মেসির চারে উড়ে গেল মন্ট্রিয়েল
বয়স ৩৯ পেরিয়েও লিওনেল মেসির জাদুতে যেন কোনো ভাটা নেই। বরং সময় যত গড়াচ্ছে, ততই নতুন নতুন কীর্তি উপহার দিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার এক ম্যাচেই করলেন চার গোল, সঙ্গে একটি গোলে সহায়তাও। মেসির দুর্দান্ত পারফরমেন্সে মেজর লিগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি। গত ২৫ জুলাইয়ের পর এটি মিয়ামির প্রথম জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ...