ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে ৭৫ প্রতিষ্ঠান ও সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফখরুল ইসলাম এমপি

Daily Inqilab নোয়াখালী জেলা ও কবিরহাট উপজেলা সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

'ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সামাজিক সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার ৭৫টি প্রতিষ্ঠান ও সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নোয়াখালী - আসনের এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার শিরিন গার্ডেন হলরুমে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সামাজিক সংগঠনসহ মোট ৭৫টি সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.গোলাম মোমিত ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন, কবিরহাট সরকারি কলেজের শিক্ষক মহিম চন্দ্র দাস, কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন,সহ-সভাপতি কামাল হোসেন সৌরভ, কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আবদুল বাছেত হিরন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক,কিশোর গ্যাং সংস্কৃতি ও নানান অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

পর্যায়ক্রমে কবিরহাটে আরও শতাধিক প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দেয়া হবে বলেও জানানো হয়। এ সময় কবিরহাট উপজেলা ও পৌরসভার ক্রীড়ানুরাগী ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

বিভাগ : ক্যাম্পাস

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিএনপি জনগণের সাথে বেইমানি করেছে: জামায়াত আমির

বিএনপি জনগণের সাথে বেইমানি করেছে: জামায়াত আমির

রাজবাড়ীতে মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

রাজবাড়ীতে মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

ইতিহাস গড়া ইনিংস খেলে টেস্ট দলে ফিরলেন হৃদয়

ইতিহাস গড়া ইনিংস খেলে টেস্ট দলে ফিরলেন হৃদয়

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঘিওরে যুবদলের সপ্তাহব্যাপী অভিযান

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঘিওরে যুবদলের সপ্তাহব্যাপী অভিযান

ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন: নিরপেক্ষ তদন্তের দাবি

ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন: নিরপেক্ষ তদন্তের দাবি

কিশোরগঞ্জে ময়লার স্তূপে পরিচ্ছন্নতার ঝড় নেতৃত্বে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে ময়লার স্তূপে পরিচ্ছন্নতার ঝড় নেতৃত্বে জেলা প্রশাসক সোহানা নাসরিন

লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য আইনে ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য আইনে ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল, ৫ নেতাকর্মী আটক!

চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল, ৫ নেতাকর্মী আটক!

পদ্মায় নাব্যতা সংকট: দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় নাব্যতা সংকট: দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের

পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের

পাঁচবিবি ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত

পাঁচবিবি ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

শিবালয়ে হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

শিবালয়ে হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

আ,লীগ ঠিকাদারের দখলে বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং:সেবা না দিয়ে অর্থ আদায়

আ,লীগ ঠিকাদারের দখলে বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং:সেবা না দিয়ে অর্থ আদায়

দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরে মিরাজের গায়ানার বিদায়

দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরে মিরাজের গায়ানার বিদায়

পরীক্ষায় চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা: আইআইটি বোম্বের ছাত্রের রহস্যমৃত্যু

পরীক্ষায় চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা: আইআইটি বোম্বের ছাত্রের রহস্যমৃত্যু

শেরপুরে পক্ষাঘাতগ্রস্তে পঙ্গু অবস্থায় অন্ধকার ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার করুন কাহিনী, দেখার নেই কেউ

শেরপুরে পক্ষাঘাতগ্রস্তে পঙ্গু অবস্থায় অন্ধকার ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার করুন কাহিনী, দেখার নেই কেউ

শ্যামনগরে প্রতিবন্ধী সন্তান রেখে পরস্ত্রী'কে নিয়ে উধাও বাবা! মায়ের আত্মহত্যা

শ্যামনগরে প্রতিবন্ধী সন্তান রেখে পরস্ত্রী'কে নিয়ে উধাও বাবা! মায়ের আত্মহত্যা

রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৩২

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৩২