নিখোঁজের ৭ দিন পর বাড়ির পেছনের পুকুরে মিলল শিশুর বস্তাবন্দি লাশ
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ এএম
পাবনায় নিখোঁজের সাত দিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার দোগাছী কলুনিয়া গ্রামে নিজ বাড়ির পেছনের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত কলি ওই গ্রামের বাসিন্দা কামাল প্রামানিকের (৪০) মেয়ে। সকালে স্থানীয়রা পুকুরে বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পাবনা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পরিবার সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে গিয়েছিল কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফিরে বাজারের ব্যাগ মায়ের কাছে দিয়ে বাড়ির পাশের এলাকায় যায় সে। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির পরিহিত স্যান্ডেল পাওয়া যায়। এরপর তার বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশও শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। তবে নিখোঁজের পর টানা সাত দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে শিশুটিকে উদ্ধারের দাবিতে মঙ্গলবার পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন দোগাছী কলুনিয়া গ্রামের বাসিন্দা ও কলির স্বজনরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়ে দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানান তারা।
মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার পরদিনই কলির লাশ উদ্ধার হলো। বুধবার সকালে বাড়ির পেছনের পরিত্যক্ত পুকুরে বস্তাবন্দি অবস্থায় লাশ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আইফোন ডুও কি আসলেই নতুন কিছু, নাকি চীনা ব্র্যান্ডগুলোর পুরোনো প্রযুক্তি?
গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ৫, নিখোঁজ কয়েক ডজন
সউদী আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
মহেশপুরে পেঁয়াজক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
কালিয়াকৈরের মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার, হাজারো যুবকের কর্মসংস্থানের সম্ভাবনা
মক্কা-মদিনায় হুথিদের হামলার তীব্র নিন্দা ওআইসির
উৎসবমুখর পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ
নেটফ্লিক্সে এই সপ্তাহে টানা দেখার মতো ৩ সিরিজ
দুই যুগের ক্যারিয়ারে নতুন চমক, এবার ছোট পর্দায় কোয়েল মল্লিক
রাশিয়ার ওপর চাপ বাড়াতে মার্কিন পরিষদে নতুন নিষেধাজ্ঞা বিল
বরগুনায় ১১ কোটি টাকার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা অভিনেত্রীর
রাজধানীতে ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
ঢাবি এলাকায় পরপর তিন ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
রাউজানে ৯০ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মক্কার কাছে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সউদী
আদর করে শিশুকে সাজাচ্ছেন, জানেন কি কি ক্ষতি হচ্ছে?
আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি