ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের লাল নিশান

Daily Inqilab বিশেষ সংবাদদাতা :

২৮ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের নির্দেশনায় গত বুধবার বিকেলে উপজেলার টিক্কি পাড়া, মুন্সি পাড়া ও বারো মাইল এলাকার বালু মহালে লাল পতাকা পুঁতে সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহিরচর ইউনিয়নের উল্লেখিত এলাকার তড়িয়া মহালে বালু উত্তোলনের জন্য সরকারিভাবে কাউকে কোনো ইজারা দেওয়া হয়নি। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে সেখান থেকে বালু উত্তোলনসহ লোড-আনলোডের কাজ চালিয়ে আসছিল। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পর বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই এলাকায় মাইকিং করে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয়া হয়। সেইসঙ্গে অবৈধ বালু উত্তোলনের স্থানগুলোতে লাল পতাকা পুঁতে সীমানা চিহ্নিত করে দেয় প্রশাসন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত এবং সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার সরেজমিনে উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, লাল পতাকা চিহ্নিত এলাকায় যেকোনো ধরনের বালু উত্তোলন, লোড বা আনলোড এখন থেকে সম্পূর্ণ বেআইনি। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পুনরায় বালু উত্তোলনের চেষ্টা করলে বা পরিবহন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

বিভাগ : বাংলাদেশ

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে চাপে থাকা সউদী আরব

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে চাপে থাকা সউদী আরব

যুক্তরাষ্ট্র ফুটবল দলে ১৬ বছরের এক বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর

যুক্তরাষ্ট্র ফুটবল দলে ১৬ বছরের এক বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাত্তা পেল না শ্রীলঙ্কা,এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাত্তা পেল না শ্রীলঙ্কা,এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

নরউইচকে ৫-০ গোলে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে সিটি

নরউইচকে ৫-০ গোলে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে সিটি

পর্তুগাল-ওয়েলসের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশের কিশোররা

পর্তুগাল-ওয়েলসের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশের কিশোররা

কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ৩

কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ৩

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

রামুতে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক

রামুতে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক

কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজশাহীর কেশরহাটে ৩৫টি কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

রাজশাহীর কেশরহাটে ৩৫টি কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চকরিয়া ও মাতামুহুরীতে প্রশাসনের অভিযানে ডাম্পার জব্দ ও শ্যালো মেশিন ধ্বংস

চকরিয়া ও মাতামুহুরীতে প্রশাসনের অভিযানে ডাম্পার জব্দ ও শ্যালো মেশিন ধ্বংস

তীব্র গরমে বিদ্যুৎহীন ৩০ পরিবার, খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের!

তীব্র গরমে বিদ্যুৎহীন ৩০ পরিবার, খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের!

সিরাজগঞ্জে ভোক্তা অধিদফতরের অভিযান মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে ভোক্তা অধিদফতরের অভিযান মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার

মুক্তাগাছায় ৩ টন অবৈধ সার জব্দ

মুক্তাগাছায় ৩ টন অবৈধ সার জব্দ

মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

দর্শনা চেকপোস্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক আটক

দর্শনা চেকপোস্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক আটক

ফরিদপুরে বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান

ফরিদপুরে বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান

রামগঞ্জে সড়ক সংস্কারে ধীরগতি, জনদুর্ভোগ চরমে

রামগঞ্জে সড়ক সংস্কারে ধীরগতি, জনদুর্ভোগ চরমে

বেনাপোল বন্দর উন্নয়নে বড় পরিকল্পনা রয়েছে : স্থলবন্দর চেয়ারম্যান

বেনাপোল বন্দর উন্নয়নে বড় পরিকল্পনা রয়েছে : স্থলবন্দর চেয়ারম্যান