ইতিহাস গড়া ইনিংস খেলে টেস্ট দলে ফিরলেন হৃদয়
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
দক্ষিণ আফ্রিকা সফরে ইতিহাস গড়ার পর বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন তাওহীদ হৃদয়। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ফিরেছেন কিপার-ব্যাটার জাকের আলিও।
জাকেরকে জায়গা দিতে গিয়ে না খেলেই বাদ পড়লেন অমিত হাসান। ম্যাচটি যেহেতু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে তাই বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।
সবশেষ অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে পরিবর্তন এই দুটিই।
চলতি মাসের শুরুতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ২৭ চার ও ১০ ছক্কায় ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে যা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, দেশের বাইরে প্রথম ট্রিপল সেঞ্চুরি।
সেই ইনিংসই আবার টেস্ট দলে ফিরিয়ে আনল ২৫ বছর বয়সী ব্যাটসম্যানকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাটিং গড় এখন ৫৬.০৬। ১৮ ম্যাচে তার সেঞ্চুরি চারটি। এর একটি ট্রিপল সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি, আরেকটি দেড়শ ছাড়ানো ইনিংস।
গত জুনে জিম্বাবুয়ে সফরে টেস্ট অভিষেক হয় হৃদয়ের। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রান করেন তিনি ১২। পরে তার জায়গা হয়নি অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে।
ছয় টেস্ট খেলা জাকের সবশেষটি খেলেছেন গত বছরের জুনে শ্রীলঙ্কা সফরে।
সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচটি শুরু আগামী ৯ অক্টোবর। ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন, ১২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
নতুন বই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব: ডায়ানা মৃত্যুর তিন দশক পর আবার উত্তপ্ত ব্রিটিশ রাজপরিবার
হাফেজদের হাতে নেক্সাস বই প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার ষড়যন্ত্র?
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ ২ ডাকাত গ্রেফতার
গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র 'নাজা': ইসরায়েলজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়
বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়: আবুল খায়ের ভূঁইয়া
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৩৪ দিন পর গণনা : শাহজালাল মাজার দানবাক্সে প্রায় ৮৯ লাখ টাকা , মিললো স্বর্ণ ও ১৫ দেশের মুদ্রা
প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোন তদবির চলবে না : বাংলাদেশ ব্যাংক গর্ভনর
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে: হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি
হাঙরের আক্রমণে সাঁতারুর মৃত্যু: অস্ট্রেলিয়ায় ‘'ক্যাচ-অ্যান্ড-কিল’ নির্দেশ জারি
ফরিদপুরে জেলা গাইড ক্যাম্পের ‘মহা তাঁবু জলসা’
রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড. খন্দকার মারুফ
১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি ফটিকছড়িতে
শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব সমাপ্ত: ল্যাপটপ জয়ের লড়াইয়ে চূড়ান্ত মূল্যায়নে শিক্ষার্থীরা
স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই: ডা. জাহিদ হোসেন
গাজায় নিহত ২০ হাজার শিশুর নাম সম্বলিত কাফনের কাপড়ের প্রদর্শন জাতিসংঘে
এফওপিএল প্রণয়ন করার দাবিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান
ইতালি ও ইন্টার মিলান কিংবদন্তি মাজ্জোলার চিরবিদায়
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত নারী ও শিশু, অবস্থা আশঙ্কাজনক