ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ এএম

সংগৃহীত

এলচের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচ হাতছাড়া করেছিল রিয়াল মাদ্রিদ; শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে টানা দ্বিতীয়বার দলকে শেষ মুহূর্তের জয় এনে দিলেন ২১ বছর বয়সী কার্লোস এস্পি।

লিগে আবারও শেষ মুহূর্তের নায়ক কার্লোস এস্পি। ২১ বছর বয়সী এই তরুণের যোগ করা সময়ের গোলে এলচেকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অথচ ম্যাচের প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে জয় হাতছাড়া করার পথে ছিল রিয়াল।

এ নিয়ে মৌসুমে দ্বিতীয়বার শেষ মুহূর্তের গোলে রিয়ালকে জয় এনে দিলেন এস্পি। মৌসুমের প্রথম ম্যাচে এস্পানিওলের বিপক্ষে অভিষেকেই ম্যাচের শেষ মিনিটে গোল করে রিয়ালকে ২-১ ব্যবধানের জয় এনে দিয়েছিলেন তিনি। এবারও যোগ করা সময়ের প্রথম মিনিটে সেই একই কীর্তি।

এলচের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের একাধিক সুযোগ নষ্ট না হলে শুরুতেই এগিয়ে যেতে পারত তারা। ২৫ মিনিটে অবশ্য গোল পেয়ে যায় রিয়াল। আরদা গুলের বাঁকানো ফ্রি-কিক বাম পোস্টে লেগে ফিরে এসে গোলরক্ষক মাতিয়াস দিতুরোর গায়ে লেগে জালে জড়ায়।

আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ইয়ান দিওমান্দের বুদ্ধিদীপ্ত পাস থেকে কিলিয়ান এমবাপ্পে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন। লা লিগায় এটাই দিওমান্দের প্রথম গোল-সহায়তা। গোলের পর অবশ্য ছুটে আসা দিতুরোর সঙ্গে ধাক্কা লেগে হাঁটুতে আঘাত পান এমবাপ্পে। তবে চিকিৎসা নিয়ে আবার খেলায় ফেরেন তিনি।

বিরতির আগে এমবাপ্পে আরও একবার গোল করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। ভিনিসিয়ুসও প্রথমার্ধের শেষ দিকে সহজ একটি সুযোগ নষ্ট করেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

কিন্তু দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। এলচে একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণকে চাপে ফেলে। ৭১ মিনিটে আবিয়েল অসোরিও হেডের দিক বদলে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান। এরপর বদলি হিসেবে নামা ফের নিনো সাত মিনিট বাকি থাকতে নিচের বাঁ কোণে শট নিয়ে সমতা ফেরান।

২-০ থেকে ২-২। মনে হচ্ছিল, রিয়ালকে দুই পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হবে। এমনকি বুধবার রেসিং সান্তান্দারের বিপক্ষে জিতলে বার্সেলোনা পাঁচ পয়েন্টের ব্যবধান তৈরি করার সুযোগ পেত।

তখনই আবার ত্রাতা হয়ে আসেন এস্পি। কোচ মরিনিও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে তুলে এস্পিকে মাঠে নামান। যোগ করা সময়ের প্রথম মিনিটে জুড বেলিংহামের বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে এগিয়ে যান এমবাপ্পে। তাঁর কাটব্যাক ঠিক জায়গায় পেয়ে যান এস্পি। কাছ থেকে ট্যাপ-ইনে বল জালে পাঠিয়ে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

রিয়ালের বিখ্যাত সাদা জার্সিতে এস্পির প্রথম দুটি গোলই এসেছে ম্যাচের ৯০ মিনিট বা তার পর। চলতি মৌসুমে লা লিগায় অন্তত দুই ম্যাচে এমন শেষ মুহূর্তের জয়সূচক গোল করা আর কোনো খেলোয়াড় নেই।

ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমা থেকে হোসেলু—শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ গোল করে রিয়ালকে বাঁচানোর দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই ধারাতেই যেন নিজের নাম লিখতে শুরু করেছেন এস্পি। মাত্র দুটি গোলেই দুবার দলের জয় নিশ্চিত করেছেন এই তরুণ।

এ জয়ে ৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ১৫, বার্সেলোনার সমান। তবে রিয়াল একটি ম্যাচ বেশি খেলেছে। অন্যদিকে এলচের বিপক্ষে জয়ের ফলে কোচ মরিনিও লা লিগায় এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ২৫ প্রতিপক্ষের প্রত্যেকটির বিপক্ষেই জয় পেয়েছেন।

ম্যাচে রিয়ালের আধিপত্য অবশ্য স্কোরলাইনে পুরোপুরি ফুটে ওঠেনি। ২০টি শটের মাত্র চারটি ছিল লক্ষ্যে। তবে প্রত্যাশিত গোলের হিসাবে তারা ছিল অনেক এগিয়ে—রিয়ালের ৩.৫৬, এলচের ০.৮৫। সুযোগ নষ্টের পরও শেষ মুহূর্তের এস্পির গোলে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

বিভাগ : খেলাধুলা

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

ব্রুকের বিস্ফোরক সেঞ্চুরি, রান পাহাড়ে চাপা শ্রীলংকা হারল রেকর্ড ব্যবধানে

ব্রুকের বিস্ফোরক সেঞ্চুরি, রান পাহাড়ে চাপা শ্রীলংকা হারল রেকর্ড ব্যবধানে

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে পরামর্শ করে দ্রুত সংশোধন করুন

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে পরামর্শ করে দ্রুত সংশোধন করুন

হাজিদের কোনো কষ্ট অবহেলা সহ্য করা হবে না : ধর্মমন্ত্রী

হাজিদের কোনো কষ্ট অবহেলা সহ্য করা হবে না : ধর্মমন্ত্রী

আটকে আছে নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

আটকে আছে নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

লাইনে কাপড় পড়ায় মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

লাইনে কাপড় পড়ায় মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

আমানত বাড়লেও ঋণ প্রবৃদ্ধি ধীর, বিনিয়োগে বড় উল্লম্ফন

আমানত বাড়লেও ঋণ প্রবৃদ্ধি ধীর, বিনিয়োগে বড় উল্লম্ফন

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে : খাদ্যমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে : খাদ্যমন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা

শেরপুরে ভারুয়া-কুশাইকুড়া রাস্তার কালভার্ট ভেঙে হাজারো মানুষের দুর্ভোগ চরমে

শেরপুরে ভারুয়া-কুশাইকুড়া রাস্তার কালভার্ট ভেঙে হাজারো মানুষের দুর্ভোগ চরমে

অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল : বিক্ষোভের মুখে সারিয়াকান্দিতে কোচিং সেন্টার সিলগালা

অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল : বিক্ষোভের মুখে সারিয়াকান্দিতে কোচিং সেন্টার সিলগালা

সরকারের সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন

সরকারের সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

১৪ মাস পর ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

১৪ মাস পর ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার

নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার

৩০ বছর পর বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

৩০ বছর পর বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

বিশ্বনেতাদের পাতে শুধুই নিরামিষ: মোদির খাবারের রাজনীতি নিয়ে ৫ গুরুতর প্রশ্ন

বিশ্বনেতাদের পাতে শুধুই নিরামিষ: মোদির খাবারের রাজনীতি নিয়ে ৫ গুরুতর প্রশ্ন