বগুড়ার সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সহ ২ জন আটক
বগুড়ার সান্তাহারে স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদার পুলিশকে চাঁদাবাজি বন্ধ করার নির্দেশের পর পুলিশ রিক্সাভ্যান চালকদের নিকট চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এরপর প্রসংশায় পঞ্চমুখে ভাসছে স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদার। জানা গাছ, সান্তাহারে একটি রিক্সা ভ্যান শ্রমিক সংগঠনের ব্যানারে ফ্যাসিস্ট সরকারের দীর্ঘসময় ধরে শহরে রিক্সা ও ভ্যান চালকদের কাছ...
পাটগ্রামে ভারতীয় ষাঁড় উদ্ধার, ডিমলায় ইয়াবাসহ আটক ১
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় একটি ষাঁড় গরু উদ্ধার এবং নীলফামারীর ডিমলায় ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল পাটগ্রামের ক্যাম্পের পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ডিএএমপি ৭/১৪-এস সীমান্ত পিলার...
আইনমন্ত্রীর প্রতিশ্রুতির ৫ দিনের মধ্যে সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ
আইনমন্ত্রীর প্রতিশ্রুতির ৫ দিনের মধ্যে সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো: জাকারিয়া হোসেনকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে পদায়ন করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে পদায়নের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রায় এক বছর...
ফরিদপুরে একদিনে আরও ৪১ জন হামে আক্রান্ত
ফরিদপুর জেলাজুড়ে কোনো ভাবেই থামানো যাচ্ছে না মারাত্মক ছোঁয়াচে রোগ হামের বিস্তার। ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশিত জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হাম পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এ...
লক্ষীপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান: ৩ রেস্তোরাঁর ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরে নামিদামি রেস্তোরাঁর রান্নাঘরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন এবং পঁচা-বাসি খাবার বিক্রি করা হচ্ছে। বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে তিনটি রেস্তোরাঁকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলা শহরের রাজমহল হোটেল মালিককে ৪ লাখ টাকা, উত্তর তেমুহনীর নুরজাহান হোটেলকে ৫ লাখ টাকা ও মোহাম্মদীয়া হোটেলকে...
ঢাকার তাপমাত্রা বাড়তে পারে ৬ ডিগ্রি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা...
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা
এবার ইলিশের ভরা মৌসুমেও পদ্মা-যমুনা নদীতে মিলছে না কাঙ্খিত ইলিশ।নদী জাল ফেলে শুণ্য হাতে হতাশ হয়ে ফিরছে জেলেরা। দাদনের বেড়া জালে চিন্তিত দরিদ্র জেলেরা।ভাদ্র-আশ্বিন এই দুই মাস ইলিশের ভরা মৌসুম।এসময়ে জেলের জালে ধরা পড়বে ঝাকে ঝাকে চকচকে রূপালী ইলিশ।মাছের আড়তগুলোতে ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠবে। কিন্তু এ বছর আরিচা ঘাটের যমুনা...
গাজা যুদ্ধের বাস্তবতা নিয়ে তথ্যচিত্র ‘নাজা’ ঘিরে ইসরায়েলে বিতর্ক
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিভিন্ন দিক নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ (NAZA) ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পর ইসরায়েলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ছবিটির নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোরের বিরুদ্ধে সরকারি পর্যায় থেকে কঠোর পদক্ষেপের দাবিও উঠেছে। ইসরায়েলি এই তথ্যচিত্রটি গাজায় সামরিক হামলার লক্ষ্য নির্ধারণ ও বেসামরিক হতাহতের বিষয়ে...
সুপেয় পানি থেকে কেউ যেন বঞ্চিত না হয় - প্রতিমন্ত্রী সাকি
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সকল মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। কেউ যেন নিরাপদ পানি থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার...
পদ্মায় তীব্র স্রোত, জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৩ দিন ধরে ফেরি চলাচল বন্ধ
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে এ নৌরুটের ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে নৌকা ও স্পিডবোটে পদ্মা নদী পার হচ্ছেন যাত্রীরা। এতে...
মৃত্যুর ১৭ দিন পর দেশে ফিরল শার্শার প্রবাসী যুবকের মরদেহ
যশোরের শার্শায় মালয়েশিয়া প্রবাসী উজ্জ্বল হোসেন নামের এক যুবকের মরদেহ মৃত্যুর ১৭ দিন পর দেশে ফিরেছে। শনিবার দিবাগত রাত মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে তার কফিনবন্দি মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পরিবারের সদস্যরা তা গ্রহণ করেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে কফিনে করে তার মরদেহ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের...
জামায়াত লং মার্চের মাধ্যমে ষড়যন্ত্র করছে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল হিসেবে পরিচিত। সরকারের গত ছয় মাসের কার্যক্রম জনগণের কাছে অত্যন্ত প্রশংসনীয় হয়েছে। কিন্তু তারা লং মার্চের মাধ্যমে পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে হত্যার স্থান...
কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৯, হাসপাতালে ভর্তি ১১৬ জন
কিশোরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ জন। তবে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের...
মাত্র ৩০ বলে জাপানকে হারিয়ে সেমিতে ভারত
এশিয়ান গেমসে নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত; শেষ চারে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী ক্রিকেটের শিরোপা ধরে রাখার অভিযান দারুণভাবে শুরু করেছে ভারত। শুক্রবার নিসশিনে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। জাপানকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিয়ে...
৫ মিনিটের মিটিংয়ে চাকরি গেল ৮০ ভারতীয় কর্মীর
একটি মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ভারতের ৮০ কর্মীকে মাত্র পাঁচ মিনিটের একটি গুগল মিটে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাকরি হারানো এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই পুরো ভারতীয় গ্রাহকসেবা দলকে চাকরিচ্যুত করা হয়েছে। ওই কর্মীর দাবি, ঘটনার দিন তাদের ‘অপারেশনাল কারণে’ বাড়ি...
মোরেলগঞ্জের প্রাথমিকের শিক্ষকদের সঞ্চিত টাকা কর্মকর্তাদের পকেটে
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাধারণ ভবিষ্যৎ তহবিলের (জিপিএফ) প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। গত কয়েক বছরের বিভিন্ন সময়ে এই কার্যালয়ে কর্মরত কর্মকর্তারা ভুয়া বিলের মাধ্যমে এ অর্থ তুলে নেন। সরকারি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়ায় বর্তমান বাগেরহাট জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ তিনজন উপজেলা...
সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভেতর কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের হলিডে ইন হোটেলে তিনি এ কথা জানান। সেখানে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে...
অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারব: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছি। এটা একটা জাগরণ সৃষ্টি হবে। দলমত নির্বিশেষে আমরা সবাই যদি এই কাজগুলোকে অগ্রাধিকার দিই, অর্থনৈতিক রুপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারবো। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকার রহমতখালী...
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্রসচিব
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানিয়েছেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রদূতের সম্মানে বিদায়ী মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি। মধ্যাহ্নভোজে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্রসচিব বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ইয়াও ওয়েনের...
হাজারের বেশি গাড়ী নিয়ে কাল রংপুর অভিমুখী লংমার্চ: জামায়াত সেক্রেটারি
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে সহযোগিতা করার জন্য সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর)...