দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরলেন পথিক নবী
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম
দীর্ঘ বিরতির পর গানে ফিরলেন শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী পথিক নবী। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিক এর ব্যানারে মুক্তি পেয়েছে তার নতুন গান ‘ও পাখি’। গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি লেখা ও সুরের কাজটিও করেছেন পথিক নবী নিজে। সংগীতায়োজন করেছেন কেজিএম রাহাত। মেলোডিধর্মী এই গানটি দীর্ঘ বিরতির পর পথিক নবীর কোনো মৌলিক গান। গানে ফেরা নিয়ে পথিক নবী বলেন, ফেরা বলতে কিছু নেই। বারো মাস গানের সঙ্গেই থাকি। তবে ইউটিউব আমলে সেভাবে গান প্রকাশ করা হয় না। আমিও তেমন বুঝি না। কিন্তু নিজের মতো গান বানাই। অসুস্থতা কিংবা জীবনের নানা জটিলতা, যতকিছু থাকুক না কেন, গান থেকে কখনোই দূরে ছিলাম না। নতুন গান নিয়ে পথিক নবী বলেন, গানের কথা আমার। হয়তো এখনকার ভাইরাল ট্রেন্ডের সঙ্গে যাবে না। কিন্তু আমার খুব প্রিয় একটা কাজ। এদিকে, একই ব্যানারে পথিক নবীর আরো নতুন মৌলিক গানের পরিকল্পনা চলছে বলে জানান তিনি। উল্লেখ্য পথিক নবী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গীতিকার, সুরকার এবং শিল্পী হিসেবে সমাদৃত। ২০০৩ সালে ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘আমার একটি নদী ছিল, জানলো নাতো কেউ’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর আরো অসংখ্য জনপ্রিয় গানে কন্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘নিশি কালো মেঘ দেখে’ বৃক্ষ যেমন আঘাত দিলেও, ‘অচেনা পাথিক’, ‘কষ্টের গাঁয়ে লাল জামা’, ‘চোখের দৃষ্টি’, ‘কে আমাকে ভালোবাসিবে’, ‘মাক্ষি গিরা’ ‘আমার আমি নাইরে’ ইত্যাদি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেসির ঐতিহাসিক গোল, মায়ামির শিরোপা জয়
ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল
দেশের ৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাস
এনসিএলের সূচি প্রকাশ
ছাত্রদলের নেতাকর্মীদের সভাপতি রাকিবকে অনুসরণ করার পরামর্শ জবি উপাচার্যের
নেপাল সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল
তালজাঙ্গায় ঝুঁকিপূর্ণ ভবনে ইউপি কার্যালয়, ভোগান্তিতে হাজারো নাগরিক
স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার
বাবাকে হারিয়ে শোকস্তব্ধ কণ্ঠশিল্পী সালমা
জেন্ডায়া ও টম হল্যান্ডের বিয়ে নিয়ে মুখ খুললেন স্টাইলিস্ট ল রোচ
ম্যাকলমোরের পাশে রজার ওয়াটার্স, এড শিরানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য
আদর করে শিশুকে সাজাচ্ছেন, জানেন কী কী ক্ষতি হচ্ছে?
জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
সান সিরোতে ইতিহাস গড়ে মিলানকে হারিয়েছে বেনফিকা
চলছে বার্সার গোল উৎসব, এবার ৭-২
৫০ বছর পর ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও হারল ইউনাইটেড
সরলথ-আলভারেজকে ছাড়াই ডার্বির আগে দুর্দান্ত প্রস্ততি আতলেতিকোর
মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস
গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো দুই আসামির ৭ দিনের রিমান্ডে