ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ চলচ্চিত্র আহবান

Daily Inqilab বিনোদন রিপোর্ট:

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম

প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সাফল্যের পর ঘোষণা করা হয়েছে দ্বিতীয় নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত হয় প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্মফেস্টিভ্যাল ২০২৫। প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিও যৌথ সহযোগিতায় রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট আয়োজন করবে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সার্বিক সহযোগিতায় থাকবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম, ওয়েব ফিল্ম এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই চারটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে। সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার প্রদান করা হবে। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর আহবায়ক প্রযোজক অলিভ আহমেদ জানান, আমরা চেষ্টা করছি, আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি প্ল্যাটফর্ম তৈরী করতে। প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আমরা যে সাড়া পেয়েছি, আমরা সেই পথ ধরে এগিয়ে যেতে চাই। আমাদের রয়েছে অভিজ্ঞ জুড়িবোর্ড। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে আছেন পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর তানভীর খায়ের। সদস্য সচিব লিটু আনাম বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাস অনেক সমৃদ্ধ, আমরা তাদের মূল্যায়ন করতে চাই, যারা বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। লিটু আনাম বাংলাদেশের সকল নির্মাতা এবং প্রযোজককে অহ্বান জানান, তারা যেন ২০২৬ সালে তাদের নির্মিত সেরা কাজটি নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেন। এমওভি কিংবা এমপি৪ ফর্মেটে সকল দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দেয়া যাবে। ড্রাইভ লিংক ংঁনসরঃ@হুনধহমষধভভ.ড়ৎম ইমেইল করা যাবে। এছাড়া ফিল্মফ্রিওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমেও চলচ্চিত্র জমা দেয়া যাবে। অলিভ আহমেদ জানান, উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী বছরের শুরুতে নিউইয়র্কে। শিঘ্রই তারিখ ও ভেন্যু জানানো হবে ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

বিভাগ : বিনোদন

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেসির ঐতিহাসিক গোল, মায়ামির শিরোপা জয়

মেসির ঐতিহাসিক গোল, মায়ামির শিরোপা জয়

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল

দেশের ৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাস

দেশের ৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাস

এনসিএলের সূচি প্রকাশ

এনসিএলের সূচি প্রকাশ

ছাত্রদলের নেতাকর্মীদের সভাপতি রাকিবকে অনুসরণ করার পরামর্শ জবি উপাচার্যের

ছাত্রদলের নেতাকর্মীদের সভাপতি রাকিবকে অনুসরণ করার পরামর্শ জবি উপাচার্যের

নেপাল সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল

নেপাল সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল

তালজাঙ্গায় ঝুঁকিপূর্ণ ভবনে ইউপি কার্যালয়, ভোগান্তিতে হাজারো নাগরিক

তালজাঙ্গায় ঝুঁকিপূর্ণ ভবনে ইউপি কার্যালয়, ভোগান্তিতে হাজারো নাগরিক

স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার

স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার

বাবাকে হারিয়ে শোকস্তব্ধ কণ্ঠশিল্পী সালমা

বাবাকে হারিয়ে শোকস্তব্ধ কণ্ঠশিল্পী সালমা

জেন্ডায়া ও টম হল্যান্ডের বিয়ে নিয়ে মুখ খুললেন স্টাইলিস্ট ল রোচ

জেন্ডায়া ও টম হল্যান্ডের বিয়ে নিয়ে মুখ খুললেন স্টাইলিস্ট ল রোচ

ম্যাকলমোরের পাশে রজার ওয়াটার্স,  এড শিরানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

ম্যাকলমোরের পাশে রজার ওয়াটার্স, এড শিরানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

আদর করে শিশুকে সাজাচ্ছেন, জানেন কী কী ক্ষতি হচ্ছে?

আদর করে শিশুকে সাজাচ্ছেন, জানেন কী কী ক্ষতি হচ্ছে?

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

সান সিরোতে ইতিহাস গড়ে মিলানকে হারিয়েছে বেনফিকা

সান সিরোতে ইতিহাস গড়ে মিলানকে হারিয়েছে বেনফিকা

চলছে বার্সার গোল উৎসব, এবার ৭-২

চলছে বার্সার গোল উৎসব, এবার ৭-২

৫০ বছর পর ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও হারল ইউনাইটেড

৫০ বছর পর ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও হারল ইউনাইটেড

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে