ফ্রি প্যালেস্টাইন বলায় কনসার্ট থেকে বাদ পড়লেন র্যাপার ম্যাকলেমোর
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম
কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেয়ায় জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত নেয়া হয়। কনসার্টের প্রমোটার মেসিনা ট্যুরিং গ্রুপ জানায়, বিভিন্ন স্টেডিয়াম ও ভেন্যু কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাকলেমোরকে লাইনআপে রাখলে তারা কনসার্ট আয়োজনের অনুমতি দেবে না। ফলে পুরো ট্যুরই বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তাই অংশীজনদের সঙ্গে আলোচনার পর এড শিরানের অবশিষ্ট ৮টি শো থেকে ম্যাকলেমোরকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। গত ৪ সেপ্টেম্বর মেটলাইফ স্টেডিয়ামের মঞ্চে গান পরিবেশনের ফাঁকে ম্যাকলেমোর বলেন, এই সফরে যুক্ত হওয়ার অন্যতম কারণ ছিল স্টেডিয়ামের মতো বিশাল পরিসরে দাঁড়িয়ে দুটো শব্দ উচ্চারণ করা ‘ফ্রি প্যালেস্টাইন’। গাজা থেকে অধিকৃত পশ্চিম তীরের মানুষ যেন জানে, আমরা তাদের ভুলে যাইনি। এ সময় মঞ্চের পর্দায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসযজ্ঞের ছবি তুলে ধরা হয়। পরদিন ৫ সেপ্টেম্বরের শোতেও তিনি ফিলিস্তিনের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে কনসার্টে উপস্থিত ইহুদি দর্শকদের উদ্দেশে বলেন, ইসরায়েল ও বর্ণবাদের সমালোচনা করা মানে ইহুদিদের বিরোধিতা করা নয়। আমার বার্তা ভালোবাসা, শান্তি এবং সব মানুষের সমান মর্যাদার পক্ষে। ম্যাকলেমোরের এই অবস্থান তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ইসরায়েলি আমেরিকান কাউন্সিল (আইএসি) তার বিরুদ্ধে কনসার্টের মঞ্চকে একতরফা প্রচারণায় ব্যবহারের অভিযোগ তোলে। পরিস্থিতি আরও জটিল হয় যখন ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামের মালিক ও মার্কিন ধনকুবের রবার্ট ক্রাফট ম্যাকলেমোরের প্রবেশে আপত্তি তোলেন এবং অন্যান্য স্টেডিয়াম কর্তৃপক্ষকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তবে বাদ পড়ার ঘটনায় কোনো আক্ষেপ নেই জানিয়ে চারবার গ্র্যামিজয়ী ম্যাকলেমোর বলেন, আমি, এড শিরান কিংবা পিঙ্ক, আমরা কেউ ভুক্তভোগী নই। আমাদের ক্যারিয়ার, অর্থ, নিরাপত্তা এবং পরিবার আছে। আসল ভুক্তভোগী তো গাজার ফিলিস্তিনিরা, যেখানে ২০ হাজারের বেশি শিশুকে হত্যা করা হয়েছে, লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। ‘ফ্রি প্যালেস্টাইন’ বলার কারণে যদি আমাকে মঞ্চ হারাতে হয় এবং তাতে যদি আবারও বিশ্ববাসীর নজর ফিলিস্তিনের দিকে ফেরে, তবে আমার ক্যারিয়ারে এটিই হবে সবচেয়ে সফল ট্যুর।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
সান সিরোতে ইতিহাস গড়ে মিলানকে হারিয়েছে বেনফিকা
চলছে বার্সার গোল উৎসব, এবার ৭-২
৫০ বছর পর ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও হারল ইউনাইটেড
সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর
মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস
গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে
পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলবে : শামা ওবায়েদ
এখনো বহাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ সচিব
জুনায়েদ গুলজার চেয়ারম্যান শামসুল আলম মহাসচিব নির্বাচিত
আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট তুষার ও হাসানকে তলব
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার নির্দেশনা ইউজিসির
ব্যাক-টু-ব্যাক এলসির স্থানীয় সরবরাহে ২৭০ দিনের সীমা নির্ধারণ
৫ দিন পর ক্লোজড ডিসি-ওসি
র্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, আসল দুজন গ্রেফতার : ডিবি
বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো
সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা
বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার