ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

পরিবহন ফি আদায় হলেও কুমিল্লা ভিক্টোরিয়ার উচ্চমাধ্যমিকে নেই নিজস্ব পরিবহন

Daily Inqilab ভিক্টোরিয়া সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ এএম

৮০০ টাকা পরিবহন ফি দিয়েও যাতায়াতের যথাযথ সুবিধা পাচ্ছেন না বলে দাবি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থীরা। প্রয়োজনীয় পরিবহন সুবিধা না থাকায় ভোগান্তিতে পড়েছেন শাখাটির প্রায় আড়াই হাজার শিক্ষার্থী।

কলেজ সূত্রে জানা গেছে, প্রতি বছর ভর্তির সময় একজন শিক্ষার্থীকে ৮০০ টাকা করে পরিবহন ফি দিতে হয়। সে হিসাবে উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা পরিবহন ফির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। কলেজে বর্তমানে ১৩টি বাস রয়েছে। এসব বাস ডিগ্রি শাখা থেকে কুমিল্লা জেলার বিভিন্ন রুটে চলাচল করে। বাসগুলো সকাল ৯টার দিকে কলেজে পৌঁছে এবং দুপুর আড়াইটার দিকে কলেজ থেকে ছেড়ে যায়।

উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ শাখা থেকে ডিগ্রি শাখায় যেতে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এ পথে প্রায়ই তীব্র যানজট থাকায় অনেক শিক্ষার্থী ডিগ্রি শাখা থেকে পরিচালিত কলেজের পরিবহন ব্যবহার করতে পারেন না। ফলে কলেজের পরিবহন না পেলে বাড়তি খরচ করে বিকল্প যানবাহনে বাড়ি ফিরতে হয় তাদের।

শিক্ষার্থীরা বলছেন, কুমিল্লা নগরী ও জেলার উপশহরগুলোতে উচ্চমাধ্যমিক শাখা থেকে সরাসরি মিনিবাসের ব্যবস্থা করা হলে তাদের যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে।

উচ্চমাধ্যমিক শাখার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রফসান বলেন, ‘উচ্চমাধ্যমিক শাখার জন্য আলাদা বাস দরকার ছিল। যে বাসগুলো শহরের আশপাশে যাতায়াত করবে। উচ্চমাধ্যমিক শাখা থেকে ডিগ্রি শাখায় যেতে যে খরচ হয়, তার সঙ্গে কিছু টাকা যোগ করলে আমরা বাসায় চলে যেতে পারি।’

ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ফাহিম সরকার বলেন, ‘আমাদের জন্য মিনি বাস খুবই দরকার। যে বাস শহরে যাতায়াত করবে। তাহলে আমরা সহজেই কলেজে আসতে পারব। উচ্চমাধ্যমিক শাখার নিজস্ব বাস না থাকায় আমরা ভোগান্তিতে পড়েছি।’

কলেজের পরিবহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রাজু আহমেদ বলেন, ‘উচ্চমাধ্যমিক ও ডিগ্রি শাখার জন্য একই বাস। উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থীদের ডিগ্রি শাখায় এসে যাতায়াত করতে হয়।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঞা বলেন, ‘আমাদের কলেজে ১৩টি বাস রয়েছে। এসব বাস বিভিন্ন রুটে চলাচল করে। নতুন করে উচ্চমাধ্যমিক শাখার জন্য আলাদা বাস দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আলোচনা সাপেক্ষে আমরা কিছু মিনিবাসের ব্যবস্থা করার পরিকল্পনা করছি। এটি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে।’

বিভাগ : ক্যাম্পাস

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি

আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

ব্রুকের বিস্ফোরক সেঞ্চুরি, রান পাহাড়ে চাপা শ্রীলংকা হারল রেকর্ড ব্যবধানে

ব্রুকের বিস্ফোরক সেঞ্চুরি, রান পাহাড়ে চাপা শ্রীলংকা হারল রেকর্ড ব্যবধানে

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে পরামর্শ করে দ্রুত সংশোধন করুন

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে পরামর্শ করে দ্রুত সংশোধন করুন

হাজিদের কোনো কষ্ট অবহেলা সহ্য করা হবে না : ধর্মমন্ত্রী

হাজিদের কোনো কষ্ট অবহেলা সহ্য করা হবে না : ধর্মমন্ত্রী

আটকে আছে নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

আটকে আছে নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

লাইনে কাপড় পড়ায় মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

লাইনে কাপড় পড়ায় মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

আমানত বাড়লেও ঋণ প্রবৃদ্ধি ধীর, বিনিয়োগে বড় উল্লম্ফন

আমানত বাড়লেও ঋণ প্রবৃদ্ধি ধীর, বিনিয়োগে বড় উল্লম্ফন

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে : খাদ্যমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে : খাদ্যমন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা

শেরপুরে ভারুয়া-কুশাইকুড়া রাস্তার কালভার্ট ভেঙে হাজারো মানুষের দুর্ভোগ চরমে

শেরপুরে ভারুয়া-কুশাইকুড়া রাস্তার কালভার্ট ভেঙে হাজারো মানুষের দুর্ভোগ চরমে

অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল : বিক্ষোভের মুখে সারিয়াকান্দিতে কোচিং সেন্টার সিলগালা

অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল : বিক্ষোভের মুখে সারিয়াকান্দিতে কোচিং সেন্টার সিলগালা

সরকারের সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন

সরকারের সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

১৪ মাস পর ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

১৪ মাস পর ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার

নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার

৩০ বছর পর বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

৩০ বছর পর বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল