মেসির গোলেও কাটল না মিয়ামির দুঃসময়
২৪ আগস্ট ২০২৬, ১২:০২ এএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ১২:০২ এএম
গোলের দেখা পেলেন লিওনেল মেসি, কিন্তু ইন্টার মিয়ামির ভাগ্য বদলাল না। টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেয়েও দলকে হার থেকে বাঁচাতে পারলেন না আর্জেন্টাইন তারকা। নিজেদের মাঠে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে আরও গভীর হলো মিয়ামির দুঃসময়।
মেজর লিগ সকারের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টরন্টো। ৫৯ মিনিটে মার্কিন ফরোয়ার্ড জশ সার্জেন্ট বক্সের বাইরে থেকে চার ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে এগিয়ে দেন সফরকারীদের। তিন মিনিট পর ডেরিক এতিয়েন জুনিয়র গোছানো আক্রমণ শেষ করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মিয়ামির আক্রমণে ধার ছিল না। ৮১ মিনিটে টরন্টো আরও একটি গোল পেতে পারত। তবে মিহাইলোভিচের শট গোললাইন থেকে ফিরিয়ে মিয়ামিকে বাঁচান ইয়ান ফ্রে।
পরের মিনিটেই ম্যাচে উত্তেজনা ফেরান মেসি। মাঝমাঠের একটু ওপর থেকে রদ্রিগো ডি পলের চোখধাঁধানো ডিফেন্সচেরা পাস ধরে বক্সে ঢুকে প্রথম স্পর্শেই নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান মিয়ামি অধিনায়ক। চলতি এমএলএসে এটি মেসির ১৪তম গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি বছরে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ, আর ক্যারিয়ারে ৯২৩। তবে মেসির গোলের পরও শেষ মুহূর্তে সমতা ফেরানোর মতো আক্রমণ গড়ে তুলতে পারেনি মিয়ামি। নির্ধারিত সময়ের শেষ আট মিনিট ও যোগ করা আট মিনিটে লক্ষ্যে মাত্র একটি শট রাখতে পেরেছে তারা, সেটিও সহজেই ঠেকিয়ে দেন টরন্টোর গোলরক্ষক।
এই হারের ফলে সর্বশেষ পাঁচ ম্যাচে চারবার হেরেছে মিয়ামি, বাকি ম্যাচটি ড্র। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে তাদের জয় মাত্র একটি। এর আগে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হারের পর ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। লিগস কাপেও টানা দুই হারে বিদায় নিয়েছে দলটি। তবু ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইন্টার মিয়ামি। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান এখন ১০ পয়েন্ট। অন্যদিকে, ২১ ম্যাচে এটি টরন্টোর মাত্র পঞ্চম জয়। তবে টানা চার ম্যাচ অপরাজিত থেকে প্লে-অফের লড়াইয়ে নতুন করে আশার আলো দেখছে কানাডার ক্লাবটি। মিয়ামির মাঠে সাতবারের চেষ্টায় এটিই তাদের প্রথম জয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাগর গিলছে বরগুনার উপকূল, ঝুঁকিতে জনপদ
২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণ: সড়ক পরিবহন মন্ত্রী
ধামরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক দরিদ্র মানুষ
৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
ফিলিস্তিনি প্রতিনিধিদলের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইইউর আহ্বান
কোন এলাকায় কত শতাংশ বাড়ি ভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
প্রাথমিক শিক্ষার সাফল্য ভবন নির্মাণে নয়, শিক্ষার্থীর শেখায় : ববি হাজ্জাজ
পঞ্চগড়ে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
বুড়িগঙ্গা রক্ষায় চালু হলো বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার
ইরানের ওপর ২০৩১ সাল পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প
জনবল সংকটে কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ভোগান্তিতে এলাকাবাসী
জীবনের গোনাহ মাফ করানোর জন্য আল্লাহর নিকট তাওবার কোন বিকল্প নেই; পীর ছাহেব ফান্দাউক দরবার শরীফ
সকল দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে: জামায়াতে ইসলামীর আমীর
বিবাহবার্ষিকীতে অতীতের কষ্টের কথা জানালেন শবনম ফারিয়া
পবিত্র মক্কায় হামলার প্রচেষ্টাকে ‘গুরুতর অপরাধ’ বললেন দুই মসজিদের ইমাম
লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধের আহ্বান পাকিস্তানের, জাতিসংঘে উদ্বেগ
সালমান শাহর জন্মদিন আজ, স্মৃতিতে অমর মহাতারকা
ইউক্রেনকে ২.৬৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
তিব্বতের গুরুত্বপূর্ণ খনিজ আহরণে জোরদার পদক্ষেপ চীনের