বিবাহবার্ষিকীতে অতীতের কষ্টের কথা জানালেন শবনম ফারিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
দ্বিতীয় বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে জীবনের পুরোনো স্মৃতি ও নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। স্বামী তানজিম তৈয়বের সঙ্গে নতুন জীবনের এক বছর পূর্ণ হওয়ার দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অতীতের কষ্ট, মানসিক লড়াই এবং বর্তমানের সুখের কথা শেয়ার করেন তিনি।
বিবাহবার্ষিকীর প্রথম প্রহর ঘরোয়াভাবেই উদযাপন করেন ফারিয়া ও তানজিম। কেক কাটার মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের অনুভূতির কথা জানান অভিনেত্রী। সেখানে তিনি জীবনের কিছু ভুল সিদ্ধান্ত ও সামাজিক চাপের কারণে অনেক কিছু সহ্য করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন।
ফারিয়া জানান, অতীতের মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে তাকে দীর্ঘ সময় সংগ্রাম করতে হয়েছে। নিজের ভেতরে জমে থাকা কষ্ট ও ক্ষোভ সামলাতে কাউন্সেলিং ও থেরাপিরও সহায়তা নিয়েছেন তিনি। তার ভাষ্য, জীবনের বেশ কিছু সময় সেই পুরোনো যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টাতেই কেটে গেছে।
তবে বর্তমান জীবন নিয়ে বেশ সন্তুষ্ট অভিনেত্রী। তানজিমকে জীবনে পাওয়াকে সৌভাগ্য হিসেবে উল্লেখ করে তিনি স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে স্বাচ্ছন্দ্যপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেছেন তিনি।
আবেগঘন বার্তার পাশাপাশি স্বামীকে নিয়ে মজার কথাও লিখেছেন ফারিয়া। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আগামী বছরের জন্য তানজিমকে ঘর থেকে বের হওয়ার সময় বাতি, পাখা ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ করা এবং ফ্রিজের দরজা বন্ধ রাখার ‘শিক্ষা’ দিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তা তানজিম তৈয়বকে বিয়ে করেন শবনম ফারিয়া। এক বছর পর বিবাহবার্ষিকীর দিনে নিজের অতীতের তিক্ততা পেছনে ফেলে বর্তমান জীবন নিয়ে কৃতজ্ঞতার কথাই তুলে ধরেছেন তিনি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভারতে গাজার শিশুদের সমর্থনে ঘুড়ি ওড়ানোয় আটক তিন ফিলিস্তিনপন্থী
এআই এজেন্ট দিয়ে ইরান ও চীনের অভূতপূর্ব বৈশ্বিক প্রভাব বিস্তারের চেষ্টা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
ভিন্ন জাতে বিয়ে: ভারতে দলিত পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দিল কনেপক্ষ
বড়লেখায় মুন্নী হত্যা মামলায় প্রধান আসামি ছামেলী গ্রেপ্তার
দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ কার্যক্রম চলছে
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
ইউআইইউ গড়ল বংলাদেশের নতুন ড্রোন ইতিহাস: বিশ্বে ৪র্থ
বগুড়ায় গ্যাস ফিলিং স্টেশনে বিষ্ফোরণে আহত পাঁচ
বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই প্রদান ও সংবিধান বিষয়ে আইনমন্ত্রীর মন্তব্যের নিন্দা হেফাজতে ইসলামের
চুয়াডাঙ্গার ভারত সীমান্ত থেকে ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি
নোয়াখালীতে ৭৫ প্রতিষ্ঠান ও সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফখরুল ইসলাম এমপি
কুষ্টিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর মৃত্যু, সাবেক স্বামী আটক
সাগর গিলছে বরগুনার উপকূল, ঝুঁকিতে জনপদ
২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণ: সড়ক পরিবহন মন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
ধামরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক দরিদ্র মানুষ
৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
ফিলিস্তিনি প্রতিনিধিদলের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইইউর আহ্বান