গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: ত্রাণমন্ত্রী
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ), জিআর (জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন যেমন সাধিত হয়েছে, তেমনি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক প্রবাহও সঞ্চারিত হয়েছে।
তিনি বলেন, খাল খনন বর্তমান সরকারের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। শুষ্ক মৌসুমে চাষাবাদ, বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন এবং খালে মাছ চাষ ও খালপাড়ে গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি গ্রামীণ জনজীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে।
এ প্রসঙ্গে তিনি আরও জানান, আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘মডেল খাল’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলন-২০২৬’-এর উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো বরাদ্দকৃত টাকা যাতে ফেরত না যায় এবং অর্থের অপচয় না ঘটে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে সারাদেশ থেকে আগত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ (পিআইও) অংশগ্রহণ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
ফিলিস্তিনি প্রতিনিধিদলের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইইউর আহ্বান
কোন এলাকায় কত শতাংশ বাড়ি ভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
প্রাথমিক শিক্ষার সাফল্য ভবন নির্মাণে নয়, শিক্ষার্থীর শেখায় : ববি হাজ্জাজ
পঞ্চগড়ে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
বুড়িগঙ্গা রক্ষায় চালু হলো বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার
ইরানের ওপর ২০৩১ সাল পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প
জনবল সংকটে কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ভোগান্তিতে এলাকাবাসী
জীবনের গোনাহ মাফ করানোর জন্য আল্লাহর নিকট তাওবার কোন বিকল্প নেই; পীর ছাহেব ফান্দাউক দরবার শরীফ
সকল দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে: জামায়াতে ইসলামীর আমীর
বিবাহবার্ষিকীতে অতীতের কষ্টের কথা জানালেন শবনম ফারিয়া
পবিত্র মক্কায় হামলার প্রচেষ্টাকে ‘গুরুতর অপরাধ’ বললেন দুই মসজিদের ইমাম
লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধের আহ্বান পাকিস্তানের, জাতিসংঘে উদ্বেগ
সালমান শাহর জন্মদিন আজ, স্মৃতিতে অমর মহাতারকা
ইউক্রেনকে ২.৬৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
তিব্বতের গুরুত্বপূর্ণ খনিজ আহরণে জোরদার পদক্ষেপ চীনের
হাফেজদের হাতে সমকামী লেখকের বই তুলে দেওয়া গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: আকিদা খতমে নবুওয়াত
রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ ও তেল ক্রেতার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞায় অনুমোদন ট্রাম্পের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৫ বিলিয়ন ডলার ব্যয়, হিসাবের চেয়েও বাড়তে পারে সেনামৃত্যুর সংখ্যা
শ্রীমঙ্গলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা