ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রস্তাব বা গণভোটের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম

যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের বেরিয়ে যাওয়ার বিষয়ে কোনো ধরনের গণভোট (রেফারেন্ডাম) আয়োজনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। স্কাই নিউজের বরাতে যুক্তরাজ্য সরকারের এক প্রতিনিধির বক্তব্য তুলে ধরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের অখ-তা রক্ষায় নিজের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০ ডাউনিং স্ট্রিটের প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য ত্যাগ সংক্রান্ত কোনো গণভোটের সমর্থক নন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের চারটি জাতিগোষ্ঠীর (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড) জীবনের মানোন্নয়ন এবং পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি অখ- যুক্তরাজ্য বা ইউনিয়নের ঐক্যে গভীরভাবে বিশ্বাস করেন। সংবিধান পুনর্গঠন বা নতুন করে গণভোটের বাহাস উসকে দেওয়ার বদলে যুক্তরাজ্যের নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কমানো, অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করা এবং যৌথ মূলবোধের ভিত্তিতে সংকট সমাধানের দিকেই জোর দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধির ভাষায়, ‘যুক্তরাজ্য তখনই সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে পারে, যখন বিভাজনের পথ পরিহার করে সাধারণ মানুষ তাদের যৌথ মূল্যবোধ ও সমস্যা সমাধানের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়।’ বর্তমানে যুক্তরাজ্যে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সরকার সাংবিধানিক বিতর্ক বা বিচ্ছিন্নতাবাদী আলোচনা এড়িয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোকেই অগ্রাধিকার দিচ্ছে।

বিভাগ : আন্তর্জাতিক

মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি

আবারো রিয়াল মাদ্রিদের ত্রাণকর্তা সেই কার্লোস এস্পি

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

সিজনে টটেনহামের প্রথম গোল, তবুও হার লিভারপুলের কাছে

ব্রুকের বিস্ফোরক সেঞ্চুরি, রান পাহাড়ে চাপা শ্রীলংকা হারল রেকর্ড ব্যবধানে

ব্রুকের বিস্ফোরক সেঞ্চুরি, রান পাহাড়ে চাপা শ্রীলংকা হারল রেকর্ড ব্যবধানে

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

ফোডেনের লাল, ফার্নান্দেজেরটা হলুদ—ওয়েবের ব্যাখ্যায় দুই সিদ্ধান্ত

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ

গঠনতন্ত্র সংশোধন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে পরামর্শ করে দ্রুত সংশোধন করুন

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে পরামর্শ করে দ্রুত সংশোধন করুন

হাজিদের কোনো কষ্ট অবহেলা সহ্য করা হবে না : ধর্মমন্ত্রী

হাজিদের কোনো কষ্ট অবহেলা সহ্য করা হবে না : ধর্মমন্ত্রী

আটকে আছে নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

আটকে আছে নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

লাইনে কাপড় পড়ায় মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

লাইনে কাপড় পড়ায় মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

আমানত বাড়লেও ঋণ প্রবৃদ্ধি ধীর, বিনিয়োগে বড় উল্লম্ফন

আমানত বাড়লেও ঋণ প্রবৃদ্ধি ধীর, বিনিয়োগে বড় উল্লম্ফন

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে : খাদ্যমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে : খাদ্যমন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা

শেরপুরে ভারুয়া-কুশাইকুড়া রাস্তার কালভার্ট ভেঙে হাজারো মানুষের দুর্ভোগ চরমে

শেরপুরে ভারুয়া-কুশাইকুড়া রাস্তার কালভার্ট ভেঙে হাজারো মানুষের দুর্ভোগ চরমে

অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল : বিক্ষোভের মুখে সারিয়াকান্দিতে কোচিং সেন্টার সিলগালা

অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল : বিক্ষোভের মুখে সারিয়াকান্দিতে কোচিং সেন্টার সিলগালা

সরকারের সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন

সরকারের সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

১৪ মাস পর ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

১৪ মাস পর ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার

নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার

৩০ বছর পর বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

৩০ বছর পর বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল