

আমানত বাড়লেও ঋণ প্রবৃদ্ধি ধীর, বিনিয়োগে বড় উল্লম্ফন

আমানত বাড়লেও ঋণ প্রবৃদ্ধি ধীর, বিনিয়োগে বড় উল্লম্ফন

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে : খাদ্যমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে : খাদ্যমন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা

শেরপুরে ভারুয়া-কুশাইকুড়া রাস্তার কালভার্ট ভেঙে হাজারো মানুষের দুর্ভোগ চরমে

শেরপুরে ভারুয়া-কুশাইকুড়া রাস্তার কালভার্ট ভেঙে হাজারো মানুষের দুর্ভোগ চরমে

অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল : বিক্ষোভের মুখে সারিয়াকান্দিতে কোচিং সেন্টার সিলগালা

অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল : বিক্ষোভের মুখে সারিয়াকান্দিতে কোচিং সেন্টার সিলগালা

সরকারের সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন

সরকারের সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

১৪ মাস পর ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

১৪ মাস পর ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার

নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার

৩০ বছর পর বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

৩০ বছর পর বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

বিশ্বনেতাদের পাতে শুধুই নিরামিষ: মোদির খাবারের রাজনীতি নিয়ে ৫ গুরুতর প্রশ্ন

বিশ্বনেতাদের পাতে শুধুই নিরামিষ: মোদির খাবারের রাজনীতি নিয়ে ৫ গুরুতর প্রশ্ন