দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর সেই প্রধান শিক্ষককে শোকজ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগ নিয়ে দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় মসজিদজাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকারকে শোকজ করা হয়েছে।গেল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসানের স্বাক্ষরিত শোকজ নোটিশে প্রধান শিক্ষকের...
গফরগাঁওয়ের নতুন এসিল্যান্ড মো. মাহফুজুর রহমান
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। গত বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে গফরগাঁও উপজেলা ভূমি অফিসে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মো. মাহফুজুর রহমান ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে...
আনসার সদস্যদের ওপর হামলা, ৪ শিক্ষার্থী আটক
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারো হট্টগোল ও সহিংসতার ঘটনা ঘটেছে। আলোচিত সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার রোগীর ট্রলি সংগ্রহ নিয়ে বাকবিত-ার জেরে আনসার সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল শিক্ষার্থী। বুধবার রাতের এই হামলায় ৪ জন আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায়...
মমেক-এর অব্যবস্থাপনার বিরুদ্ধে ময়মনসিংহ মঞ্চের বিক্ষোভ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) লিফট, সিঁড়ি, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধসহ নানা অব্যবস্থাপনা দূর করার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’। একই সঙ্গে হাসপাতালের নতুন ভবনে অগ্নিকা-ের ঘটনায় হতাহত নিয়ে প্রশাসনের বক্তব্যের প্রতিবাদ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মচিমহার প্রধান...
গারো পাহাড়ের সৃজিত সামাজিক বাগানের ২৫ হাজার গাছ উধাও
শেরপুরের গারো পাহাড়ের প্রাকৃতিক শাল-গজারী বন ও সরকারিভাবে সৃজিত সামাজিক বনের গাছ কেটে নিয়ে গেছে সংঘবদ্ধ কাঠচোরেরা। প্রকাশ্যে হাজার হাজার গাছ কেটে নেওয়া হলেও এ বিষয়ে তারা কিছুই জানেন না বলে দাবি করেছে স্থানীয় বন বিভাগ। অন্যদিকে, স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের নানা ধরনের হুমকি দেওয়া হয়। ফলে বনখেকোদের বিরুদ্ধে...
আমাদের চেষ্টা থাকবে সবাইকে ভালো পথে আনা : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, মানুষের প্রত্যাশা ও আশা পূরণ করাই সরকারের অঙ্গীকার। আধুনিক বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে ভূমি ব্যবস্থাপনাকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছে ভূমি মন্ত্রণালয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মসূচি অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রমের মূল্যায়নে তারা ভালো করেছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী গত ১৮০...
সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সাভারের আমিনবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে নিহত আলতাফের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে এলে মন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। সাক্ষাৎকালে মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারটিকে দ্রুত...
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ঋণ বিতরণের পর ছয় মাসের গ্রেস পিরিয়ড সুবিধা দেওয়া হয়েছে। এ সময়ে গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না।ছয় মাসের গ্রেস...
১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা
বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের পর মার্চেন্টের হিসাবে টাকা জমা হওয়ার সময় কমিয়ে তাৎক্ষণিক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর ব্যবহার করে সম্পন্ন হওয়া সব লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।বর্তমানে বাংলা কিউআর পেমেন্টের অর্থ মার্চেন্টের হিসাবে জমা হতে এক দিন পর্যন্ত...
লে.জে.মুজিব ও স্ত্রী তাসরীনের বিরুদ্ধে মামলা করবে দুদক
শেখ হাসিনার ফ্যাসিবাদের অন্যতম দোসর, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) তৎকালিন মহাপরিচালক মজিবুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশন মামলা দু’টি অনুমোদন করেছেন-মর্মে জানান উপ-পরিচালক (জনসংযোগ) মো: আকতারুল ইসলাম। তিনি জানান, উভয়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের...
ঢাকা জেলা আদালত বিভাজন চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ
ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ- দুই পৃথক বিচারিক অঞ্চলে বিভক্ত করার পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিমকোটের অ্যাডভোকেট সালাহউদ্দিন রিগ্যান গতকাল বৃহস্পতিবার এ নোটিশ দেয়ার কথা জানান। নোটিশে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ নিতে আইনমন্ত্রী, আইন...
প্রান্তিক খামারিদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে : প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, উৎপাদন খরচ কমিয়ে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের প্রথম শর্তই হচ্ছে প্রাণীকে নিরাপদ ও মানসম্মত খাদ্য খাওয়ানো। নিরাপদ ফিড নিশ্চিত করা গেলে প্রাণী সুস্থ ও নিরাপদ থাকবে এবং সেই প্রাণী থেকে উৎপাদিত মাংস,...
ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে 'গেরুয়াকরণ' ও দমনপীড়ন চরমে
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণের ওপর নজর রাখা আন্তর্জাতিক সংস্থা ‘স্কলারস অ্যান্ড রিস্ক’ (এসএআর)-এর বার্ষিক ‘ফ্রি টু থিঙ্ক ২০২৬’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে ভারতে একাডেমিক বা শিক্ষায় স্বাধীনতা "চরমভাবে বাধাগ্রস্ত" হয়েছে।এই প্রতিবেদনে ভারতকে হংকং, ইন্দোনেশিয়া, পাকিস্তান, দখলীকৃত পশ্চিম তীর এবং ইউক্রেনের সাথে "চরমভাবে বাধাগ্রস্ত" শ্রেণিতে...
হাম উপসর্গে দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪৩
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ জন। গতকাল...
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে দেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা...
নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন
দেশে নিম্নস্তরের বা কমদামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা করেছে সরকার। গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানা যায়। তবে প্রজ্ঞাপনে অন্যান্য স্তরের মূল্য অপরিবর্তিত রয়েছে-যার মধ্যে মধ্যম...
ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলামোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে অভিযানটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন ডিএসসিসির প্রধান...
উন্নয়নের দিগন্ত ‘পদ্মা ব্যারাজ’
পদ্মার উজানে গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ বা ব্যারাজ নির্মাণ করে ভারত এক তরফা পানি প্রত্যাহার করে নেয়ায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল মরুকরণের দিকে ধাবিত হচ্ছে। ফারাক্কার বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের ছয় কোটি মানুষ। নাব্য হারিয়ে পদ্মাসহ মৃত প্রায় ৫০ নদী। ফলে শুষ্ক মৌসুমে পানির অভাবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে...
হাফেজদের বিজয় বাংলাদেশের সকল মুসলমানের অর্জন : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এতে দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে। মেধাবীদের উৎসাহিত করা ও সঠিক মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে, সরকার সেই...
রাষ্ট্রীয় ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশের জন্য এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন একেবারেই ব্যতিক্রমী। প্রায় চার দশক পর বাংলাদেশের একজন কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছেন। ৮১তম অধিবেশনের সভাপতির আসনে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে এই অধিবেশনেই সরকারপ্রধান হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফলে বৈশ্বিক মঞ্চে একই সময়ে...