ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

জবির বাসে র‍্যাগিং ও সিট দখল বন্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

Daily Inqilab জবি সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাসে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং ও আসন দখল বন্ধে কঠোর হঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা, দ্বিতল ও বিআরটিসি থেকে ভাড়াকৃত বাসে শিক্ষার্থীদের বসার সিটে আগে থেকেই খাতা, কলম, পানির বোতল, ব্যাগ, মানিব্যাগ কিংবা শিট রেখে সিট দখল করার চর্চা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাস কমিটির প্রভাব খাটানো এবং নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা দেওয়া বা হেনস্তার বিষয়টিও প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ, সাধারণ শিষ্টাচার ও পারস্পরিক সৌহার্দ্যের পরিপন্থী। কোনো শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার কিংবা সিট দখলের নামে অসম আচরণকে র‍্যাগিংয়ের শামিল হিসেবে গণ্য করা হবে। এ ধরনের কর্মকাণ্ড শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও বিবেচিত হবে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাসের সিটে ব্যক্তিগত জিনিসপত্র রেখে আগে থেকে সিট দখল করা সম্পূর্ণ নিষিদ্ধ। জুনিয়র বা নবীন শিক্ষার্থীদের সিটে বসতে বাধা দেওয়া, বাস কমিটির প্রভাব খাটানো কিংবা কোনো ধরনের মানসিক বা শারীরিক হেনস্তা করা যাবে না। এসব ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
 
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবায় চলাচলকারী যেকোনো যানবাহনের ভেতরে ধূমপান এবং যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বাস ছাড়ার নির্ধারিত সময়ের ঠিক ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দেওয়া হবে। চালক ও হেলপারদের নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে দরজা খুলে দেওয়ার পাশাপাশি বাসে অবৈধ সিট দখল বা কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তা প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে।

বিভাগ : ক্যাম্পাস

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কালিয়াকৈরে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়

কালিয়াকৈরে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়

কারিগরি দক্ষতা ও বিদেশি ভাষা না জানায় প্রবাসে পিছিয়ে বাংলাদেশিরা

কারিগরি দক্ষতা ও বিদেশি ভাষা না জানায় প্রবাসে পিছিয়ে বাংলাদেশিরা

৩০ বলে সেঞ্চুরিতে অভিষেকের রেকর্ড

৩০ বলে সেঞ্চুরিতে অভিষেকের রেকর্ড

হাসান নয়, অগাস্টের সেরা দিনুশা

হাসান নয়, অগাস্টের সেরা দিনুশা

চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ সিইউএফএল

চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ সিইউএফএল

পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি’: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি’: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ইসরায়েলের উপস্থিতির প্রতিবাদে আবারও ইউরোভিশন বয়কটের ঘোষণা আয়ারল্যান্ডের

ইসরায়েলের উপস্থিতির প্রতিবাদে আবারও ইউরোভিশন বয়কটের ঘোষণা আয়ারল্যান্ডের

প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পিতভাবে আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু

প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পিতভাবে আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু

উইলিয়াম-কেটের স্কটল্যান্ড সফর, এআই নিয়ে সতর্কবার্তা রাজা চার্লসের

উইলিয়াম-কেটের স্কটল্যান্ড সফর, এআই নিয়ে সতর্কবার্তা রাজা চার্লসের

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

"প্রাইড অব বাংলাদেশ"-ঢাকার রিংয়ে বাংলাদেশ বনাম বিশ্ব

"প্রাইড অব বাংলাদেশ"-ঢাকার রিংয়ে বাংলাদেশ বনাম বিশ্ব

কুমিল্লার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন, তিন ঘণ্টা পর গ্রেফতার

কুমিল্লার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন, তিন ঘণ্টা পর গ্রেফতার

অবসর ঘনিয়ে এলেও থামেনি ঘুষবাণিজ্য: নলডাঙ্গা ভূমি অফিসে পিতা-পুত্রের ‘সিন্ডিকেট’

অবসর ঘনিয়ে এলেও থামেনি ঘুষবাণিজ্য: নলডাঙ্গা ভূমি অফিসে পিতা-পুত্রের ‘সিন্ডিকেট’

রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানি নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশব্যাপী বারভিডার কর্মবিরতি

রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানি নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশব্যাপী বারভিডার কর্মবিরতি

২০২৮ সালের নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন এরদোগান

২০২৮ সালের নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন এরদোগান

মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত অবস্থায় বৃদ্ধাকে  নৃশংভাবে হত্যা, গ্রেপ্তার ৩

মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত অবস্থায় বৃদ্ধাকে  নৃশংভাবে হত্যা, গ্রেপ্তার ৩

জার্মানির কোচ হিসেবে ক্লপের প্রথম দল ঘোষণা: ৪৪ জনের দুই স্কোয়াড

জার্মানির কোচ হিসেবে ক্লপের প্রথম দল ঘোষণা: ৪৪ জনের দুই স্কোয়াড