যুদ্ধ ও আবহাওয়ার দ্বিমুখী ধাক্কা: এশিয়ায় খাদ্য সংকট ও গণঅসন্তোষের আশঙ্কা
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
ইরান যুদ্ধ ও শক্তিশালী এল নিনোর প্রভাবে এশিয়ায় খাদ্য সরবরাহ ব্যাহত হয়ে সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে পরামর্শক প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফট। বিশেষ করে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোতে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ ইতোমধ্যে জ্বালানি ও সার সরবরাহে বিঘ্ন ঘটিয়েছে। কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ এসব উপকরণের সংকটের সঙ্গে এখন যুক্ত হয়েছে এল নিনোর প্রভাবে চরম আবহাওয়া। এতে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ফসল উৎপাদনও হুমকির মুখে পড়েছে।
ইন্দোনেশিয়ায় ব্যাপক দাবানলে পাম তেলের উৎপাদন ও সংগ্রহ ব্যাহত হচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান চাল রফতানিকারক ভারতেও মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ কম হয়েছে। অন্যদিকে থাইল্যান্ডে চিনির উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ভেরিস্ক ম্যাপলক্রফট বলছে, যুদ্ধ ও বৈরী আবহাওয়ার এ দ্বৈত প্রভাব খাদ্য মূল্যস্ফীতি বাড়াচ্ছে। খাদ্যের দাম বৃদ্ধি ও সরবরাহের সংকট অতীতে বিভিন্ন দেশে সামাজিক অস্থিরতার অন্যতম কারণ হিসেবে দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির ফুড সিকিউরিটি ইনডেক্সে উচ্চ বা অত্যন্ত উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর অর্ধেকের বেশি সিভিল আনরেস্ট ইনডেক্সের সর্বোচ্চ দুটি ঝুঁকি শ্রেণিতেও রয়েছে। এসব দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব দেশের কয়েকটিতে বিক্ষোভও হয়েছে।
ভেরিস্ক ম্যাপলক্রফট সতর্ক করে বলেছে, খাদ্যের দাম ও প্রাপ্যতার ওপর চাপ আরো বাড়লে এবং সরকারগুলোকে পরিস্থিতি মোকাবিলায় অকার্যকর হিসেবে দেখা হলে উচ্চঝুঁকির দেশগুলোতে সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে।
আফগানিস্তান ও মিয়ানমারের মতো সংঘাতকবলিত দেশগুলোতে খাদ্য সরবরাহে বড় ধরনের ধাক্কা মানবিক বিপর্যয়ের ঝুঁকি আরো বাড়াতে পারে। আমদানি করা জ্বালানি ও সারের ওপর বেশি নির্ভরশীল থাইল্যান্ডেও পরবর্তী কৃষি মৌসুমের আগে ঋণগ্রস্ত কৃষকদের ওপর চাপ বাড়ছে।
প্রতিষ্ঠানটি আরো বলেছে, পরিস্থিতির প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান। এশিয়ার গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চলগুলোতে সংকটের চরম সময়ে বীজ বপন ও সার প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আগামী কয়েক মাসে ভূরাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলেও এর নেতিবাচক প্রভাবের কিছু অংশ কৃষি উৎপাদনে থেকে যেতে পারে। সূত্র: এসসিএমপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ
ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলার দাবি হুথিদের
রাউলিং বিতর্কের মধ্যেই ‘হ্যারি পটার’ সিরিজে কিট হ্যারিংটন
পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতে ইতিহাস গড়লেন দৃষ্টিপ্রতিবন্ধী ফাওয়াদ
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’-এর শ্রদ্ধা?
নীলফামারীতে ভোর-সন্ধ্যায় কুয়াশার চাদর, আগাম শীতের অনুভূতি
আট দফা যেকােনো সময় এক দফা হতে পারে: শফিকুর রহমান
রোদে সানগ্লাস শুধু স্টাইল নয়, চোখের ‘সানস্ক্রিন’ও! (পর্ব ১)
রংপুর অভিমুখে জামায়াত জোটের লংমার্চ শুরু
রিয়াল মাদ্রিদেই "নতুন থিবো কর্তোয়া" তৈরী করতে চান কর্তোয়া
"মৌমাছি"দের ডেরায় হুল খেয়ে নাস্তানাবুদ চেলসির
অলিসের হ্যাট্রিক, কেইনের ব্রেসে বায়ার্নের ৭-০ তে জয়
কান্তেকে বাদ দিয়ে তরুণদের নিয়ে ফ্রান্সে নতুন যুগের শুরু জিদানের
রাজধানীর গুরুত্বপূর্ণ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১