ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

ইউআইইউ গড়ল বংলাদেশের নতুন ড্রোন ইতিহাস: বিশ্বে ৪র্থ

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি) মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমাতে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই ইউআইইউ’র ইউএআরটির এ অসাধারণ অর্জন বাংলাদেশের জন্য একটি গৌরবময় ও ঐতিহাসিক মাইলফলক। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব গত ১৪-১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয়।

চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেরা দলগুলো অংশগ্রহণ করে। প্রতিকূল আবহাওয়া, উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা ও পরিচালন সক্ষমতার সফল প্রয়োগের মাধ্যমে ইউআইইউ’র ইউএআরটি বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে। উল্লেখ যে, এসইউএএস প্রতিযোগিতার ইতিহাসে ইউআইইউ’র এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি) প্রথমবারের মতো কোনো বাংলাদেশি দল পোডিয়ামে স্থান করে নিয়েছে।

২০০৩ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসা এসইউএএস প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এবারের প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বিশ্বের বিভিন্ন দেশের ৮১টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ৬৭টি দল চূড়ান্ত পর্বের ফ্লাইং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। পরবর্তীতে ৬৪টি দল ফ্লাইট রেডিনেস অনুমোদন পায় এবং শেষ পর্যন্ত ৫৮টি দল ফ্লাইট পরিচালনা করে।

প্রতিযোগিতার দিন প্রতিকূল আবহাওয়ার কারণে অংশগ্রহণকারী দলগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জের ফলে ফ্লাইট পরিচালনাকারী দলগুলোর মধ্যে ২১টি দল ক্র্যাশের শিকার হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতেও ইউআইইউ’র ইউএআরটি তাৎক্ষণিকভাবে কৌশলগত পরিবর্তন ও প্রযুক্তিগত সমন্বয় করে সফলভাবে নিজেদের মিশন সম্পন্ন করে বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে।

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল কর্নেল ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এবং ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজি-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। এসব শক্তিশালী আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ইউআইইউ’র ইউএআরটির চতুর্থ হয়, যা দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। এবারের প্রতিযোগিতায় ইউএআরটি সেফটি ইন্সপেকশন ও র‌্যাপিড রেসপন্সে পূর্ণ নম্বর অর্জন করে। পাশাপাশি, একমাত্র টিম হিসাবে অটোনোমাস ভাবে মিশন সম্পূর্ণ করার কৃতিত্ব অর্জন করে।

ইউএআরটির এ সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা, নকশা প্রণয়ন, প্রকৌশল উন্নয়ন, নির্মাণ, পরীক্ষা-নিরীক্ষা এবং ধারাবাহিক পরিমার্জনের সম্মিলিত প্রচেষ্টা। দলটির তৈরি স্বয়ংক্রিয় আনম্যানড এরিয়াল ভেহিকেলে রয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন, আকাশপথের মানচিত্র তৈরি, বস্তুর শনাক্তকরণ, পে-লোড সরবরাহ, বাধা শনাক্ত ও এড়িয়ে চলা এবং বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা। এসব প্রযুক্তির সমন্বিত প্রয়োগই প্রতিকূল পরিবেশে সফলভাবে মিশন সম্পন্ন করতে দলটিকে সক্ষম করে তোলে।

ইউআইইউ’র ইউএআরটির এই অর্জন প্রমাণ করে যে দূরদর্শী নেতৃত্ব, দক্ষ ফ্যাকাল্টি নির্দেশনা, শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি এবং প্রাতিষ্ঠানিক সহায়তার সমন্বিত প্রয়াসে বাংলাদেশও বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে। একই সঙ্গে এ অর্জন দেশের তরুণ প্রজন্মকে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণায় আরও উৎসাহিত করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।

বিভাগ : ক্যাম্পাস

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পাঁচবিবি ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত

পাঁচবিবি ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

শিবালয়ে হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

শিবালয়ে হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

আ,লীগ ঠিকাদারের দখলে বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং:সেবা না দিয়ে অর্থ আদায়

আ,লীগ ঠিকাদারের দখলে বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং:সেবা না দিয়ে অর্থ আদায়

দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরে মিরাজের গায়ানার বিদায়

দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরে মিরাজের গায়ানার বিদায়

পরীক্ষায় চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা: আইআইটি বোম্বের ছাত্রের রহস্যমৃত্যু

পরীক্ষায় চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা: আইআইটি বোম্বের ছাত্রের রহস্যমৃত্যু

শেরপুরে পক্ষাঘাতগ্রস্তে পঙ্গু অবস্থায় অন্ধকার ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার করুন কাহিনী, দেখার নেই কেউ

শেরপুরে পক্ষাঘাতগ্রস্তে পঙ্গু অবস্থায় অন্ধকার ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার করুন কাহিনী, দেখার নেই কেউ

শ্যামনগরে প্রতিবন্ধী সন্তান রেখে পরস্ত্রী'কে নিয়ে উধাও বাবা! মায়ের আত্মহত্যা

শ্যামনগরে প্রতিবন্ধী সন্তান রেখে পরস্ত্রী'কে নিয়ে উধাও বাবা! মায়ের আত্মহত্যা

রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

মাছ বাংলাদেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস  :মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু

মাছ বাংলাদেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস :মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু

চকরিয়ার চুনতি রেঞ্জের সেই মুরগির খামার গুঁড়িয়ে দিল বন বিভাগ, উদ্ধার ২ একর বনভূমি

চকরিয়ার চুনতি রেঞ্জের সেই মুরগির খামার গুঁড়িয়ে দিল বন বিভাগ, উদ্ধার ২ একর বনভূমি

গত ১৭ বছরে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতীর মেরুদন্ডকে দুর্বল করা হয়েছিল: রিজভী

গত ১৭ বছরে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতীর মেরুদন্ডকে দুর্বল করা হয়েছিল: রিজভী

বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ-মিছিল সমাবেশ শহর যেন মিছিলের নগরী

ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ-মিছিল সমাবেশ শহর যেন মিছিলের নগরী

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

পদ্মার এক বাঘাইড় মাছ ৭৯ হাজার টাকায় বি‌ক্রি

পদ্মার এক বাঘাইড় মাছ ৭৯ হাজার টাকায় বি‌ক্রি

বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ হুতিদের হাতে, নীরব দর্শক যুক্তরাষ্ট্র

বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ হুতিদের হাতে, নীরব দর্শক যুক্তরাষ্ট্র

চরম ঝুঁকির মুখে বিশ্ব প্রবৃদ্ধি: বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা

চরম ঝুঁকির মুখে বিশ্ব প্রবৃদ্ধি: বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা

ভারতে গাজার শিশুদের সমর্থনে ঘুড়ি ওড়ানোয় আটক তিন ফিলিস্তিনপন্থী

ভারতে গাজার শিশুদের সমর্থনে ঘুড়ি ওড়ানোয় আটক তিন ফিলিস্তিনপন্থী

এআই এজেন্ট দিয়ে ইরান ও চীনের অভূতপূর্ব বৈশ্বিক প্রভাব বিস্তারের চেষ্টা

এআই এজেন্ট দিয়ে ইরান ও চীনের অভূতপূর্ব বৈশ্বিক প্রভাব বিস্তারের চেষ্টা