ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
ইসরায়েলের কাছে প্রায় ২৮০ কোটি (২.৮ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের একটি বড় অস্ত্র প্যাকেজ বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত এই প্যাকেজের আওতায় ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দেওয়ার কথা রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। তবে এ বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
প্রস্তাবিত প্যাকেজে থাকবে ২০ হাজার এমকে-৮৪ (MK84) ২ হাজার পাউন্ডের সাধারণ ফ্রি-ফল বোমা এবং ২০ হাজার বিএলইউ-১১৭ (BLU-117) বহুমুখী ভারী বোমা। এসব বোমার বিভিন্ন সংস্করণ রয়েছে, যার কিছু ভূগর্ভস্থ গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং কিছু ভূপৃষ্ঠে ব্যাপক বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
এপি জানিয়েছে, এর আগে গাজায় ব্যাপক প্রাণহানির আশঙ্কায় তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ২ হাজার পাউন্ডের এসব বোমার একটি চালান আটকে দিয়েছিল। নতুন প্রস্তাবিত প্যাকেজটি সেই অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
প্রস্তাবিত অস্ত্রচুক্তির বেশিরভাগ অর্থ বৈদেশিক সামরিক অর্থায়ন কর্মসূচির (ফরেন মিলিটারি ফাইন্যান্সিং) মাধ্যমে দেওয়া হবে। এ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অর্থ ইসরায়েলকে দেওয়া হয়, যা দিয়ে দেশটি আবার যুক্তরাষ্ট্র থেকেই অস্ত্র কেনে।
এএফপিকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সব বৈদেশিক অস্ত্র বিক্রি নির্দিষ্ট নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হয়। তবে প্রক্রিয়াধীন কোনো নির্দিষ্ট চুক্তি নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। তথ্যসূত্র: আল-জাজিরা, এপি, এএফপি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আইফোন ডুও কি আসলেই নতুন কিছু, নাকি চীনা ব্র্যান্ডগুলোর পুরোনো প্রযুক্তি?
গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ৫, নিখোঁজ কয়েক ডজন
সউদী আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
নিখোঁজের ৭ দিন পর বাড়ির পেছনের পুকুরে মিলল শিশুর বস্তাবন্দি লাশ
মহেশপুরে পেঁয়াজক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
কালিয়াকৈরের মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার, হাজারো যুবকের কর্মসংস্থানের সম্ভাবনা
মক্কা-মদিনায় হুথিদের হামলার তীব্র নিন্দা ওআইসির
উৎসবমুখর পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ
নেটফ্লিক্সে এই সপ্তাহে টানা দেখার মতো ৩ সিরিজ
দুই যুগের ক্যারিয়ারে নতুন চমক, এবার ছোট পর্দায় কোয়েল মল্লিক
রাশিয়ার ওপর চাপ বাড়াতে মার্কিন পরিষদে নতুন নিষেধাজ্ঞা বিল
বরগুনায় ১১ কোটি টাকার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা অভিনেত্রীর
রাজধানীতে ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
ঢাবি এলাকায় পরপর তিন ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
রাউজানে ৯০ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মক্কার কাছে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সউদী
আদর করে শিশুকে সাজাচ্ছেন, জানেন কি কি ক্ষতি হচ্ছে?
আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি